Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি কমার পরিসংখ্যানের বিপরীতে বাজারে চড়া দামের বাস্তবতা
    অর্থনীতি

    মূল্যস্ফীতি কমার পরিসংখ্যানের বিপরীতে বাজারে চড়া দামের বাস্তবতা

    ইভান মাহমুদমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মূল্যস্ফীতি কমার পরিসংখ্যানের বিপরীতে বাজারে চড়া দামের বাস্তবতা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশজুড়ে পুরো এপ্রিলজুড়েই সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। বাজারে ঢেঁড়স, পটোল, ঝিঙে, বরবটি, বেগুনসহ প্রায় সব ধরনের সবজি প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকায়, কিছু সবজির দাম এর চেয়েও বেশি ছিল। একই সময়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ থেকে ১৪ টাকা আর ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। দাম বেড়েছে পেঁয়াজ ও রসুনেরও। এমন বাস্তবতা সত্ত্বেও এপ্রিল মাসে মূল্যস্ফীতি কমার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা ও প্রশ্ন।

    মূল্যস্ফীতি কমার পরিসংখ্যানের বিপরীতে বাজারে চড়া দামের বাস্তবতা

    বাজার পর্যবেক্ষণ, অর্থনীতিবিদদের মতামত এবং সাধারণ ভোক্তাদের অভিজ্ঞতা বলছে, বিবিএসের তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থার সংস্কারের প্রত্যাশা ছিল। কিন্তু গণ-আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর ১০ মাস পার হলেও সে সংস্কার দৃশ্যমান হয়নি। বিবিএস এখনো আগের মতোই বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ তথ্য প্রকাশ করে যাচ্ছে।

    বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, দেশে টানা প্রায় তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪ পঞ্জিকাবর্ষে গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ। তিন অর্থবছর ধরেই এ হার ৯ শতাংশের ওপরে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাবেই মূল্যস্ফীতি এতটা তীব্র হয়েছে।

    খাদ্য মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সবজির দাম। বাংলাদেশ ব্যাংকের ‘মূল্যস্ফীতি হিটম্যাপ’ অনুসারে, খাদ্য মূল্যস্ফীতি পরিমাপে সবজির ওজন (ওয়েট) ধরা হয় ৭ দশমিক ৭ শতাংশ। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সবজির দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। জুলাইয়ে সবজির মূল্যস্ফীতির হার ছিল ৩১ দশমিক ২ শতাংশ যা আগস্টে কিছুটা কমে দাঁড়ায় ২৬ দশমিক ২ শতাংশে। সেপ্টেম্বরে তা হয় ২২ দশমিক ৭ শতাংশ এবং অক্টোবরে ফের বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৪ শতাংশে। নভেম্বর ও ডিসেম্বরেও হার ছিল যথাক্রমে ২৭ দশমিক ৯ ও ২১ দশমিক ৫ শতাংশ। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শীতকালীন সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি মেলে ফলে তখন খাদ্য মূল্যস্ফীতির হারও কিছুটা হ্রাস পায়।

    বিবিএস জানায়, জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৭২ শতাংশ যা ফেব্রুয়ারিতে নেমে আসে ৯ দশমিক ২৪ শতাংশে এবং মার্চে আরও কমে হয় ৮ দশমিক ৯৩ শতাংশ। এপ্রিলে তা আরও কমে ৮ দশমিক ৬৩ শতাংশ হয়েছে বলে দাবি করছে সংস্থাটি। তবে বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের প্রেক্ষাপটে এই দাবির যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করছেন অর্থনীতিবিদ ও বাজারসংশ্লিষ্টরা।

    অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী মনে করেন, বাজার পরিস্থিতির সঙ্গে বিবিএসের তথ্যের মিল নেই। তিনি বলেন, “জিডিপি, মূল্যস্ফীতি, উৎপাদন এসব বিষয়ে যে তথ্য দেয়া হয়, তার বাস্তবতার সঙ্গে কোনো সংযোগ নেই। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল তথ্য-উপাত্ত ঠিক করা কিন্তু তারা সেটা করেনি। ১০ মাস পর তারা শুধু একটি কমিটি করেছে যার রিপোর্ট কবে আসবে কখন বাস্তবায়ন হবে তা আমরা জানি না। সরকার এই খাতে যথেষ্ট মনোযোগ দেয়নি।”

    তিনি আরও বলেন, “বিবিএস বলছে মূল্যস্ফীতি কমেছে কিন্তু বাজারে গিয়ে তো আমরা তার উল্টোটা দেখছি। নিত্যপণ্যের দাম বেড়েছে।”

    কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ঈদুল ফিতরের পর এপ্রিলজুড়েই সবজিসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। বিশেষ করে শীতে কমে যাওয়া সবজির দাম আবার বেড়ে গেছে। প্রতি কেজি সবজির দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একইসঙ্গে বেড়েছে পেঁয়াজ, রসুনসহ অন্যান্য জরুরি পণ্যের দামও। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা এবং খোলা তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছে। অথচ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতিতে ভোজ্যতেলের ওজন ২ দশমিক ১ শতাংশ এবং ডিম ও দুধের ওজন ২ দশমিক ৪ শতাংশ। এসব পণ্যের দাম বাড়লেও তার প্রতিফলন দেখা যায়নি মূল্যস্ফীতির তথ্যে।

    বিবিএসের তথ্যানুযায়ী, এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতির হার মার্চের ৯ দশমিক ৩৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশে। খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে এ হার ৯ দশমিক ৭০ থেকে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশে।

    তবে এই তথ্যের সত্যতা মানতে নারাজ সাধারণ ভোক্তারাও। বেসরকারি চাকরিজীবী নজরুল ইসলাম বলেন, “জানুয়ারি-ফেব্রুয়ারিতে সবজির যে দাম ছিল এখন তা দ্বিগুণ-তিগুণ। পেঁয়াজ, রসুন, ডিম, তেল সব কিছুর দাম বাড়ছে। তাহলে মূল্যস্ফীতি কমল কীভাবে? আমি বিবিএসের তথ্যে কোনো বাস্তবতা দেখি না।”

    বাজার বিশ্লেষকদের মতে, দেশের জন্য ৩-৪ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি গ্রহণযোগ্য সীমা। এর বেশি হলে তা বাজার ব্যবস্থাপনার ব্যর্থতারই পরিচায়ক। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, “আন্তর্জাতিক বাজারে এখন খাদ্যপণ্যের দাম নিম্নমুখী অথচ দেশে তার কোনো প্রভাব নেই। বিশ্ববাজারে সয়াবিনের দাম কমলেও দেশে বেড়েছে। চালের দামও এপ্রিলজুড়ে ঊর্ধ্বমুখী ছিল। প্রতিবেশী দেশগুলোতে গত তিন বছরে মূল্যস্ফীতি দ্রুত কমলেও আমাদের দেশে কমছে খুব ধীরগতিতে।”

    বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি শুধু বলেন, “আমরা মাঠ থেকে তথ্য সংগ্রহ করেছি। নিত্যপণ্যের দাম কম ছিল মানুষের অভিযোগও কম ছিল। আমরা কেবল তথ্য দিই ব্যাখ্যার দায়িত্ব অর্থনীতিবিদদের।”

    এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকেই যাচ্ছে যখন বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে তখন সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতি কীভাবে কমে? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্টই রয়ে গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.