Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বছরের শেষেও থেমে আছে উন্নয়ন প্রকল্পের গতি
    অর্থনীতি

    বছরের শেষেও থেমে আছে উন্নয়ন প্রকল্পের গতি

    সিভি ডেস্কমে 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আসন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন ১৫৪টি প্রকল্প গ্রহণ সরকারের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি প্রকল্পে অর্থ ছাড়ের নিয়ম কিছুটা সহজ হলেও থামছে না জটিলতা। বরং আমলাতান্ত্রিক ধীরগতি, দুর্নীতি আর দক্ষতার অভাব মিলিয়ে বেড়েই চলেছে প্রশাসনিক অস্থিরতা। ফলে বাজেট বাস্তবায়নের হার আরও কমছে। বিষয়টি এখন সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে এডিপির বাস্তবায়ন মাত্র ৩৭ শতাংশ। গত এক দশকে যা সবচেয়ে কম। আগের অর্থবছরে একই সময়ে বাস্তবায়ন ছিল ৪২ শতাংশ। এই তথ্য মিলেছে অর্থ বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে।

    প্রতিবছর বাজেট বাস্তবায়নে ঘাটতি চিহ্নিত করে দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। বলা হয় সমস্যা কাটিয়ে উঠতে। কিন্তু বাস্তবে এর প্রভাব পড়ে না। একই ভুল ঘুরে ফিরে দেখা যায় বারবার।

    চলতি বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে ৯ মাসে খরচ হয়েছে মাত্র ৮২ হাজার ৮৯৪ কোটি। অর্থাৎ বাজেটের ৬৩ শতাংশ এখনও খরচ হয়নি। শুধু মার্চ মাসে খরচ হয়েছে ১৫ হাজার ৩৩৭ কোটি টাকা। অথচ সামনে আর মাত্র তিন মাস। সময় যত কমছে, সংশয় বাড়ছে বাজেট বাস্তবায়ন নিয়ে।

    তাই সরকারের পক্ষ থেকে আগামী বাজেটের আকার কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে। এমনকি সেটি এবারকার চেয়েও ছোট হতে পারে।

    বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়নের ধীরগতি এবার আরও বেশি চোখে পড়ছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, সমস্যা চিহ্নিত হলেও সমাধানের বাস্তব উদ্যোগ নেই। নির্দেশনা দেওয়া হলেও কাজের জায়গায় তেমন পরিবর্তন হয় না।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, এখন পর্যন্ত খরচ হয়নি বরাদ্দের বড় অংশ। বাকি আছে প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার কাজ। মাত্র তিন মাসে এত অর্থ খরচ করা প্রায় অসম্ভব।

    অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১০ বছর ধরেই বাজেট বাস্তবায়নের হার ঘুরে ফিরে ৮০-৮৫ শতাংশে আটকে আছে। তবে পরিচালন বাজেটের বাস্তবায়ন বরাবরই ৯০ শতাংশের বেশি।

    বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাগুলো বহু পুরনো। যেমন—অদক্ষতা, সময়মতো প্রকল্প না নেওয়া, দুর্নীতি, যোগ্য লোকের অভাব, জবাবদিহির ঘাটতি ও বাজেট ব্যবস্থাপনায় দুর্বলতা।

    সবচেয়ে বড় সমস্যা হলো বছরের শেষ দিকে বাজেট খরচে হুড়োহুড়ি। এতে কাজের মান যেমন কমে, তেমনি অপচয় বাড়ে। অর্থ বিভাগের ধারণা, এবছর উন্নয়ন বাজেটের বাস্তবায়ন আগের বছরের চেয়েও কম হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.