Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রিজার্ভ বাড়লেই ম্যাজিক নয়, অর্থনীতির ভিত্তি দুর্বল: ড. বিরূপাক্ষ পাল
    অর্থনীতি

    রিজার্ভ বাড়লেই ম্যাজিক নয়, অর্থনীতির ভিত্তি দুর্বল: ড. বিরূপাক্ষ পাল

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রিজার্ভ বাড়লেই ম্যাজিক নয়, অর্থনীতির ভিত্তি দুর্বল: ড. বিরূপাক্ষ পাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আওয়ামী লীগের সময় ‘উন্নয়নের জোয়ার’ কিংবা ‘স্মার্ট বাংলাদেশ’ এমন নানা স্লোগানের মধ্য দিয়ে অর্থনীতির চিত্র আঁকা হতো। আর সাম্প্রতিক সময়ে একই রকম শব্দচয়ন ফিরে এসেছে অন্য রূপে। এবার এসেছে ‘ইউনূস ম্যাজিক’, ‘নতুন বন্দোবস্ত’ ও ‘সংস্কার’ শব্দগুলো, যেগুলো নতুন সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ড ঘিরে ব্যবহৃত হচ্ছে। এসব শব্দের পেছনে বাস্তবতা কতটা আর প্রচারণা কতটা তা নিয়েই সম্প্রতি প্রকাশিত একটি বিশ্লেষণমূলক কলামে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক ড. বিরূপাক্ষ পাল।

    নিজের কলামে ড. পাল ফিরে যান ১৯৯৩ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘দ্য ইস্ট এশিয়ান মিরাকল’ শীর্ষক গবেষণাপত্রে, যেখানে সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং ও দক্ষিণ কোরিয়ার দ্রুত উন্নয়নকে বর্ণনা করা হয় ‘মিরাকল’ হিসেবে। এরপর ১৯৯৫ সালে জাতিসংঘে কর্মরত নীতিনির্ধারক ড. সেলিম জাহানের সঙ্গে আলোচনায় ড. পাল জানতে চান, এই ‘মিরাকল’ কথাটির তাৎপর্য কী? উত্তরে সেলিম জাহান বলেন, মিরাকল নয়, এসব দেশের অর্জন এসেছে সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে। তাই ‘বিস্ময়’ নয়, বরং কঠোর পরিশ্রমের ফলই এ উন্নয়ন।

    সেই সূত্র ধরেই ড. পাল প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে হঠাৎ করে অর্থনীতির এমন বিস্ময়কর ঘুরে দাঁড়ানোর গল্প আসছে কোথা থেকে? গণমাধ্যমে দাবি করা হচ্ছে, নতুন সরকারের ‘ম্যাজিক’-এর ফলে মূল্যস্ফীতি কমে গেছে, বেকারত্ব হ্রাস পেয়েছে এবং জনগণের বিদেশমুখিতা কমেছে। কেউ কেউ আবার বাংলাদেশকে বলছেন ‘আশার বাতিঘর’। এমনকি এমনও বলা হচ্ছে যে, দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আইএমএফের ঋণকে অপ্রয়োজনীয় ঘোষণা করেছেন।

    তবে ড. পাল মনে করছেন, এ সবই মূলত কিছু তোষামোদী সংবাদমাধ্যমের তৈরি করা বিভ্রান্তিকর প্রচারণা। তিনি শঙ্কা প্রকাশ করে লিখেছেন, “বাংলাদেশে কোথাও কি স্বর্ণখনি আবিষ্কৃত হয়েছে, যার খবর আমি জানি না?” পরে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন এটা আসলে কিছু গণমাধ্যমের ‘নতুন বোতলে পুরোনো শুরা’ পরিবেশনের পুরোনো অভ্যাস। এই অভ্যাস আওয়ামী আমলে তুঙ্গে ছিল এখন নতুন রূপে ফিরে আসছে।

    ড. পাল অর্থনীতিতে ‘বায়বীয় কথা’ বা গালভরা স্লোগানের বিপদ নিয়েও সতর্ক করেন। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, দেশের সবচেয়ে বড় সংকট খেলাপি ঋণ, যার অবনতি এখনো অব্যাহত। ২০২৪ সালের জুনে খেলাপি ঋণের হার ছিল ১৩ শতাংশ যা ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় ২০ শতাংশের বেশি। তিনি অন্তত এটুকু প্রশংসা করেন যে, বর্তমান গভর্নর বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। তার মতে, আগের সরকারে দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী লুটেরাবান্ধব ছিলেন যিনি ১০০ টাকার খেলাপিকে ৫ টাকা দেখানোর চেষ্টা করতেন।

    তবে এই ম্যাজিকের সময়ে ব্যক্তি খাতে ঋণপ্রবাহ বেড়েছে মাত্র ৩ শতাংশ যা আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেক। বিদেশি বিনিয়োগ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। চলতি অর্থবছরের প্রথম আট মাসে এসেছে মাত্র ৮২৪ মিলিয়ন ডলার যেখানে আগের বছর ছিল এক বিলিয়নের বেশি। বেকারত্ব বেড়েছে এবং মজুরি মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারছে না। এতে মানুষ বাধ্য হয়ে সঞ্চয় ভাঙাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত জাতীয় সঞ্চয়পত্রে নেট বিক্রয় হয়েছে ঋণাত্মক ৭ হাজার কোটি টাকা। আবার জুলাই-ফেব্রুয়ারি সময়ে পুঁজিপণ্যের আমদানি কমেছে ২৫ শতাংশ যা অর্থনীতির উৎপাদনশীলতা ও দক্ষতা হ্রাসের ইঙ্গিত দেয়।

    সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এ বছর গত ৩৬ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে। তাই ড. পাল জোর দিয়ে বলেন, এখানে কোনো ম্যাজিক কাজ করছে না।

    তিনি বলেন, বর্তমানে দেশের ইলেকট্রনিক সংবাদমাধ্যমগুলোয় অর্থনীতি নিয়ে ‘ফালতু রিপোর্ট’ প্রচার বাড়ছে। এসব প্রতিবেদনে নেই সম্পাদকীয় তদারকি বা পেশাদারিত্ব। ফলে জনগণ অর্থনীতি বিষয়ে বিভ্রান্ত হচ্ছে। অথচ বিশ্বব্যাংকের হিসাবে, এ বছর বাংলাদেশে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ অতিদরিদ্র শ্রেণিতে চলে যাবে এবং দারিদ্র্যের হার ২৩ শতাংশে পৌঁছাবে। এটিই হলো বাস্তব চিত্র যা এতদিন কমার ধারা থেকে এখন উল্টো দিকে হাঁটছে।

    ড. পাল স্পষ্টভাবে বলেন, রিজার্ভ বাড়লেই কোনো ‘ম্যাজিক’ হয় না। রিজার্ভ হলো অর্থনীতির একটি নির্দেশক মাত্র চূড়ান্ত লক্ষ্য নয়। জাতির সাফল্য আসে জিডিপি প্রবৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, নিরাপত্তা ও দারিদ্র্য হ্রাসের মাধ্যমে নাগরিক জীবনের গুণগত উন্নয়ন ঘটিয়ে। বর্তমান বাস্তবতায় এসব জায়গায় কোনো ম্যাজিক দেখা যাচ্ছে না বলেই তার মন্তব্য।

    এই বিশ্লেষণে স্পষ্ট যে, অর্থনীতিতে প্রকৃত অগ্রগতি বিচার করতে হলে শুধু শব্দের খেলা নয় বরং বাস্তব পরিসংখ্যান, নীতিমালা ও সামাজিক প্রভাব সবকিছু বিবেচনায় নিতে হবে। বিভ্রান্তিকর প্রচারণার বদলে প্রয়োজন দায়িত্বশীলতা ও স্বচ্ছতা। সত্যিকারের উন্নয়ন আসে ম্যাজিক থেকে নয়, নীতিগত সংস্কার ও ধারাবাহিক কাঠামোগত কাজ থেকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.