Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রেমিট্যান্সের অবদানে কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি কমেছে ৮৫%
    অর্থনীতি

    রেমিট্যান্সের অবদানে কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি কমেছে ৮৫%

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবে ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৯ মিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি কমেছে প্রায় ৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার বা প্রায় ৮৫ শতাংশ।

    রেমিট্যান্সের অবদানে কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি কমেছে ৮৫%

    বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করছেন, এই অগ্রগতির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি, অর্থ পাচার হ্রাস এবং আমদানির তুলনায় রপ্তানিতে বেশি প্রবৃদ্ধি। রপ্তানি ও রেমিট্যান্স এই দুই উৎস ভালো অবস্থানে থাকায় চলতি হিসাবের ঘাটতি দ্রুত হ্রাস পেয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “রপ্তানি যেমন বেড়েছে রেমিট্যান্সও বেড়েছে। এই দুই খাত ভালো করায় চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্য হারে কমেছে।”

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম ৯ মাসে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যেখানে আগের বছরের একই সময়ে এসেছিল ১৭ দশমিক ০৭ বিলিয়ন ডলার। এতে প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ২৭ দশমিক ৬ শতাংশ রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে, যা চলতি হিসাবের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রেখেছে। শুধু মার্চ মাসেই ঈদকে ঘিরে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “ট্রেড, সার্ভিস ও প্রাইমারি অ্যাকাউন্টে ঘাটতি থাকলেও রেমিট্যান্স প্রবাহের কারণে কারেন্ট অ্যাকাউন্ট মোটামুটি ভালো অবস্থানে যাচ্ছে। আমদানি বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে ঠিকই তবে সরবরাহ বেড়েছে তার চেয়েও বেশি হারে।”

    চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার যেখানে আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ১৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতিতে খুব একটা পরিবর্তন না এলেও তা সামান্য হ্রাস পেয়েছে। এ সময়ে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৫ শতাংশ এবং আমদানি বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

    ড. জাহিদ হোসেন বলেন, “রপ্তানি ভালো হলেও আমদানি তুলনামূলক বেশি বেড়েছে। তাই বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে ঠিকই তবে তা খুব একটা বড় নয়।”

    এদিকে, দাতা সংস্থাগুলোর সহায়তা বৃদ্ধির কারণে ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-মার্চ সময়ে আর্থিক হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যেখানে আগের অর্থবছরে এই উদ্বৃত্ত ছিল ৯০১ মিলিয়ন ডলার। অর্থাৎ এই সময়ে উদ্বৃত্ত বেড়েছে প্রায় ৪০৬ মিলিয়ন ডলার।

    তবে এই সময়ে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আগের অর্থবছরের ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার থেকে কমে এসেছে ৮৬১ মিলিয়ন ডলারে। একই সময়ে ট্রেড ক্রেডিট ঘাটতিও ১ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৫১১ মিলিয়ন ডলারে। যদিও ফেব্রুয়ারি শেষে এই ঘাটতি আরও কমে ৩৩ মিলিয়ন ডলারে নেমেছিল মার্চে আবার তা বাড়ে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকৃত বিদেশি বিনিয়োগ এখনও খুবই সীমিত। ফাইনান্সিয়াল অ্যাকাউন্টে যে এফডিআই দেখা যাচ্ছে, তার বড় অংশই পুরনো বিনিয়োগের মুনাফা থেকে পুনঃবিনিয়োগ। মার্চে রপ্তানির প্রবৃদ্ধি বাড়লেও ট্রেড ক্রেডিট ঘাটতির পুনরাবৃত্তি ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ শেষে পেমেন্ট ব্যালান্স বা মোট আন্তর্জাতিক লেনদেনের ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ০৭ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরে ঘাটতি কমেছে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

    এই ঘাটতি হ্রাসকে ইতিবাচক উল্লেখ করে ড. জাহিদ হোসেন বলেন, “এটি আমাদের অর্থনীতির জন্য ভালো ইঙ্গিত। তবে এরোরস অ্যান্ড অমিশনের আওতায় প্রায় ২ বিলিয়ন ডলারের অস্বচ্ছ হিসাব রয়েছে যার প্রকৃত উৎস অনির্ধারিত।”

    তার মতে, অনেক বৈদেশিক লেনদেন সঠিকভাবে রেকর্ড না হওয়ায় এই ঘাটতি দেখা যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা ও ব্যক্তিগত খরচ মেটাতে অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠানোর প্রবণতা, যেমন হুন্ডি, এখনো বিদ্যমান। তাছাড়া বৈধ অর্থপ্রবাহেও অনুমোদনের সীমাবদ্ধতা থাকায় অনেক লেনদেন স্বচ্ছভাবে নথিভুক্ত হচ্ছে না। এসব সমস্যার সমাধান না হলে ‘এরোরস অ্যান্ড অমিশন’ ঘাটতি কমবে না বলেও তিনি সতর্ক করেন।

    অবশেষে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকেও সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ শেষে দেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা চলতি বছরের মার্চ শেষে বেড়ে হয়েছে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এতে বোঝা যায়, সামগ্রিকভাবে রিজার্ভ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে।

    বিশ্লেষকদের মতে, চলতি হিসাব ও পেমেন্ট ব্যালান্সে ঘাটতি কমে আসা নিঃসন্দেহে ইতিবাচক। তবে এই প্রবণতা ধরে রাখতে হলে কাঠামোগত সংস্কার, রেমিট্যান্স প্রেরণে উৎসাহ এবং রপ্তানি আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে বৈধ পথে অর্থ লেনদেন নিশ্চিত করতে নীতিগত নমনীয়তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার উন্নয়নও জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.