Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাইড শেয়ারিং চালকদের শ্রমিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সুপারিশ
    অর্থনীতি

    রাইড শেয়ারিং চালকদের শ্রমিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সুপারিশ

    ইভান মাহমুদমে 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাইড শেয়ারিং চালকদের শ্রমিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সুপারিশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাইড শেয়ারিং খাতে যুক্ত চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। শ্রম অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এই সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে খাতটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।

    সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয় শ্রম সংস্কার কমিশন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাইড শেয়ারিং ও গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য একটি বিশেষ মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি। একইসঙ্গে, অ্যাপভিত্তিক কোম্পানিগুলোর কমিশনের হার যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা উচিত যাতে চালকদের ন্যায্য আয় নিশ্চিত হয়।

    কমিশনের ভাষ্য অনুযায়ী, গিগ বা প্ল্যাটফর্ম অর্থনীতিতে কার্যরত বহুজাতিক কোম্পানিগুলোকে আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত মজুরি এবং শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এসব প্রতিষ্ঠানের দায়বদ্ধতা প্রতিষ্ঠা না হলে এ খাতে শৃঙ্খলা আসবে না।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে চালক ও যাত্রী উভয়ের জন্য নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, ডেটাবেজ সংরক্ষণ এবং সার্বক্ষণিক (২৪ ঘণ্টা, ৭ দিন) কার্যকর কল সেন্টার চালু করা। এসব ব্যবস্থা গ্রহণ করা গেলে যাত্রী-চালক উভয়ের নিরাপত্তা ও আস্থা বাড়বে।

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, বর্তমানে দেশে দেশি-বিদেশি মিলিয়ে ১৫টি রাইড শেয়ারিং কোম্পানি কাজ করছে। তবে বাজারে বাস্তবিক প্রতিযোগিতা সীমাবদ্ধ মাত্র তিনটি বড় প্রতিষ্ঠানের মধ্যে। যদিও দেশে ঠিক কতজন চালক এই খাতে কাজ করছেন সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। তবে খাত সংশ্লিষ্টদের মতে, চালকের সংখ্যা লাখের কাছাকাছি হতে পারে।

    রাইড শেয়ারিং সেবাকে ঘিরে ব্যবহারকারীদের অসন্তোষও স্পষ্ট। যাত্রীদের অভিযোগ, চালকেরা অনেক সময় অ্যাপ ব্যবহারের বদলে সরাসরি দরকষাকষির মাধ্যমে (খ্যাপে) যাত্রী গ্রহণ করেন। এ ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দিতে হয়। চালকেরা অভিযোগ করেন, কোম্পানিগুলো বেশি কমিশন কেটে নেয়, যার ফলে তাঁদের আয় খুবই সীমিত হয়ে পড়ে। এ ছাড়া অনেক চালক যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চান না, রাস্তায় যত্রতত্র পার্কিং করেন কিংবা ফুটপাতে বাইক উঠিয়ে দেন। বেশির ভাগ ক্ষেত্রেই এসব অভিযোগের প্রতিকার মেলে না।

    রাইড শেয়ারিংকে জনবান্ধব করতে সরকার ২০১৭ সালে ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা’ প্রণয়ন করলেও এর বাস্তব প্রয়োগ অত্যন্ত সীমিত। ফলে নীতিমালাটি কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তা এখন আরও বেশি স্পষ্ট।

    শুধু রাইড শেয়ারিং নয়, আউটসোর্সিং খাতেও শ্রম সংস্কার কমিশনের দৃষ্টি রয়েছে। কমিশন সুপারিশ করেছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্থায়ী জনবল কাঠামো হালনাগাদ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ করতে হবে। এর পরিবর্তে প্রত্যক্ষ নিয়োগ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

    আউটসোর্সিংয়ে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষায় কমিশনের আরও কিছু প্রস্তাব রয়েছে। যেমন- দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে মূল নিয়োগকারী প্রতিষ্ঠানকে শ্রম আইনের আওতায় অধিকার ও সুরক্ষার দায় নিতে হবে। অনৈতিকভাবে চাকরিচ্যুতি বন্ধ করতে হবে এবং প্রকল্প শেষে যোগ্য শ্রমিকদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ দিতে হবে।

    এ ছাড়া আউটসোর্সিং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তাঁদের যেন সিবিএ (কালেকটিভ বার্গেইনিং এজেন্ট) নির্বাচনে ভোটাধিকার থাকে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা থাকে, সে বিষয়েও সুপারিশ করেছে কমিশন।

    শ্রম সংস্কার কমিশনের এসব সুপারিশ বাস্তবায়ন হলে দেশের গিগ অর্থনীতি ও আউটসোর্সিং খাতে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে বলে আশা করা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.