Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রিকশাচালক ও কোটিপতি একই হারে ভ্যাট দেন, রাজস্বের ভারে নুয়ে পড়ছে গরিব
    অর্থনীতি

    রিকশাচালক ও কোটিপতি একই হারে ভ্যাট দেন, রাজস্বের ভারে নুয়ে পড়ছে গরিব

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিষয়টি সবারই জানা, তবুও যখন সামনে আসে তখন নতুন করে আলোচনার জন্ম দেয়। যেমন মূল্য সংযোজন কর বা ভ্যাট। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় দেখিয়েছে, দেশের কর ব্যবস্থায় ধনীদের তুলনায় দরিদ্র মানুষের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি।

    সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে চলে যায় সরকারি কোষাগারে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয়ের তুলনায় দরিদ্র পরিবারগুলোকে ভ্যাট দিতে হচ্ছে অনেক বেশি।

    লাগাতার উচ্চ মূল্যস্ফীতি চলতে থাকা একটি দেশে পরোক্ষ কর সবসময় দরিদ্র মানুষকেই চরমভাবে ভোগান্তিতে ফেলে। আমরা অনেক বছর ধরে এটা বলছি যে, সরকারের পুরো রাজস্ব ব্যবস্থা পরোক্ষ কর, তথা ভ্যাটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটি একটি নিপীড়নমূলক রাজস্ব ব্যবস্থা, যা সাধারণ খেটে খাওয়া মানুষকে অভিঘাত দিয়ে চলেছে। সরকারি হিসাব অনুযায়ী, অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশ। আগের তুলনায় হার কিছুটা কমলেও সাধারণ মানুষের সংসার খরচে স্বস্তি ফেরেনি। গত বছরের অক্টোবরে যে পণ্য কিনতে ১০০ টাকা লাগত, এখন সেটি কিনতে খরচ হচ্ছে প্রায় ১০৮ টাকা ২৭ পয়সা।

    সরকার নিজের যেহেতু টাকার খোঁজে আছে, তাই সহজ পথে হাঁটে আর ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ ও আওতা বাড়ায়। প্রত্যক্ষ করে সাফল্য না দেখাতে পেরে পরোক্ষ করোর মতো নিবর্তনমূলক ব্যবস্থায় টাকা সংগ্রহ করছে সরকার। সরকারের আয় কম, ব্যয় অত্যধিক।

    একটু যদি পেছনে যেতে হয় পরিস্থিতি বুঝতে। বিএনপি সরকার এবার ক্ষমতায় এসে গত জুনে ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছে, তার ব্যয় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি। আয়ের ৮৫ শতাংশের মতো আসবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে। চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায় করতে হবে, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। কিন্তু বাস্তবতা হলো, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এনবিআর রাজস্ব আদায়ে ১ শতাংশের কিছু বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে।

    অর্থনৈতিক পরিস্থিতি, জনবলসংকটসহ নানা কারণে এনবিআর রাজস্ব আদায় প্রয়োজনীয় হারে বাড়াতে পারছে না। কিন্তু সরকার খরচ বাড়িয়েই চলেছে। বড় ব্যয় বেড়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর কারণে, যেখানে বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়িত হয়েছে। পুরো বাস্তবায়ন হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে। পুরোটা বাস্তবায়নের পর বেতন-ভাতা দিতে সরকারের বছরে বাড়তি ব্যয় দাঁড়াবে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

    নতুন সরকার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ বিমানের জন্য ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে গত এপ্রিল মাসে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই অর্থ অবশ্য এখনই পরিশোধ করতে হবে না। ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ দেশে আসবে। এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন প্রকল্প নিচ্ছে। নতুন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। গত ৯ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭৮টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেগুলোর ব্যয় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা। নানা প্রকার কার্ড ও কর্মসূচিতে সরকারের খরচ বাড়ছে।

    কিন্তু আয় বাড়ছে না। আর যেহেতু প্রত্যক্ষ কর সেভাবে আদায় হচ্ছে না, তাই সরকার ভ্যাটের মতো পরোক্ষ কর নির্ভর হয়ে পড়ছে, যা অর্থনীতিতে বহুমাত্রিক নেতিবাচক প্রভাব তৈরি করছে। পরোক্ষ করের পুরো চাপ জনগণের ওপর গিয়ে পড়ে। একজন রিকশাচালক ও একজন কোটিপতি ব্যবসায়ী একই হারে পরোক্ষ কর দেন। দিনে দিনে এই করের পরিমাণ বাড়ছে, বাস্তবে দেশে পরোক্ষ করের পরিমাণ প্রায় ৮০ শতাংশ হয়ে গেছে। রাজস্ব আহরণে এই পরোক্ষ কর নির্ভরতা আমাদের পুরো কর ব্যবস্থাকেই বৈষম্যমূলক করে রেখেছে।

    বহু বছর ধরেই বলা হচ্ছে যে, দেশে জিডিপির অনুপাতে প্রত্যক্ষ কর আহরণের পরিমাণ অনেক কম, যেটি দেশে ক্রমবর্ধমান আয়বৈষম্যের অন্যতম বড় কারণ। তাই আয়বৈষম্য কমাতে ও কর-জিডিপির অনুপাত বাড়াতে হলে প্রত্যক্ষ কর বাড়াতে হবে। বাংলাদেশে কর-জিডিপির অনুপাত মাত্র ৭ বা ৮ শতাংশ। এটি সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের। এর বড় কারণ আমাদের প্রত্যক্ষ কর অনেক কম। দেশে যারা গরিব মানুষ, তারা আয়ের অনুপাতে সবচেয়ে বেশি ভ্যাট দেন। আর বেশি আয়ের মানুষ সবচেয়ে কম ভ্যাট দিচ্ছেন। এতে বৈষম্য বাড়ছে। এ বৈষম্য কাঠামোগত।

    বাংলাদেশের সিংহভাগ রাজস্ব আয় আসে পরোক্ষ কর থেকে। আগেই বলেছি, প্রায় ৮০ শতাংশ আসে পরোক্ষ কর খাত থেকে। আর এই পরোক্ষ করের বড় অংশই ভ্যাট। ১৯৯১ সালে ভ্যাট আইনের মাধ্যমে এই কর প্রবর্তিত হয় এবং এটি পণ্য বা সেবা বিক্রয়ের বিভিন্ন স্তরে আরোপিত হয়। এই পরোক্ষ করের বড় অংশ যায় সাধারণ মানুষের পকেট থেকে। কারণ দরিদ্র মানুষের আয়ের সিংহভাগ যায় জীবনযাপনের ব্যয়ে, যেখানে ধনীদের আয়ের অনুপাতে তাদের ভোগব্যয় যৎসামান্য। বাকি টাকা তারা হয় সঞ্চয় করেন, নয়তো বিনিয়োগ করেন। পরোক্ষ কর চরিত্রে রিগ্রেসিভ, অর্থাৎ কার আয় কম বা বেশি, এই করের হার তার উপরে নির্ভর করে না। দেশের সেরা ধনী থেকে বস্তিতে বাস করা মানুষ প্রত্যেকেই সমান হারে পরোক্ষ কর দিতে বাধ্য।

    যারা ধনী, তাদের থেকে বেশি হারে প্রত্যক্ষ কর আদায় করা যায়, কিন্তু এখানেই বর্তমান আমাদের রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সমস্যা। যাদের কর দেওয়ার ক্ষমতা আছে, তাদের অনেকে কর দেন না, আবার অনেকে কম কর দেন। এসব জায়গা থেকে প্রত্যক্ষ কর বাড়াতে পারলে বৈষম্য কমবে। দেশের বেশিরভাগ মানুষ এখনো আয়কর-জালের বাইরে থেকে গিয়েছেন। প্রত্যক্ষ কর আদায়ের সেই তুলনামূলক ঘাটতি পরোক্ষ করের মাধ্যমে পূরণ করা হলে দরিদ্র মানুষের উপরে তার অভিঘাত স্বভাবতই বেশি হবে। করের আওতা বাড়ানোর এমন একটি পদ্ধতি আনতে হবে, যেটা দিয়ে আয় বাড়াবে।

    আর্থিক অসাম্য অর্থব্যবস্থার পক্ষে খুবই কতখানি ক্ষতিকর। তীব্র অর্থনৈতিক অসাম্য গভীর বিপদ ডেকে আনতে পারে। তার একটি দিক হলো, জীবনধারণের ন্যূনতম উপাদানগুলোও নাগরিকদের একটা বড় অংশের নাগালের বাইরে চলে যেতে পারে। তার মধ্যে যেমন : অন্ন-বস্ত্র রয়েছে, তেমনই রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য। ফলে এক প্রজন্মের আর্থিক অসাম্য ভবিষ্যৎ প্রজন্মের বিকাশ-সম্ভাবনাকে খর্ব করতে পারে। অন্যদিকে, সম্পদ যদি অতিধনীদের কুক্ষিগত হয়, তবে সার্বিক ভোগব্যয়ে তার নেতিবাচক প্রভাব পড়া সম্ভব। তাতে আর্থিক বৃদ্ধির ক্ষতি। ফলে, বৈষম্য কমানোর কথা ভাবতেই হবে। সহজ পথে পরোক্ষ কর বসিয়ে গরিবদের পকেটে হাত না দিয়ে অতিধনীদের কাছ থেকেই টাকা বের করতে হবে সরকারকে।

    লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক ও অর্থনৈতিক বিশ্লেষক

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস ও কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা প্রায় ১৪৮ কোটি টাকা

    নভেম্বর 24, 2026
    ফিচার

    জনসংখ্যা হ্রাসের যুগ আসছে, কীভাবে প্রস্তুত হবে বিশ্ব?

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    লোকসানের বৃত্তে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সমাধান কোথায়?

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.