Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশ অনিশ্চয়তায়
    অর্থনীতি

    আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশ অনিশ্চয়তায়

    ইভান মাহমুদমে 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রাপ্ত ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশে বর্তমানে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি সংস্থাটির চতুর্থ কিস্তির অর্থ ছাড় বিলম্বিত হওয়ায় এই আলোচনা আরও ঘনীভূত হয়েছে। যদিও আগামী মাসে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ার কথা রয়েছে তবে শর্ত পূরণে মতভেদ থাকায় এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

    অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইএমএফের একাধিক শর্ত থাকলেও বর্তমান পর্যায়ে মূল চাপটি এসে পড়েছে একটি শর্তের ওপর বৈদেশিক মুদ্রার বিনিময়হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া। কিন্তু বাংলাদেশ এখনো সেই ব্যবস্থায় পুরোপুরি যেতে পারেনি। এখনও অনেকটা নিয়ন্ত্রিত বিনিময়হারই কার্যকর রয়েছে যেখানে ডলারের দাম কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যে লেনদেন হচ্ছে।

    এছাড়া কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি কমানো, রাজস্ব খাতে কাঠামোগত সংস্কারসহ আরও কিছু শর্ত আইএমএফের রয়েছে। এসব বিষয়ে ধাপে ধাপে অগ্রগতি থাকলেও মূল জট তৈরি হয়েছে মুদ্রার বিনিময়হার পুরোপুরি উন্মুক্ত করার বিষয়টি ঘিরে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ ভার্চ্যুয়াল বৈঠকে প্রায় দেড় ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আলোচনার পরবর্তী ধাপ এখনও নির্ধারিত হয়নি।

    আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি মার্কিন ডলারের মোট সাত কিস্তির ঋণচুক্তির আওতায় ইতোমধ্যে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি রয়েছে আরও ২৩৯ কোটি ডলার। তবে বর্তমান অনিশ্চয়তা এই বাকি অর্থ ছাড় নিয়ে সংশয় তৈরি করেছে।

    ২০২২ সাল থেকে বৈশ্বিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ডলারের দামের ওপর চাপ তৈরি হয়। দীর্ঘদিন কৃত্রিমভাবে বিনিময়হার ধরে রাখার ফলে পরিস্থিতি আরও ঘনীভূত হয়। দুই বছরের ব্যবধানে ডলারের মূল্য ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে। এরপর গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক ডলারের জন্য নির্দিষ্ট দামের সীমা নির্ধারণ করে। তখন বলা হয়েছিল আড়াই শতাংশ ওঠানামার মধ্যে সর্বোচ্চ ১২৩ টাকা দরে ডলার বিক্রি করা যাবে। বর্তমানে ব্যাংকগুলো ১২২ থেকে ১২৩ টাকায় ডলার বিক্রি করছে।

    কিন্তু আইএমএফের দাবি, বাজারই নির্ধারণ করবে ডলারের মূল্য। বাংলাদেশ ব্যাংক তা পুরোপুরি মেনে নিতে পারছে না। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতিতে বিনিময়হার পুরোপুরি বাজারনির্ভর করে দিলে অর্থনীতিতে তাৎক্ষণিক বড় ধরনের আঘাত আসতে পারে।

    অর্থনীতিবিদেরা মনে করছেন, যখন একটি দেশের লেনদেন ভারসাম্য ভালো থাকে তখন বৈদেশিক মুদ্রার বিনিময়হার উন্মুক্ত করে দেওয়াই যৌক্তিক। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বৈদেশিক খাতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। গত মার্চ মাসে রেমিট্যান্সে রেকর্ড পরিমাণ আয় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানি খাতে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি বাজেট ও প্রকল্প সহায়তার অর্থ ছাড়ও বাড়ছে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

    এদিকে আন্তর্জাতিক বাজারেও ডলারের দাম কমতির দিকে। পণ্যবাজারে বিশেষ করে জ্বালানি তেলের দামও কমেছে। যেখানে তিন বছর আগে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছিল সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে ৬০ ডলারের আশেপাশে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দামেও ধস দেখা গেছে।

    এই প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মন্তব্য করেছেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে এখনই বৈদেশিক মুদ্রা বিনিময়হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। কারণ লেনদেন ভারসাম্য ভালো আছে আন্তর্জাতিক বাজারে ডলারসহ অন্যান্য পণ্যের দাম পড়তি এবং আমদানি চাহিদাও কম। ফলে বিনিময়হার উন্মুক্ত করলে হঠাৎ করে কোনো বড় চাপ আসার সম্ভাবনা কম।

    তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। আইএমএফের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেই আলোচনার ফলাফলের ওপরই নির্ভর করবে। আর এই আলোচনা নির্ধারণ করে দেবে বাংলাদেশ আইএমএফের কর্মসূচির মধ্যে থেকে যাবে নাকি বিকল্প পথে হাঁটবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.