Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে

    ইভান মাহমুদমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্যযুদ্ধের আশঙ্কা জোরদার হওয়ার মধ্যেই চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০ কোটি ডলারে যা রেকর্ড সর্বোচ্চ। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের সম্ভাব্য পাল্টা শুল্ক আরোপের আশঙ্কায় আমদানিকারকেরা মার্চে বিপুল পরিমাণে পণ্য আমদানি করেছেন। এর ফলে শুধু বাণিজ্যঘাটতি নয় চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদন (জিডিপি) সংকুচিত হওয়ার পেছনেও এর বড় প্রভাব পড়েছে।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চে দেশটি ৪১ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যা ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে রপ্তানি হয়েছে ২৭ হাজার ৮৫০ কোটি ডলারের পণ্য। এর ফলে মাসিক বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ৫০ কোটি ডলার, যা পূর্বাভাসিত ১৩ হাজার ৭০০ কোটি ডলারের চেয়েও বেশি। পণ্য বাণিজ্যের ঘাটতি এক মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫০ কোটি ডলারে, যা ১১ দশমিক ২ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

    ২০২৪ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) আমদানি রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় জিডিপি সংকোচনের প্রভাব স্পষ্ট। মার্চে রপ্তানিতে আংশিক উন্নতি দেখা গেলেও তা আমদানির উল্লম্ফন সামাল দিতে পারেনি। ওই মাসে রপ্তানি সামান্য বেড়ে ২৭ হাজার ৮৫০ কোটি ডলার হয়েছে যা আগের মাসের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ বেশি। পণ্যের রপ্তানি বেড়ে হয়েছে ১৮ হাজার ৩২০ কোটি ডলার, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। শিল্পপণ্য, গাড়ি, ইঞ্জিন ও যন্ত্রাংশের রপ্তানি কিছুটা বেড়েছে। তবে মূলধনি পণ্য ও বেসামরিক বিমান রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে। শুধু বিমান রপ্তানিতেই কমেছে ১৮০ কোটি ডলার।

    চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আমদানি প্রবণতায় বড় পরিবর্তন দেখা গেছে। চীন থেকে আমদানি গত পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিপরীতে মেক্সিকো, ভিয়েতনামসহ অন্তত ১০টি দেশ থেকে আমদানিতে রেকর্ড পরিমাণ বৃদ্ধি ঘটেছে। এতে স্পষ্ট যে, আমদানিকারকেরা বিকল্প উৎস খুঁজে নিচ্ছেন, তবে সামগ্রিক ঘাটতি কমছে না।

    যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের সামগ্রিক বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ৯১ হাজার ৮৪০ কোটি ডলার, যা ২০২৩ সালের তুলনায় ১৭ শতাংশ বেশি। বিশ্লেষকেরা এই প্রবণতার জন্য সরাসরি ট্রাম্পের বাণিজ্যনীতিকে দায়ী করছেন। ট্রাম্প প্রশাসন আগে ঘাটতি কমানোর কথা বলে বহু দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিল। এখন নতুন করে আবার সেই নীতিতে ফেরার ইঙ্গিতে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    বিশ্লেষকেরা আরও বলছেন, এই অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থায় আঘাত হেনেছে। ফলে তাঁরা ডলারভিত্তিক সম্পদ যেমন মার্কিন বন্ড ও শেয়ার বিক্রি করে অন্য মুদ্রায় বা সম্পদে বিনিয়োগ করছেন। এর একটি প্রমাণ হলো, মার্চ মাসে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ কমে যাওয়া। আরেকটি লক্ষণ হলো, ২০২৪ সালের নভেম্বরের নির্বাচন সামনে রেখে বিনিয়োগকারীরা সোনা ও রুপার মতো অফশোর বুলিয়নে বিনিয়োগ বাড়াচ্ছেন।

    অর্থনীতিবিদেরা বলছেন, চলমান পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ ঘাটতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। আর ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা যত বাড়বে, ততই এই সংকট আরও গভীর হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.