Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমএফের সাথে দ্বিতীয় দিনের আলোচনাও বিফলে
    অর্থনীতি

    আইএমএফের সাথে দ্বিতীয় দিনের আলোচনাও বিফলে

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চার কারণে চাপেই থাকছে বাংলাদেশের অর্থনীতি: আইএমএফ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আরেকটি দিন পার হলো, শেষ হলো আরও একটি বৈঠক তবুও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি। দুই দিনের ভার্চুয়াল আলোচনার শেষদিন ৬ মে মঙ্গলবারেও কোনও অগ্রগতি হয়নি বলে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সংবেদনশীলতার কারণে তিনি নাম প্রকাশে অনিচ্ছা জানান। তিনি বলেন, “এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আইএমএফের সঙ্গে আলোচনা চলবে।”

    মূলত বাজারভিত্তিক বিনিময় হার বাস্তবায়ন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের অবস্থানের মধ্যে মতানৈক্যই আলোচনার গতি ব্যাহত করছে। আইএমএফ চায় বাংলাদেশ পুরোপুরি বাজারনির্ভর বিনিময় হার চালু করুক। অথচ কেন্দ্রীয় ব্যাংক এখনই বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে রাজি নয় কারণ এতে মুদ্রাস্ফীতির পাশাপাশি রাজনৈতিক চাপ বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।

    আইএমএফের এক মুখপাত্র জানান, এপ্রিলের শেষ দিকে ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকের সময় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছিল। এখন ঋণচুক্তির আওতায় থাকা সংস্কার কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে ভার্চুয়ালি আলোচনা হচ্ছে।

    এই আলোচনার আগে গত ৬ থেকে ১৭ এপ্রিল ঢাকায় সফর করে আইএমএফের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন ক্রিস পাপাজর্জিও। সফরের সময় এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ), এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) প্রোগ্রামের আওতায় নেওয়া অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা সম্পন্ন হয়।

    বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আইএমএফ নমনীয় বিনিময় হার চালুর ওপর গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে বর্তমানে প্রচলিত একাধিক বিনিময় হার বিলুপ্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা হঠাৎ এমন রূপান্তর হলে তা মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে এবং রাজনৈতিক চাপও বাড়তে পারে।

    ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয়। এর মধ্যে তিন কিস্তিতে দেশটি এখন পর্যন্ত ২.৩ বিলিয়ন ডলার পেয়েছে। চতুর্থ কিস্তি, যার পরিমাণ ৬৪৫ মিলিয়ন ডলার তা ফেব্রুয়ারিতে পাওয়ার কথা থাকলেও এখনও ছাড় হয়নি। অর্থ মন্ত্রণালয় তখন জানায়, পারস্পরিক সম্মত শর্ত পূরণে সময় লাগার কারণেই এই দেরি হচ্ছে।

    এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, “অর্থনীতির ভিত্তি মজবুত করতে আইএমএফের সঙ্গে চুক্তির আওতায় যেসব শর্ত নির্ধারিত হয়েছে তা পূরণের পরই ঋণের কিস্তি ছাড়া হয়। এসব শর্ত বাস্তবায়নে স্বাভাবিকভাবেই সময় লাগে।”

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “পারস্পরিক সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের এপ্রিলের পর্যালোচনার পর আইএমএফ বোর্ডের অনুমোদন মিললে আগামী জুনেই এই দুই কিস্তি একসঙ্গে ছাড় হবে।

    এই পরিস্থিতিতে আইএমএফের সঙ্গে আলোচনার ধারাবাহিকতা এবং নীতিগত মতপার্থক্য নিরসনের কৌশল নির্ধারণ করাই এখন অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    এই আলোচনা কত দ্রুত চূড়ান্ত হবে এবং বাংলাদেশ সময়মতো ঋণের কিস্তি পাবে কিনা তা নির্ভর করছে আসন্ন বোর্ড সভা ও আগামী দিনের বৈঠকগুলোর ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.