Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত
    অর্থনীতি

    গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের শিল্পাঞ্চলজুড়ে ভয়াবহ গ্যাস সংকটে কার্যত অচল হয়ে পড়েছে উৎপাদন কার্যক্রম। চাহিদার তুলনায় গ্যাস মিলছে প্রায় ৪০ শতাংশ কম। ফলে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও ভালুকাসহ সব শিল্পাঞ্চলে কলকারখানার চাকা ঘুরছে ধুঁকে ধুঁকে। এই সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দেশের প্রধান রপ্তানিমুখী খাত বস্ত্র ও তৈরি পোশাক শিল্প। গ্যাসের অভাবে ঝুঁকিতে পড়েছে প্রায় ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ।

    গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত

    দিনের বেলায় গ্যাসের সরবরাহ একরকম অদৃশ্য হয়ে যায়। অনেক কারখানায় দিনে কাজ বন্ধ রেখে রাতে গ্যাসের চাপ বাড়ার পরই উৎপাদন চালু রাখতে হচ্ছে। শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিয়ে রাতের বেলায় কাজে নামানো হচ্ছে। কিন্তু এতেও সমস্যার সমাধান হচ্ছে না। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে সিএনজি, এলপিজি বা ডিজেল ব্যবহার করে উৎপাদন ধরে রাখার চেষ্টা করছেন। এতে উৎপাদন ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে, যার ফলে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে।

    গত আট মাসে শুধু নারায়ণগঞ্জেই ১৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছেন অন্তত ১,৫৭৩ জন শ্রমিক। এর প্রভাব পড়েছে দেশের রপ্তানি আয়েও। মার্চের তুলনায় এপ্রিলে রপ্তানি আয় কমেছে প্রায় ১২৩ কোটি ডলার। রপ্তানি আদেশ পেলেও তা সময়মতো জাহাজে তুলতে না পারায় ক্রেতারা অনেক ক্ষেত্রে অর্ডার বাতিল করছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

    এই সংকটময় বাস্তবতায় বুধবার শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    পেট্রোবাংলা জানিয়েছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৭২ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসছে ১৮৮ কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার এক-তৃতীয়াংশ পূরণই হচ্ছে না। চার বছর আগেও দেশীয় গ্যাস উৎপাদন ছিল ২৪৭ কোটি ঘনফুট, যা এখন নেমে এসেছে ১৮৮ কোটিতে। দিনে গড়ে ৭৫ থেকে ৮০ কোটি ঘনফুট গ্যাস এলএনজি আমদানি করে যোগ করা হয়।

    ভূতত্ত্ববিদ ড. বদরুল ইমাম বলছেন, দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব না দিয়ে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। কিন্তু বৈদেশিক মুদ্রার সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সরকার চাহিদা অনুযায়ী এলএনজি আনতে পারছে না। ফলে সংকট উত্তরণ সম্ভব হচ্ছে না।

    নারায়ণগঞ্জের একাধিক কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস সংকটে অধিকাংশ শ্রমিক অলস সময় কাটাচ্ছেন। রহমান নিট গার্মেন্টস, ওসমান গার্মেন্টস, শাহ ফতেহ উল্লাহ গার্মেন্টস, এম বি নিট ফ্যাশন সব কারখানাতেই একই চিত্র। উপমহাব্যবস্থাপক শিহাব উদ্দিন জানিয়েছেন, দিনে আট টন কাপড় ডাইং করার সক্ষমতা থাকলেও এখন হচ্ছে সর্বোচ্চ আড়াই টন। আড়াইহাজারের লিটল গ্রুপের কারখানাতেও গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় কারখানা বন্ধ রাখতে হয়েছে। চেয়ারম্যান এম খোরশেদ আলম বলছেন, শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

    চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুই বছর ধরে গ্যাস সংকট চলছে। তিতাসকে সাতবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। অনুমোদন থাকলেও প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাচ্ছে না। তিতাসের উপমহাব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন বলেন, সোনারগাঁ এলাকায় চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ অনেক কম।

    নোমান গ্রুপের ৩৬টি কারখানার সবগুলোতেই উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, তিতাস শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রতিদিন গ্যাস সরবরাহ ১০ কোটি ঘনফুট কমানো হয়েছে। তারা দাবি করছে, দৈনিক ১২৫ কোটি ঘনফুট সরবরাহ করা হলে ন্যূনতম চাহিদা পূরণ হতো। আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সংকট এবং অসন্তোষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিটিএমএ।

    গাজীপুরের সাদমা ফ্যাশন ওয়্যারে গ্যাস সংকটে পাঁচ হাজার শ্রমিকের অধিকাংশই কর্মহীন। পরিচালক সোহেল রানা জানান, উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ভোর ৬টার পর গ্যাসের চাপ এতটাই কমে যায় যে কাজ চালানো সম্ভব হয় না। খাড়াজোড়ার সামছুল আলামিন স্পিনিং মিলেও গ্যাস নেই ফলে সব যন্ত্র বন্ধ রাখা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, গাজীপুর অঞ্চলের প্রায় আড়াই হাজার কারখানার উৎপাদন অর্ধেকে নেমেছে।

    তিতাস গ্যাসের গাজীপুর জোনের ব্যবস্থাপক রিদওয়ানুজ্জামান বলেন, প্রতিদিন ৫৯ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মাত্র ৩৬ কোটি ঘনফুট গ্যাস দেওয়া যাচ্ছে।

    সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও একই সংকট। ১,২০০-র বেশি কারখানায় গ্যাস সংকটে উৎপাদন ব্যয় বেড়েছে দ্বিগুণ। ডিজেলের ব্যয়ই প্রতিমাসে ৫০-৬০ লাখ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে বলে জানায় আশুলিয়ার নিউ এজ পোশাক কারখানার এক কর্মকর্তা। সাভারের আল মুসলিম গ্রুপের কারখানাতেও একই চিত্র ৩০ হাজার শ্রমিক নিয়ে কাজ শুরু করেও গ্যাসের অভাবে তাদের বসে থাকতে হচ্ছে।

    শুধু পোশাক নয়, গ্যাস সংকটে ধুঁকছে দেশের স্টিল শিল্পও। রহিমা ইস্পাত মিলের চেয়ারম্যান সাইফুর রহমান খোকন জানালেন, দিনে গ্যাস না থাকায় কারখানা রাতে চালাতে হচ্ছে। এতে খরচ বেড়েছে দেড় থেকে দুই গুণ। একই সমস্যায় কাঁচপুরের বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজও। একটি ফার্নেস চালু থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ৪০ শতাংশ।

    সিরামিক খাতেও চলছে একই দুরবস্থা। বিসিএমইএর সভাপতি মইনুল ইসলাম জানান, এক বছরের বেশি সময় ধরে গ্যাস সংকটে সিরামিক উৎপাদন ব্যাহত হচ্ছে। সাভার, আশুলিয়া, গাজীপুর ও ভালুকার কারখানাগুলোর অবস্থা সবচেয়ে খারাপ।

    এমনকি খাদ্যপ্রক্রিয়াজাত শিল্পও ক্ষতির মুখে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানিয়েছেন, ডিজেল ব্যবহার করে উৎপাদন ধরে রাখতে হচ্ছে এতে ব্যয় বেড়ে যাচ্ছে এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

    গ্যাস সংকটে নতুন শিল্প সংযোগও প্রায় বন্ধ। পুরোনো কারখানার লোড বাড়ানোর অনুমতিও মিলছে না। পেট্রোবাংলা জানিয়েছে, লোড বাড়ানো ও নতুন সংযোগের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছে যার মধ্যে ৭০০টি নতুন সংযোগের। শুধু তিতাসেই আছে ৬০০ আবেদন।

    তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ পারভেজ জানিয়েছেন, জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী সংযোগ দেওয়া হচ্ছে। এখন শ্রেণিবিন্যাস করে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া হবে।

    জাতীয় রাজস্ব বোর্ডের এক সভায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে ৬০ কোটি ডলার বিনিয়োগ করার পরও দুই বছর ধরে গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, “আমরা বিদেশিদের বিনিয়োগের জন্য আহ্বান জানাই অথচ দেশীয় উদ্যোক্তারাই জ্বালানির অভাবে দিশেহারা।”

    এই বাস্তবতা শুধু উৎপাদন নয়, পুরো অর্থনীতির জন্যই গভীর সংকেত বহন করছে। গ্যাস সরবরাহ সমস্যা নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ না নিলে শিল্প বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি দেশের রপ্তানি, কর্মসংস্থান ও সামগ্রিক প্রবৃদ্ধিও হুমকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.