Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিজিএমইএতে নতুন মুখ এলেও নির্বাচনী লড়াই পুরোনো দুই জোটেই সীমাবদ্ধ
    অর্থনীতি

    বিজিএমইএতে নতুন মুখ এলেও নির্বাচনী লড়াই পুরোনো দুই জোটেই সীমাবদ্ধ

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ গঠনে সরাসরি ভোটের পথেই এগোচ্ছে নির্বাচন। ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে সমঝোতার আলোচনা দীর্ঘদিন চললেও তা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ফলে আগামী ৩১ মে ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিতব্য ভোটে সংগঠনের সাধারণ সদস্যরা সরাসরি নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

    সমঝোতা ব্যর্থ হওয়ার পর নির্বাচনী মাঠে নতুন করে হাজির হয়েছে একটি তৃতীয় জোট ‘ঐক্য পরিষদ’। যদিও এই জোট পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি বরং ঢাকায় ৩৫টি পদের বিপরীতে মাত্র ছয়জন প্রার্থী দিয়েছে। তাই ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যেই।

    দুই প্রধান জোটের মধ্যে আলোচনার সূত্রপাত হয়েছিল পর্ষদ গঠন নিয়ে। ঢাকার একটি হোটেলে সর্বশেষ বৈঠকে উভয় পক্ষ সমঝোতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও আলোচনা শেষ পর্যন্ত সফল হয়নি। বৈঠকের একপর্যায়ে ফোরামের নেতারা চূড়ান্তভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

    নির্বাচনে প্রাথমিকভাবে ৯৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ছয়জন ঐক্য পরিষদের, বাকি সবাই ফোরাম ও সম্মিলিত পরিষদের। পরে দুই প্রধান জোট সমানসংখ্যক প্রার্থী রেখে বাড়তি প্রার্থীদের সরিয়ে নেন। নির্বাচন বোর্ডের সচিব মাহমুদুল হাসান জানিয়েছেন, এখন মোট ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার।

    এবার ভোটার সংখ্যা কমেছে আগের বছরের তুলনায়। এবার ১ হাজার ৮৬৫ জন ভোটার ভোট দিতে পারবেন যার মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন। গত বছর ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারাই ভোটাধিকার পেয়েছেন।

    দীর্ঘদিন ধরে বিজিএমইএর নেতৃত্বে থাকা সম্মিলিত পরিষদ রাজনৈতিক পটপরিবর্তনের পর সংকটে পড়ে। দলটি দীর্ঘদিন আওয়ামী লীগঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। এই জোটের নেতৃত্বে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সিদ্দিকুর রহমান। বর্তমানে সিদ্দিকুর রহমান ছাড়া সবাই কারাগারে আছেন। গত বছর মার্চে নির্বাচিত হয়ে এস এম মান্নান সভাপতি হলেও রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় তিনি দৃশ্যপট থেকে হারিয়ে যান। এরপর পর্ষদ রক্ষায় সম্মিলিত পরিষদ নতুন নেতৃত্ব গঠন করলেও তা কার্যকর হয়নি। শেষ পর্যন্ত গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিল করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ দেয়।

    নির্বাচনে অংশ নিতে ফোরাম গত নভেম্বরে মাহমুদ হাসান খানকে প্যানেল লিডার ঘোষণা করে। তিনি এর আগে বিজিএমইএর সহসভাপতির দায়িত্বে ছিলেন। বিপরীতে সম্মিলিত পরিষদের নেতৃত্বে আনা হয় এক দশক আগে পরিচালনা পর্ষদে থাকা চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামকে।

    ফোরামের ঢাকা অঞ্চলের প্রার্থী তালিকায় রয়েছেন: মাহমুদ হাসান খান, আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, এম এ রহিম, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, হোসনে কামার আলম, শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, আরিফুর রহমান, মোজাম্মেল হক ভূঁইয়া, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম, রেজওয়ান সেলিম ও ফয়সাল সামাদ। চট্টগ্রাম অঞ্চলে রয়েছেন: সেলিম রহমান, শরীফ উল্লাহ, রফিক চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, আকবর আলী চৌধুরী ও রিয়াজ ওয়েজ।

    ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, “আমরা অভিজ্ঞ ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সমন্বয়ে প্যানেল সাজিয়েছি, যেন শিল্পের বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ফোরাম বিজিএমইএতে স্বচ্ছতা ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করেছে। তাই সমঝোতার প্রক্রিয়ায় আমরা রাজি হইনি।”

    সম্মিলিত পরিষদের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হলেন: আবুল কালাম, আবদুল্লাহ হিল রাকিব, মির্জা ফায়েজ হোসেন, নুরুল ইসলাম, তামান্না ফারুক থিমা, হেলাল উদ্দিন আহমেদ, মহিউদ্দিন রুবেল, খন্দকার রফিকুল ইসলাম, শাহদাৎ হোসেন, রেজাউল আলম, ফারুক হাসান, আজিমুল হাই, লিথি মুনতাহা, আশিকুর রহমান, মনিরুজ্জামান, মশিউল আজম, রাশেদুর রহমান, আবরার হোসেন সায়েম, সোহেল সাদাত, সাদিক আহমেদ, শোভন ইসলাম, ফয়সাল হক, সাইফুদ্দিন সাগর, কামাল উদ্দীন, ফিরোজ আলম ও আসিফ আশরাফ। চট্টগ্রাম অঞ্চলে আছেন: এস এম আবু তৈয়ব, রাকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন দাশ, নাফিদ নবি, সৈয়দ তানভীর, সারোয়ার রিয়াদ, আবসার হোসেন ও শহীদ উল্লাহ।

    প্যানেল লিডার আবুল কালাম বলেন, “আমরা অভিজ্ঞদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের নিয়ে প্যানেল সাজিয়েছি, যাতে পোশাকশিল্পের সংকট কাটিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারি।” বিগত সময়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “যারা অনিয়মে জড়িত ছিলেন তারা এখন বিচারের মুখোমুখি। সারা দেশই তো এক সময় কুক্ষিগত ছিল।”

    ঐক্য পরিষদের ছয় প্রার্থী হলেন: মোহাম্মদ মহসিন, দেলোয়ার হোসেন, খালেদ মো. ফয়সাল ইকবাল, আবু রায়হান, মো. মহসিন অপু ও শেখ এরশাদ উদ্দিন। ঐক্য পরিষদের প্রার্থী খালেদ মো. ফয়সাল বলেন, “বিজিএমইএ সাধারণ সদস্যদের টাকায় চলে, অথচ তাঁদের যথাযথ সম্মান দেওয়া হয় না। আমরা স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়তেই এই নির্বাচন করছি।”

    এই ভোটের মধ্য দিয়ে দীর্ঘদিনের একক আধিপত্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে গিয়ে বিজিএমইএতে নতুন নেতৃত্বের সূচনা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.