Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ চালু হচ্ছে
    অর্থনীতি

    মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ চালু হচ্ছে

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ চালু হচ্ছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীসেবার পাশাপাশি এবার বাণিজ্যিক ব্যবহারের সুযোগও চালু হচ্ছে। বিশেষভাবে ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পথ খুলে দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি রাজস্ব আয়ের নতুন উৎস খুঁজে পেয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

    ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমআরটি লাইন-৬ এর আওতাধীন ১৬টি স্টেশনের মধ্যে শুধুমাত্র ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন তিনতলা বিশিষ্ট। এর মধ্যে প্রতিটি স্টেশনের দ্বিতীয় তলায় রয়েছে প্রায় ২৫ হাজার বর্গফুট খালি জায়গা। এসব জায়গা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে শপিং মল, ডেইলিশপ, ব্যাংক, অফিস বা অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।

    ভাড়া প্রদান সংক্রান্ত নিয়মনীতি সম্পর্কে ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমটিসিএল। তাতে বলা হয়েছে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হবে এবং তাদের প্রস্তাবিত ভাড়া বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্কের বর্তমান ভাড়ার সমান অথবা তার চেয়েও বেশি হতে হবে। ইজারার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর যা নবায়নযোগ্য নয়।

    ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দুটি বড় স্পেস রয়েছে প্রতিটির আয়তন প্রায় ২৫ হাজার বর্গফুট। অন্যদিকে লাইন-৬ এর বাকি স্টেশনগুলোতে গড়ে ১৫০ বর্গফুট আয়তনের তিন থেকে চারটি ছোট কক্ষ রয়েছে, যা ভিন্নধরনের ব্যবসার জন্য বেশি উপযোগী হতে পারে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বড় জায়গাগুলো ভাড়া দেওয়া হবে এবং এরপর ধাপে ধাপে ছোট কক্ষগুলো ইজারার আওতায় আনা হবে।

    ২০২২ সালের ডিসেম্বর মাসে সীমিত আকারে মেট্রোরেল চালু হয় এবং ২০২৩ সালের নভেম্বর থেকে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়। ডিএমটিসিএলের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, প্রথম অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সালে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকা। পরের অর্থবছর ২০২৩-২৪ সালে আয় বেড়ে দাঁড়ায় ২৪৩ কোটি ৯১ লাখ টাকায়। যদিও এ আয় দিয়ে প্রতিষ্ঠানটির সব খরচ মেটানো সম্ভব হচ্ছে না।

    বর্তমানে ডিএমটিসিএলকে দৈনন্দিন ব্যয়ের পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে নেওয়া ১৯ হাজার ৭১৮ কোটি ৪৭ লাখ টাকার ঋণের কিস্তিও পরিশোধ করতে হচ্ছে। ফলে বিকল্প আয়ের উৎস হিসেবে স্টেশনগুলোর অব্যবহৃত জায়গা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার উদ্যোগকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।

    ডিএমটিসিএলের এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে মেট্রোরেল স্টেশনগুলো শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র হিসেবেই নয় বরং বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবেও একটি নতুন মাত্রা পাবে। এতে করে যাত্রীদের বাড়তি সেবা যেমন নিশ্চিত হবে, তেমনি রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.