Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাংবিধানিক কাঠামোর বাইরে হিসাব নিরীক্ষা অধ্যাদেশ?
    অর্থনীতি

    সাংবিধানিক কাঠামোর বাইরে হিসাব নিরীক্ষা অধ্যাদেশ?

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাংবিধানিক কাঠামোর বাইরে কি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস হলেও এতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (CAG) সাংবিধানিক ক্ষমতা ও স্বাধীনতার প্রশ্নে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এই অধ্যাদেশে বিসিএস হিসাব ও নিরীক্ষা ক্যাডারকে পৃথক করার প্রস্তাব অবশেষে অন্তর্ভুক্তই করা হয়নি। পাশাপাশি রাজস্ব নিরূপণ ও আদায়ের মতো একটি গুরুত্বপূর্ণ দিককে নিরীক্ষার আওতার বাইরে রাখা হয়েছে যা স্বচ্ছতা ও জবাবদিহির মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    এ অধ্যাদেশ অনুযায়ী, আঞ্চলিক, আন্তর্জাতিক ও বিদেশি সংস্থার সঙ্গে যেকোনো ধরনের চুক্তির আগে সরকারের অনুমোদন লাগবে। এমনকি সিএজি নিজে কোনো বিধি প্রণয়ন করতে গেলেও তার জন্যও সরকারের অনুমোদন প্রয়োজন হবে। ফলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সিএজির স্বাধীনতা কার্যত প্রশাসনের অধীন হয়ে পড়েছে।

    অধ্যাদেশটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রণয়ন করে এবং গত ১৭ এপ্রিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এটি অনুমোদিত হয়। এরপর ৪ মে অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশিত হয়। এটি সাত পৃষ্ঠার হলেও এর গভীরতা ও প্রভাব অনেক বেশি।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকারি নিরীক্ষা আইনের আনুষ্ঠানিক রূপ পেলেও ২০০৮ সালেই তত্ত্বাবধায়ক সরকার প্রথম এ ধরনের অধ্যাদেশের উদ্যোগ নিয়েছিল। এরপর ২০১২ সালে আইনটির একটি খসড়া তৈরি হয়। তবে পরবর্তী এক যুগেও তা আর এগোয়নি। একে একে অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফজলে কবির, মাহবুব আহমেদ, হেদায়েতুল্লাহ আল মামুন, মোহাম্মদ মুসলিম চৌধুরী, আবদুর রউফ তালুকদার এবং ফাতিমা ইয়াসমিন, কিন্তু কেউই এই আইনটিকে মন্ত্রিসভার বৈঠকে তুলতে পারেননি। অবশেষে বর্তমান সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার তা উপদেষ্টা পরিষদে পাস করিয়ে আনেন।

    ২০২৩ সালের এপ্রিলে ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে অধ্যাদেশের একটি আট পৃষ্ঠার খসড়া তৈরি হয় এবং ১৬ এপ্রিল সেটির ওপর উন্মুক্ত মতামতও আহ্বান করা হয়। পরবর্তী সময়ে সিএজি কার্যালয় একটি নতুন খসড়া তৈরি করে, যেখানে ক্যাডার বিভাজনের সুপারিশ না থাকলেও অর্থ বিভাগের খসড়ায় তা রাখা হয়, তবে চূড়ান্ত পর্যায়ে তা বাদ দেওয়া হয়। সচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, বিষয়টি অধ্যাদেশে অন্তর্ভুক্ত করার মতো নয় বলেই তা বাদ দেওয়া হয়েছে।

    অধ্যাদেশে থাকা ‘রাজস্ব ও প্রাপ্তিসংক্রান্ত হিসাব নিরীক্ষা’ ধারায় বলা হয়েছে, কর ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত প্রাপ্তিগুলো প্রচলিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে কি না তা নিরীক্ষা করতে পারবেন সিএজি। তবে রাজস্ব নিরূপণ বা নির্ধারণের যথার্থতাকে নিরীক্ষার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। জানা গেছে, সিএজি কার্যালয়ের দেওয়া খসড়ায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও অর্থ বিভাগ তা বাদ দেয়, এনবিআরের অনুরোধে।

    সুপ্রিম কোর্ট ২০২২ সালের বাংলাদেশ ও অন্যান্য বনাম রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস মামলায় রায় দেয়, যেখানে সরকারি অর্থ জড়িত সেখানে নিরীক্ষার অধিকার সিএজির রয়েছে। এমনকি কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নিরীক্ষার কার্যকারিতাই নষ্ট হয়ে যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

    অবসরপ্রাপ্ত সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী গণমাধ্যমে সরাসরি মন্তব্য করতে না চাইলেও একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত কলামে লিখেছেন, এই অধ্যাদেশ সিএজির সাংবিধানিক ক্ষমতা খর্ব করেছে এবং এটি সংবিধানেরও পরিপন্থী। তিনি বলেন, প্রশাসনিক ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, যেখানে তা আরও বাড়ানো প্রয়োজন ছিল। তাঁর মতে, এই অধ্যাদেশ যদি সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা না হয় তবে সিএজি কার্যালয় দুর্বল হয়ে পড়বে এবং রাষ্ট্রের জবাবদিহি, গণতন্ত্র এবং প্রশাসনিক স্বচ্ছতা হুমকির মুখে পড়বে।

    অধ্যাদেশের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাবিষয়ক ধারায় বলা হয়েছে, সিএজি কার্যালয়ের সাংগঠনিক কাঠামো, পদ-পদবী, দপ্তর একীভূতকরণ বা বিলুপ্তকরণে সরকারের অনুমোদন লাগবে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতাকে খর্ব করে। তেমনি, যেকোনো আন্তর্জাতিক বা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তির ক্ষেত্রেও সরকারের অনুমোদনের বাধ্যবাধকতা সিএজির প্রশাসনিক স্বাধীনতা সীমিত করে।

    বিধি প্রণয়ন সম্পর্কিত ধারায় বলা হয়েছে, সরকার সিএজির সঙ্গে পরামর্শক্রমে গেজেটের মাধ্যমে বিধি তৈরি করতে পারবে। অর্থাৎ চূড়ান্ত নিয়ন্ত্রণ সরকারের হাতে, যা নিরীক্ষাপ্রক্রিয়া নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে এবং সংবিধানের ১২৮(৪) অনুচ্ছেদের পরিপন্থী।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অধ্যাদেশটি সিএজির সাংবিধানিক মর্যাদাকে অগ্রাহ্য করেছে। এতে এমন বিধান রাখা হয়েছে যা সিএজিকে কার্যত সরকারের নিয়ন্ত্রণাধীন করে ফেলবে। তিনি এটিকে কর ফাঁকি ও দুর্নীতিকে উৎসাহিত করার একটি আইন বলে উল্লেখ করেছেন, যা সরকারের জন্য বিব্রতকর। তাঁর মতে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও রাজস্ব নিরূপণ ও আদায়কে নিরীক্ষার বাইরে রাখা হয়েছে যা অনিয়ম ও জালিয়াতির সুযোগ বাড়াবে।

    সাংবিধানিকভাবে সিএজির দায়িত্ব ও ক্ষমতা সংবিধানের ১২৭ থেকে ১৩২ অনুচ্ছেদে বর্ণিত। ১২৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সিএজি সরকারি হিসাব ও সংযুক্ত নথিপত্র নিরীক্ষা করবেন এবং সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রেকর্ড পরীক্ষা করতে পারবেন।

    বিশেষজ্ঞরা বলছেন, সরকারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সঠিকভাবে পরিচালিত নিরীক্ষা অপরিহার্য। কিন্তু বর্তমান কাঠামোতে বিভিন্ন মন্ত্রণালয় নিরীক্ষা আপত্তির জবাব দিতে গড়িমসি করে থাকে। নিরীক্ষা আইন হলে জবাবদিহি প্রতিষ্ঠা পেত। অর্থ মন্ত্রণালয়ের একজন সাবেক সচিব বলেন, ‘দায় স্বীকার করলে অনেক সময় নিজেরাই ফেঁসে যাওয়ার ভয় থাকে তাই জবাব এড়িয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না।’

    সিএজি কার্যালয়ের নিয়ম অনুযায়ী নিরীক্ষা আপত্তির জবাব দিতে ৯০ দিন সময় দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। এই প্রতিবেদনগুলো রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের পর সংসদের সরকারি হিসাব কমিটিতে পাঠানো হলেও গত ১৫ বছরে অনেক সময় এই কমিটিগুলো বৈঠকই ডাকেনি।

    নিরীক্ষা কাজে প্রতিবন্ধকতার নানা দৃষ্টান্তও সামনে এসেছে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কমলাপুর কাস্টম হাউসে নিরীক্ষা হয়নি, কারণ এনবিআর প্রয়োজনীয় নথি দেয়নি। চট্টগ্রাম কাস্টম হাউসও তিনবার নিরীক্ষা দলের অনুরোধে সাড়া দেয়নি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং কর সার্কেল ২৮৮ও নিরীক্ষা দলকে সহযোগিতা করেনি।

    এনবিআর এখনও সংযুক্ত তহবিল নিরূপণের পদ্ধতি নিরীক্ষার আওতায় আনার বিষয়ে সম্মতি দেয়নি। এনবিআরের বক্তব্য, আয়কর, মূসক ও কাস্টমস আইনের ওপর নিরীক্ষা কর্তৃপক্ষের এখতিয়ার থাকা উচিত নয়, কারণ এসব আইন অন্যান্য সব আইনের চেয়ে বেশি গুরুত্ব বহন করে।

    তবে বিশেষজ্ঞদের মতে, কোনো আইনই সংবিধানের ঊর্ধ্বে নয়। ২০২৪ সালে আপিল বিভাগের একটি মামলায় বলা হয়, শুল্ক ও মূসক পরিশোধ করেও আমদানিকারক বা প্রতিষ্ঠানের রেকর্ড পরীক্ষা করতে পারবেন নিয়ন্ত্রক ও নিরীক্ষা মহাপরিচালক। এমনকি প্রয়োজনে এনবিআরকে তথ্য দিতে বাধ্য থাকতে হবে।

    সিএজি কার্যালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, এখন পর্যন্ত আয়কর, মূসক ও শুল্কবিষয়ক ৫৫ হাজার কোটি টাকার নিরীক্ষা আপত্তি অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। অথচ এই অপূর্ণতা দূর করার বদলে একে আরও প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল করা হচ্ছে। ফলে রাষ্ট্রের জবাবদিহি, আর্থিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক কাঠামোর স্বচ্ছতাই আজ প্রশ্নের মুখে।

    এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, একটি কার্যকর, স্বাধীন ও সাংবিধানিক মান রক্ষা করে নিরীক্ষা আইন প্রণয়ন না হলে শুধু সিএজির ভূমিকা নয় বরং পুরো রাষ্ট্রীয় জবাবদিহির কাঠামো দুর্বল হয়ে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.