Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৭ সালের মধ্যে রুশ জ্বালানির আমদানি বন্ধ করবে ইইউ
    অর্থনীতি

    ২০২৭ সালের মধ্যে রুশ জ্বালানির আমদানি বন্ধ করবে ইইউ

    সিভি ডেস্কমে 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২৭ সালের মধ্যেই রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস ও এলএনজি আমদানি পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে তারা। মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ইইউ। খবর বিবিসির।

    ইইউর জ্বালানি কমিশনার ড্যান ইয়রগেনসেন বলেন, “রাশিয়াকে আর কখনো জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা অনেকদূর এগিয়েছি, তবে কাজ এখনো শেষ হয়নি।”

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ধীরে ধীরে রুশ জ্বালানির বিকল্প খুঁজছে ইউরোপ। তবে পুরোপুরি নির্ভরতা কাটাতে আরও কড়া পদক্ষেপ দরকার বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।

    কমিশনের তথ্য বলছে, ২০২১ সালে ইইউর মোট গ্যাস আমদানির ৪৫ শতাংশই এসেছিল রাশিয়া থেকে। ২০২৪ সালে সেটা নেমে এসেছে ১৯ শতাংশে। জ্বালানি তেলের ক্ষেত্রেও দেখা গেছে বড় পরিবর্তন। ২০২২ সালের শুরুতে রাশিয়া থেকে আমদানির হার ছিল ২৭ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে। তবে পারমাণবিক জ্বালানির দিক দিয়ে এখনো কিছুটা নির্ভরতা রয়েছে। ইউরেনিয়ামের ১৪ শতাংশ এখনো রাশিয়া থেকেই আসে।

    নতুন পরিকল্পনায় বলা হয়েছে, ইইউর সব সদস্যদেশকে ২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস, তেল ও পারমাণবিক জ্বালানির বিকল্প ব্যবস্থা নিতে হবে। সেজন্য প্রত্যেক দেশকে জাতীয় পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

    রোডম্যাপে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জ্বালানির দক্ষতা বৃদ্ধি এবং সরবরাহের উৎস বৈচিত্র্যকরণে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে রাশিয়ার গোপন মালিকানাধীন ট্যাংকার বা ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এসব ট্যাংকার ব্যবহার করে রাশিয়া নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে।

    ইইউর এই পরিকল্পনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “ইউরোপ নিজেদের পায়ে নিজেরাই গুলি করছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.