Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি বৃদ্ধির ৪৩% দায় খাদ্যের ওপর: জিইডি প্রতিবেদন
    অর্থনীতি

    মূল্যস্ফীতি বৃদ্ধির ৪৩% দায় খাদ্যের ওপর: জিইডি প্রতিবেদন

    ইভান মাহমুদমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মূল্যস্ফীতি বৃদ্ধির ৪৩% দায় খাদ্যের ওপর: জিইডি প্রতিবেদন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। ২০২৩-২৪ অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছায় ১০.৬৫ শতাংশে যা সাধারণ জনগণের জীবনে বড় প্রভাব ফেলে। তবে গত বছরের নভেম্বর থেকে শীতকালীন সবজি ও খাদ্যপণ্যের সরবরাহ বাড়ার কারণে কিছুটা স্বস্তি আসে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে এক বছরের মধ্যে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি একক অঙ্কে নেমে আসে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ৮.৯৩ শতাংশে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এক বিশ্লেষণী প্রতিবেদনে জানায়, মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতির প্রধান চালিকা শক্তি ছিল খাদ্যপণ্য, যার অবদান ছিল ৪২.৭১ শতাংশ। এর পরই রয়েছে গৃহায়ণ খাত (১৩.০৯ শতাংশ) এবং পোশাক ও জুতা খাত (৯.৩৭ শতাংশ)। মূল্যস্ফীতি বৃদ্ধিতে চাল, মাছ ও শাকসবজির প্রভাব ছিল সবচেয়ে বেশি। গড় মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল ১৪.৬২ শতাংশ, মাছের ১১.৫৮ শতাংশ এবং শাকসবজির ৬.০৮ শতাংশ। আর শুধুমাত্র খাদ্য মূল্যস্ফীতির দিক থেকে এসব পণ্যের ভূমিকা ছিল যথাক্রমে ৩৪.১৪, ২৭.০৫ এবং ১৪.২০ শতাংশ।

    বিশ্লেষণে আরও বলা হয়, মার্চ মাসে মৌসুমি সবজির দাম কমায় খাদ্য মূল্যস্ফীতির চাপ কিছুটা হ্রাস পায়। এ সময় চারটি খাদ্যপণ্য সবচেয়ে বেশি প্রভাব রেখেছে বেগুন ১৭.১২ শতাংশ, মাঝারি চাল ১৬.৭৩ শতাংশ, মোটা চাল ১২ শতাংশ এবং ইলিশ মাছ ১১.৩৭ শতাংশ।

    জিইডি জানায়, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দেশের কিছু অঞ্চলে আকস্মিক বন্যার কারণে আমন ধানের উৎপাদন হ্রাস পায়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে দেশে চালের দাম বেড়ে যায়। তবে আলু ও পেঁয়াজের ভালো উৎপাদন মূল্যস্ফীতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। রমজান ও বাংলা নববর্ষ উপলক্ষে বেগুন ও ইলিশের দাম বাড়লেও এই সময় চালের দামের ওপর নজরদারি জরুরি বলে মত দিয়েছে জিইডি।

    প্রতিবেদনে গ্রামীণ এলাকায় তুলনামূলকভাবে বেশি মূল্যস্ফীতির কথা উল্লেখ করে বলা হয়েছে, এসব অঞ্চলে খাদ্য সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানো প্রয়োজন।

    জিইডির বিশ্লেষণে আরেকটি ইতিবাচক দিক তুলে ধরা হয় রেমিট্যান্স ও রপ্তানি আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি। মার্চ মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩.২৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেশি। জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ সময়কালে মোট রেমিট্যান্স ছিল ২১.৭৭ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ১৬.৬৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি আরোপের ফলে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থপাচার কমে গেছে যার ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬২ বিলিয়ন ডলারে।

    রপ্তানির ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। তৈরি পোশাক খাতের কারণে রপ্তানি বছরে ১১.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছায় ৪.২৫ বিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময় যে পারস্পরিক শুল্ক নীতির উদ্ভব হয়েছিল, তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন কৃষিপণ্য তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানির প্রস্তাব দেয়। এর ফলে রপ্তানিকারকেরা কিছুটা স্বস্তি পায় এবং দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ইতিবাচক ফলাফল আসে।

    সব মিলিয়ে খাদ্যপণ্যের দাম ও আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং রেমিট্যান্স ও রপ্তানির প্রবাহ পরিস্থিতির স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.