Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী দুই বছরে বিশ্ববাজারে পণ্যমূল্যের বড় পতনের আশঙ্কা বিশ্বব্যাংকের
    অর্থনীতি

    আগামী দুই বছরে বিশ্ববাজারে পণ্যমূল্যের বড় পতনের আশঙ্কা বিশ্বব্যাংকের

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আগামী দুই বছরে বিশ্ববাজারে পণ্যমূল্যের বড় পতনের আশঙ্কা বিশ্বব্যাংকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় আগামী দুই বছরে বিশ্ববাজারে পণ্যমূল্যে বড় ধরনের পতন ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে গড় পণ্যমূল্য ১২ শতাংশ এবং ২০২৬ সালে আরও ৫ শতাংশ হ্রাস পেতে পারে। এই পতনের ফলে বাস্তব মূল্যে পণ্যগুলোর দাম চলতি দশকের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে। এই তথ্য উঠে এসেছে হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে।

    সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-পরবর্তী চাহিদা বৃদ্ধির ফলে গত কয়েক বছর পণ্যমূল্যে যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল তা এখন কমতির দিকে।

    বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল মন্তব্য করেন, “উচ্চ পণ্যমূল্য অনেক উন্নয়নশীল দেশের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছিল কারণ এসব দেশের প্রায় দুই-তৃতীয়াংশই পণ্য রফতানিনির্ভর। কিন্তু আমরা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যের অস্থিরতার মধ্যে পড়েছিলাম। এখন আবার নতুন করে নিম্নমূল্যের ঝুঁকি দেখা দিচ্ছে যা মিলিয়ে এক নতুন ধরনের সংকট তৈরি করছে।”

    বিশেষজ্ঞদের মতে, পণ্যমূল্য কমে যাওয়ায় স্বল্পমেয়াদে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নতুন করে শুল্ক আরোপ ও বৈশ্বিক বাণিজ্যে প্রতিবন্ধকতা বাড়লেও পণ্যমূল্যের পতন কিছুটা ইতিবাচক প্রবণতা তৈরি করতে পারে। তবে এর ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য রাজস্ব এবং বৈদেশিক মুদ্রা আয় হ্রাস পাওয়ার শঙ্কা রয়েছে বিশেষ করে যেসব দেশ পণ্য রফতানির ওপর নির্ভরশীল।

    বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে জ্বালানির দাম গড়ে ১৭ শতাংশ কমে যাবে এবং তা হতে পারে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৬ সালে জ্বালানির দাম আরও ৬ শতাংশ হ্রাস পেতে পারে। অপরিশোধিত তেলের বাজারদর নির্ধারক ব্রেন্ট ক্রুডের গড় মূল্য ২০২৫ সালে ব্যারেলপ্রতি ৬৪ ডলারে নেমে আসতে পারে যা ২০২৪ সালের তুলনায় ব্যারেলপ্রতি ১৭ ডলার কম। পরের বছর এটি আরও কমে ৬০ ডলারে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

    কয়লার দামও বড় ধরনের পতনের মুখে পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে কয়লার দাম ২৭ শতাংশ এবং ২০২৬ সালে আরও ৫ শতাংশ কমে যেতে পারে। খাদ্যপণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে চলতি বছরে তা ৭ শতাংশ এবং ২০২৬ সালে আরও ১ শতাংশ হ্রাস পেতে পারে।

    তবে মূল্যপতনের এই প্রবণতা বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তেমন ভূমিকা রাখতে পারবে না বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সহায়তার ঘাটতির কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য সংকট আরও বাড়তে পারে।

    বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, পণ্যমূল্যের সার্বিক পতনের মধ্যেও ২০২৫ সালে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়তে পারে। বিশ্বজুড়ে চলমান অনিশ্চয়তা এবং রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। ফলে এর চাহিদা বাড়বে বলেই মনে করছে সংস্থাটি।

    সব মিলিয়ে, বিশ্বব্যাংকের এ পূর্বাভাস পণ্যনির্ভর অর্থনীতির দেশগুলোর জন্য এক নতুন চ্যালেঞ্জের বার্তা দিচ্ছে। একদিকে মূল্যস্ফীতি কমার স্বস্তি, অন্যদিকে রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয়ে চাপ এই দ্বিমুখী পরিস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.