Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পরিসংখ্যানের ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি
    অর্থনীতি

    পরিসংখ্যানের ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পরিসংখ্যানের ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে বিদ্যুৎ ভোগ এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির মধ্যে যে দৃঢ় সম্পর্ক থাকার কথা, বাস্তবে তা অনেক সময়েই ভিন্ন চিত্র উপস্থাপন করে। সাধারণত কোনো দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে শিল্প-কারখানা, কৃষি ও সেবা খাতে বিদ্যুতের চাহিদা বাড়ে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় দেখা যাচ্ছে, অনেক বছরেই বিদ্যুৎ ভোগের হার কমে যাওয়ার পরও জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে আবার অনেক সময় বিদ্যুৎ ভোগ বাড়লেও জিডিপি প্রবৃদ্ধি কমেছে। ২০১৮ সালে যেমন বিদ্যুৎ ভোগ ঋণাত্মক ছিল দশমিক ৪৪ শতাংশ কিন্তু জিডিপি প্রবৃদ্ধি দেখানো হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। আবার ২০২৪ সালে বিদ্যুৎ ভোগ ৮ দশমিক ৮১ শতাংশ বেড়েছে অথচ জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ২ শতাংশে।

    এ ধরনের বৈপরীত্য দেশের তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ভোগের তথ্য অতিরঞ্জনের সুযোগ কম থাকায় একে তুলনামূলকভাবে বাস্তব ধরে নেওয়া যায়। এর বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি অতিমূল্যায়নের মাধ্যমে ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করা হয়েছে বলে মনে করেন অনেকে।

    ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ খাতের উন্নয়নে ‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ২০১০’ নামে মহাপরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনায় প্রতি বছর বিদ্যুতের চাহিদা গড়ে ১০ শতাংশ বাড়বে এমন অনুমানকে ভিত্তি করে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯০টির বেশি বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়। কিন্তু বাস্তবে এত চাহিদা না থাকায় অধিকাংশ সময় এসব কেন্দ্র বসিয়ে রেখে সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। সঠিক পরিকল্পনা না থাকায় এই ব্যয়বহুল অবকাঠামোগুলো কাঙ্ক্ষিত আর্থিক সুফল দিতে পারেনি।

    বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ৫ হাজার ৮২৩ মেগাওয়াট, যা ২০২৪ সালের মার্চে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৫ মেগাওয়াটে। এর বাইরে ক্যাপটিভ উৎপাদন কেন্দ্র রয়েছে আরও প্রায় ৩ হাজার মেগাওয়াটের। কিন্তু সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট, ২০২৩ সালের ৩০ এপ্রিল। অর্থাৎ সক্ষমতা বাড়লেও ব্যবহার সেই অনুপাতে বাড়েনি।

    বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, দেশের শিল্প খাতে বিদ্যুৎ চাহিদার কাঙ্ক্ষিত সামঞ্জস্য দেখা যায়নি। যদিও ক্ষুদ্র শিল্পে কিছু প্রবৃদ্ধি হয়েছে, বৃহৎ শিল্পে তা হয়নি বলেই বিদ্যুৎ ভোগের সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি মেলেনি। অন্যদিকে অধ্যাপক ম. তামিমের মতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত অবকাঠামোগত বিনিয়োগনির্ভর। ফলে প্রকৃত শিল্প খাতের প্রবৃদ্ধি না থাকায় বিদ্যুৎ চাহিদা বড় আকারে বাড়েনি।

    এনারডাটা নামের ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর বাংলাদেশে বিদ্যুৎ ভোগ বেড়েছে মাত্র ৩ শতাংশ, যা ওই সময়ের জিডিপি প্রবৃদ্ধির তুলনায় প্রায় অর্ধেক। ২০১০ থেকে ২০১৬ সময়ের তুলনায় এই বৃদ্ধির হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। আর ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ শতাংশে।

    বিদ্যুৎ ব্যবহার ও জিডিপির সম্পর্ক বিশ্লেষণ করে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস তাদের ‘ম্যাক্রো ইকোনমিক আউটলুক ২০২৫’ প্রতিবেদনে বলেছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপির আকার প্রায় ৩০০ বিলিয়ন ডলার হতে পারে। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, এ সময়ের জিডিপি আকার ৪৫০ থেকে ৪৫৯ বিলিয়ন ডলার। সিটি ব্যাংক ক্যাপিটালের মতে, বিদ্যুৎ ব্যবহার ও অর্থনৈতিক উৎপাদনের বৈষম্য থেকে বোঝা যায় জিডিপি হিসাব অতিমূল্যায়িত।

    বিশ্বব্যাংকের ডেটাবেজ অনুযায়ী, ২০২২ সালে প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশের জিডিপিতে যোগ হয়েছে ২৬ দশমিক ৬ ডলার, যা ভারতের (১২), চীনের (৭ দশমিক ৮), পাকিস্তানের (১১ দশমিক ৭), জার্মানির (১৯ দশমিক ৪), এমনকি যুক্তরাষ্ট্রের (১১ দশমিক ২) তুলনাতেও অনেক বেশি। এমন পার্থক্য স্বাভাবিক নয়।

    বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরীর মতে, বিদ্যুৎ ভোগের তথ্য বাস্তব এবং নির্ভরযোগ্য হলেও জিডিপি প্রবৃদ্ধির তথ্য অতিরঞ্জিত। সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ এবং ঋণের অনুপাত কম দেখানোর প্রয়োজনে জিডিপি প্রবৃদ্ধি ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করা হতে পারে।

    এ প্রসঙ্গে ইআরজি’র নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির বলেন, জিডিপির অতিমূল্যায়নের কারণ হিসেবে ব্যয়ভিত্তিক পরিমাপ পদ্ধতি দায়ী। সরকার ঋণ করে যে ব্যয় করছে তা জিডিপির অংশ হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব বিনিয়োগ বা উৎপাদন হচ্ছে না। ফলে প্রবৃদ্ধির পরিসংখ্যান বিভ্রান্তিকর হয়ে দাঁড়াচ্ছে।

    বাংলাদেশে শিল্প খাতে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় অনেক উদ্যোক্তা ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরশীল। গত এক দশকে এ খাতের উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াটে স্থির রয়েছে। যদিও সরকার গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বাড়িয়েছে নিরবচ্ছিন্নতা না থাকায় শিল্প মালিকরা তা ব্যবহার করেননি।

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ মনে করেন, গ্যাস সংকট এবং জ্বালানি সরবরাহজনিত অসুবিধার কারণে শিল্পে বিদ্যুতের ব্যবহার বাড়েনি। তার মতে, সরকারের উচিত জিডিপি ও জ্বালানি খাতের প্রকৃত তথ্য-উপাত্ত তুলে ধরা যেন বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

    অর্থনৈতিক উন্নয়নের সূচকে বাংলাদেশ যে অগ্রগতি দেখিয়েছে, তা বিদ্যুৎ ভোগ ও উৎপাদনের পরিসংখ্যানে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। বিশেষজ্ঞদের মতানুসারে, উন্নয়নের এই অসমতা ও তথ্যে অসামঞ্জস্য একটি নীতিহীন পরিকল্পনার প্রতিফলন। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ালেও ব্যবহার না বাড়া, শিল্পে চাহিদা না বাড়া এবং তথ্যের অস্বচ্ছতা সব মিলিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ও অর্থনীতির ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.