Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কনটেইনার টার্মিনাল নির্মাণে মায়ের্স্ক-এর ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ
    অর্থনীতি

    কনটেইনার টার্মিনাল নির্মাণে মায়ের্স্ক-এর ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

    ইভান মাহমুদমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে মায়ের্স্ক-এর ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান এপি মোলার মায়ের্স্ক-এর সহযোগী এপিএম টার্মিনালস চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

    তিনি বলেন, “এই প্রকল্পে প্রায় ৮০০ মিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এতে কোনো আর্থিক অংশগ্রহণ থাকবে না।” তার ভাষায়, একটি প্রকল্প থেকেই যদি ৮০০ মিলিয়ন ডলার আসে, তবে সেটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের বৈদেশিক বিনিয়োগ প্রবাহে বড় ধরণের গতি আসবে।

    আশিক চৌধুরী আরও বলেন, “বাংলাদেশকে যদি একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, তবে বন্দরসমূহের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধিই হবে প্রধান চাবিকাঠি। এ জন্য বিশ্বের সেরা বন্দর পরিচালনাকারী কোম্পানিগুলোর সঙ্গে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”

    ২০২৪ সাল থেকেই লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করেছে এপিএম টার্মিনালস। শুরুতে বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছিল ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার। তবে আজ বিডা ও বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করে ৮০০ মিলিয়ন ডলার করা হয়েছে।

    এটি হবে বাংলাদেশে মায়ের্স্ক-এর প্রথম প্রকল্প, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও সরকার-থেকে-সরকার ভিত্তিতে বিওটি (বিল্ড-অপারেট-ট্রান্সফার) মডেলে বাস্তবায়ন করা হবে।

    আজকের পরিদর্শনে আশিক চৌধুরীর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তারা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

    এদিকে আশিক চৌধুরী জানান, দেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে চট্টগ্রামের আনোয়ারা এলাকা পরিদর্শন করা হয়েছে।

    পরিদর্শন শেষে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে যেখানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.