Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    হাসিব উজ জামাননভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমাতে নেওয়া বড় উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় আক্রান্ত হয় এমন এলাকার প্রায় ৮৫ শতাংশে পরিস্থিতির উন্নতি হবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন নগরবাসী।

    ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ের ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নগরীর ৩৬টি খাল সংস্কারের কাজ চলছে। এর মধ্যে ৩০টি খালের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ৯৬ শতাংশে পৌঁছেছে।

    অন্য পাঁচটি খালের কাজও ৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে হিজড়া খালের কাজ এগিয়েছে ৬৮ শতাংশ।

    বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী বছরের ৩০ জানুয়ারির মধ্যে হিজড়া খালের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

    প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণসংক্রান্ত ১১টি মামলারও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর মধ্যে একটি মামলায় ক্ষতিপূরণ বিতরণ চলছে। আরও ছয়টি মামলায় ক্ষতিপূরণ প্রদানের অনুমোদন দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বাকি চারটি মামলায় আগামী তিন মাসের মধ্যে অনুমোদন পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

    নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারিতে শেষ করার পরিকল্পনা থাকলেও জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ বিতরণের কার্যক্রম সম্পন্ন করতে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সব জমির মালিককে তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

    আগামী বছরের মার্চ থেকে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে। হস্তান্তরের পরবর্তী দেড় বছর সেনাবাহিনী সিটি করপোরেশনকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।

    ২০১৭ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অনুমোদনের পর প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়। প্রকল্প পরিচালকের আশা, সংস্কার করা ৩৬টি খালের আশপাশের এলাকাগুলো আগামী বর্ষায় উল্লেখযোগ্য সুফল পাবে।

    তবে শুধু খাল সংস্কার করলেই দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সমস্যা পুরোপুরি দূর হবে না বলে সতর্ক করেছেন প্রকল্প পরিচালক। তাঁর মতে, নিয়মিত খাল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা গেলে প্রকল্পের সুফল ২০ থেকে ৩০ বছর পর্যন্ত ধরে রাখা সম্ভব। পুরো নগরীর জলাবদ্ধতা দূর করতে নদী ও সমুদ্রের সঙ্গে সংযুক্ত সব প্রধান ও শাখা খালও খনন, সম্প্রসারণ এবং পরিষ্কারের প্রয়োজন রয়েছে।

    এদিকে বড় প্রকল্পের অগ্রগতি সত্ত্বেও বর্ষা মৌসুমে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দুর্ভোগ এখনো রয়েছে। ভারী বৃষ্টিতে চকবাজার, আগ্রাবাদ, মুরাদপুর, বাকলিয়া, কাটালগঞ্জ ও প্রবর্তকসহ নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি তৈরি হয়।

    অনেক এলাকায় নালা উপচে নোংরা পানি বাসাবাড়ি ও দোকানে ঢুকে পড়ে। চকবাজারের বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা। সামান্য বৃষ্টিতেই সরু সড়ক হাঁটুপানিতে ডুবে যায় এবং নালার নোংরা পানি ঘরে প্রবেশ করে। প্রকল্পের কাজ শেষের দিকে থাকায় আগামী বর্ষায় কিছুটা স্বস্তি পাওয়ার আশা করছেন তাঁরা।

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ১৪ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ের চারটি বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

    চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে রয়েছে দুটি প্রকল্প। এর মধ্যে ৮ হাজার ৬২৬ কোটি টাকার ৩৬টি খাল সংস্কার প্রকল্পটির অগ্রগতি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। অন্য প্রকল্পটির ব্যয় ২ হাজার ৭৭৯ কোটি টাকা। এর আওতায় কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ৮ দশমিক ৫৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

    অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ হাজার ৩৬২ কোটি টাকার প্রকল্পের আওতায় বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন করা হচ্ছে। এই প্রকল্পের অগ্রগতি ৯৫ শতাংশের বেশি।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেনাবাহিনীর সহায়তায় ১ হাজার ৬২০ কোটি টাকার আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে। বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর কাজও ৯৫ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।

    বিদ্যমান প্রকল্পগুলোর পাশাপাশি আরও দুটি নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ দুটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৭১ কোটি টাকা। এর মধ্যে ৩২২ কোটি টাকার একটি প্রকল্পে সংস্কার করা ৩৬টি খালের রক্ষণাবেক্ষণ ও পুনঃসংস্কার করা হবে। অন্যদিকে ৩ হাজার ৫৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় বিদ্যমান প্রকল্পগুলোর বাইরে থাকা আরও ২১টি খাল সংস্কার ও উন্নয়ন করা হবে।

    সব মিলিয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে একাধিক বড় প্রকল্পের কাজ এগিয়ে চলছে। তবে এসব প্রকল্পের স্থায়ী সুফল পেতে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, খাল দখল ও বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ এবং কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.