এর আগে শুক্রবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা এবং বৃহস্পতিবারও একই পরিমাণ দাম বাড়ানো হয়েছিল। ফলে টানা তিন দফা মূল্যবৃদ্ধিতে স্বর্ণের বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, আজ রোববার থেকে দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে তিন দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বুধবার স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেই মূল্যহ্রাসের পর আবারও বাজারে ঊর্ধ্বমুখী হলো মূল্যবান এই ধাতুর দাম।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তবে সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

