Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপে বাংলাদেশি রপ্তানিকারকরা বিপাকে
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপে বাংলাদেশি রপ্তানিকারকরা বিপাকে

    ইভান মাহমুদUpdated:মে 10, 2025মে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপে বাংলাদেশি রপ্তানিকারকরা বিপাকে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের রপ্তানিখাতে। বিশেষ করে তৈরি পোশাক ও চামড়া খাতের রপ্তানিকারকরা চাপের মুখে পড়েছেন। মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অনেকেই এই বাড়তি শুল্কের অর্ধেক এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরোটা বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিচ্ছেন। এতে রপ্তানি মূল্যের সঙ্গে এই শুল্ক সমন্বয় করায় অনেক প্রতিষ্ঠানই লাভের মুখ দেখছে না।

    রপ্তানিকারকরা জানান, শুধু নতুন নয়, শুল্ক কার্যকর হওয়ার আগেই চূড়ান্ত হওয়া ক্রয়াদেশের ক্ষেত্রেও মার্কিন ক্রেতারা শুল্কের টাকা আদায় করছেন। এক্ষেত্রে মূল্যে ছাড় দিয়ে পণ্য রপ্তানি করতে হচ্ছে তাদের। তবে একই সময়ে কিছু নতুন মার্কিন ক্রেতাও যোগাযোগ শুরু করেছে, যা সামনের দিনে রপ্তানির সম্ভাবনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

    পাল্টা শুল্কের বিষয়টি সামনে আসে গত ২ এপ্রিল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে ৫৭টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। ন্যূনতম ১০ শতাংশ হারে এই শুল্ক কার্যকর হলেও ৯ এপ্রিল তিনি কিছুটা পিছু হটে তা তিন মাসের জন্য স্থগিত করেন। যদিও সব দেশের ওপর এই ন্যূনতম শুল্ক কার্যকর থাকে।

    বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৭৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানির প্রায় ১৭ শতাংশ। এর মধ্যে ৮৭ শতাংশই তৈরি পোশাক। এই বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি করে ২ হাজার ৩২৬টি প্রতিষ্ঠান।

    এমন এক প্রেক্ষাপটে দেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রি জানায়, তাদের মাসিক গড় রপ্তানি দুই থেকে আড়াই কোটি ডলারের মধ্যে, যার বড় অংশ যুক্তরাষ্ট্রগামী। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, বর্তমানে বড় মার্কিন ক্রেতারা ১০ শতাংশ শুল্কের অর্ধেক এবং ছোটো ক্রেতারা পুরোটা ছাড় দাবি করছে। ফলে চলতি মাস থেকেই তাদের ৫ শতাংশ মূল্যছাড় দিতে হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, আগামী বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের অর্ডার কিছুটা এলেও তা ১৫ থেকে ২০ শতাংশ কমে যেতে পারে।

    এছাড়া প্যাসিফিক জিনস গ্রুপ, যেটি গত অর্থবছরে ৪০ কোটি ৫০ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে এবং যার ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে, তারাও একই সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর জানান, কিছু মার্কিন ক্রেতা ৫ শতাংশ, কেউবা ১০ শতাংশ ছাড় চাচ্ছেন, আবার কেউ কেউ ছাড় চাচ্ছেন না। ফলে একইসঙ্গে বিভিন্ন ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু ৫-১০ শতাংশ ছাড় দিলে লাভের কোনো সুযোগ থাকে না বলে তিনি জানান।

    এই শুল্কসংক্রান্ত অস্থিরতায় বেশ কিছু ক্রয়াদেশ স্থগিত হয়েছিল। তবে শুল্ক স্থগিতের সিদ্ধান্তের পর সেসব অর্ডার আবার চালু হয়েছে। উইকিটেক্স-বিডি নামের একটি বায়িং হাউসের তিন লাখ ডলারের অর্ডার স্থগিত করেছিল একটি মার্কিন প্রতিষ্ঠান। পাল্টা শুল্ক সাময়িক স্থগিতের পর প্রতিষ্ঠানটি আবার সবুজ সংকেত দেয় এবং চলতি মাসে পণ্য জাহাজীকরণ হচ্ছে। উইকিটেক্স-বিডির সিইও এ কে এম সাইফুর রহমান জানান, বর্তমানে চীন থেকে অনেক মার্কিন ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে। চারজন নতুন মার্কিন ক্রেতার সঙ্গে ক্রয়আলোচনা চলছে বলেও তিনি জানান। তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশ সম্পর্কে এই ক্রেতাদের জানাশোনা এখনও খুব সীমিত।

    একইভাবে সাভারের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের তিন লাখ ডলারের চামড়ার ব্যাগের অর্ডার স্থগিত করেছিল একটি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত হওয়ার পর সেই ক্রেতা আবার পণ্য গ্রহণ করে। এসেন্সরের ব্যবস্থাপনা পরিচালক কে এম মুশফিকুর রহমান জানান, ট্রাম্পের শুল্কনীতির পর প্রতিষ্ঠানটি ইউরোপের বাজারে গুরুত্ব দিচ্ছে। বর্তমানে তাদের একটি বড় টিম ইউরোপে অবস্থান করছে।

    তবে সব চাপের মধ্যেও মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানিতে উল্লেক্ষযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় ২৭ শতাংশ বেড়েছে, যা প্রতিযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্য অনুযায়ী, এই সময়ে বাংলাদেশ ২২৩ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। একই সময়ে ভিয়েতনাম ৩৮৮ কোটি ডলার রপ্তানি করে চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে। চীনের রপ্তানি ৩৬০ কোটি ডলার এবং প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশ। ভারতের রপ্তানি ১৫১ কোটি ডলার, যার প্রবৃদ্ধি ২৪ শতাংশ।

    এ অবস্থায় বিজিএমইএর সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান মনে করছেন, দ্রুত কোনো সিদ্ধান্তে না এলে মার্কিন ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি রয়েছে। তিনি বলেন, “মার্কিন ক্রেতারা জানতে চাইছেন, পাল্টা শুল্ক নিয়ে আমাদের নীতিনির্ধারকেরা কী পদক্ষেপ নিচ্ছেন। কেউ কেউ জানতে চাচ্ছেন, এই ১০ শতাংশ শুল্ক বহাল থাকলে আমরা কতটা বহন করব।”

    তিনি মনে করেন, এই অনিশ্চয়তার অবসানে যত দ্রুত সম্ভব সরকারিভাবে একটি সুস্পষ্ট নীতিগত অবস্থান নেওয়া জরুরি। কারণ, দীর্ঘমেয়াদে এই অনিশ্চয়তা রপ্তানির জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.