Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চালের দাম কমলেও মুরগি, ডিম ও সবজির বাজার চড়া
    অর্থনীতি

    চালের দাম কমলেও মুরগি, ডিম ও সবজির বাজার চড়া

    সিভি ডেস্কমে 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন বোরো ধান আসায় রাজধানীর চালের বাজারে ফিরেছে স্বস্তির হাওয়া। বাজারে উঠেছে নতুন মিনিকেট চাল। ফলে দাম কেজিতে কমেছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। তবে অন্যদিকে চড়া রয়েছে সবজি, মুরগি ও ডিমের দাম।

    ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল, হাতিরপুল, পল্লবী, বউবাজার এবং মিরপুর ১১ নম্বর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

    বাজারে বর্তমানে ডায়মন্ড, মঞ্জুর ও রশিদ ব্র্যান্ডের নতুন মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকায়। দুই সপ্তাহ আগেও এসব চালের দাম ছিল ৮৮ থেকে ৯০ টাকা। সাগর মিনিকেটের দামও ৭৮ থেকে কমে এখন ৭৫ টাকা। তবে অন্য চালের দাম তেমন পরিবর্তন হয়নি।

    বিক্রেতারা বলছেন, এখন বোরো ধানের মৌসুম। এই ধান থেকে তৈরি হওয়া মিনিকেট চাল বাজারে উঠছে বেশি পরিমাণে। তাই সরবরাহ বাড়ায় কমেছে দাম।

    তবে চালের দাম কমলেও সবজি ও মুরগির বাজারে এখনো তীব্র চাপ। ঈদের পর থেকেই ধাপে ধাপে বেড়েছে সবজির দাম। বর্তমানে পেঁপে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, লতি ও ঢ্যাঁড়সসহ বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। ৫০ টাকার নিচে মিলছে না প্রায় কোনো সবজি। আলু, কাঁচকলা আর মিষ্টিকুমড়ার দামই কেবল কিছুটা কম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

    মুরগির বাজারেও একই অবস্থা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির দাম আরও বেশি—২৬০ থেকে ৩১০ টাকা পর্যন্ত। দুই সপ্তাহ আগেও দাম কিছুটা কম ছিল। ফার্মের ডিমের দামও ঊর্ধ্বমুখী। এখন ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

    মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের ডিম বিক্রেতা সবুজ আহমেদ বলেন, “দাম একটু বেশি, কারণ আমরাও বেশি দামে কিনছি।”

    এদিকে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও দাম এখনো আগের তুলনায় বেশি। ঢাকার বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। পাড়া-মহল্লায় এই দাম কিছুটা বেশি। অথচ মাসখানেক আগেও পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা।

    মাছ ও মাংসের বাজারে তেমন বড় ধরনের পরিবর্তন নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। চাষের কই মাছ ৩০০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

    সপ্তাহের ব্যবধানে ডিমের দাম আবারও বেড়েছে। ফার্মের ডিম এখন বিক্রি হচ্ছে ১৪৫ টাকা পর্যন্ত। সাধারণ ক্রেতারা বলছেন, চালের দামে কিছুটা স্বস্তি মিললেও অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় সংসারের খরচ কমছে না। বাজারে গেলেই এখন বাড়তি হিসাব কষতে হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.