Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সবজির ঘাটতিতে ডিমের চাহিদা বাড়তি, চালের বাজারে স্বস্তির হাওয়া
    অর্থনীতি

    সবজির ঘাটতিতে ডিমের চাহিদা বাড়তি, চালের বাজারে স্বস্তির হাওয়া

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সবজির ঘাটতিতে ডিমের চাহিদা বাড়তি, চালের বাজারে স্বস্তির হাওয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে ক্রমাগত বেড়েই চলেছে দাম। এই চাপে প্রভাব পড়েছে ডিমের বাজারেও। গত এক সপ্তাহে খামার ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে বিশেষ করে সরু বা মিনিকেট চালের দামে।

    শুক্রবার (৯ মে) রাজধানীর মহাখালী, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খামারের ডিম এখন ডজনে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। মহল্লার দোকানগুলোতে একই ডিমের দাম ডজনে ১৪০ টাকা পর্যন্ত গিয়েছে। অথচ রমজান মাস শুরুর পর থেকে প্রায় দুই মাস ডিমের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। সে সময় প্রতি ডজন ডিম ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে বিক্রি হয়।

    ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে ডিমের চাহিদা বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে দাম। কেউ কেউ মনে করছেন, এতদিন লোকসানে থাকা খামারিরা এখন কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারওয়ান বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “আগে অনেক সময় ১১০ টাকায়ও ডিম বিক্রি করতে হয়েছে। তখন খামারিরা কম দামে ডিম দিতেন। এখন দাম বাড়িয়ে সেই লোকসান পুষিয়ে নিচ্ছেন।”

    ডিমের পাশাপাশি মুরগির দামেও সামান্য বৃদ্ধি দেখা গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি জাতের মুরগির কেজি ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হলেও এখন ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় ঠেকেছে। তবে সোনালি জাতের মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি।

    সবজির বাজার এখনো বেশ চড়া। বেশিরভাগ সবজি কেজিতে ৬০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। যেমন- পটোল ৪০ থেকে ৬০, কাঁকরোল ৬০ থেকে ৮০, টমেটো মানভেদে ৩০ থেকে ৪০, শসা ৬০ থেকে ৭০, চিচিঙ্গা ৫০ থেকে ৭০, ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০, ঝিঙে ৬০ থেকে ৭০, করলা ৬০ থেকে ৮০, লম্বা বেগুন ৬০ থেকে ৭০ এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটা ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বিস্ময় জাগানো দর পেঁপের। সাধারণত ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হওয়া পেঁপে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। নতুন সবজি হিসেবে বাজারে এসেছে কচুমুখি, যার দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা। বিপরীতে আলুর দাম এখন অনেকটাই কমে এসেছে, বিক্রি হচ্ছে কেজিতে ১৭ থেকে ২০ টাকায়। এখনও তুলনামূলক সাশ্রয়ী রয়েছে কাঁচামরিচের দাম, যা কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকার মধ্যে।

    সবজি ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় এখন বাজারে গ্রীষ্মকালীন সবজি উঠছে। কিন্তু এর সরবরাহ এখনো কম। অন্যদিকে উৎপাদন খরচ বেশি হওয়ায় দামও বেশি রাখতে হচ্ছে।

    তবে কিছুটা স্বস্তির সংবাদ মিলছে চালের বাজারে। টানা কয়েক মাস ধরে চালের দাম ছিল উর্ধ্বমুখী। কিন্তু বর্তমানে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে এবং সেই ধান থেকে তৈরি চাল বাজারে আসতে শুরু করেছে। বাজারে যেসব সরু চাল ‘মিনিকেট’ নামে বিক্রি হয়, সেগুলো মূলত এই বোরো ধান থেকেই তৈরি। নতুন চালের সরবরাহ বাড়তে থাকায় মিনিকেট চালের দাম কমছে।

    গত দুই সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে এই চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮২ টাকা কেজি দরে, যেখানে দুই সপ্তাহ আগে তা ছিল ৮০ টাকার ওপরে। পুরনো মিনিকেট চাল এখনও কেজিতে ৮৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের বিআর-২৮ চালের দামও কেজিতে ২-৩ টাকা কমেছে, এখন তা বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬৫ টাকার মধ্যে। মোটা চালের দামও কমে এসেছে বর্তমানে ৫২ থেকে ৫৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

    ব্যবসায়ীরা আশাবাদী, বোরো ধান পুরোপুরি বাজারে আসলে সরু চালের দাম আরও কমবে। তেজকুনিপাড়ার মায়ের দোয়া স্টোরের মালিক মো. হেলাল বলেন, “আগামী সপ্তাহে মিনিকেট চালের দাম আরও কিছুটা কমতে পারে।”

    সব মিলিয়ে, চালের বাজারে কিছুটা স্বস্তি মিললেও সবজি ও প্রোটিনজাত পণ্যের দামে ভোক্তাদের ভোগান্তি এখনো অব্যাহত রয়েছে। সরবরাহ ও উৎপাদন পরিস্থিতির উন্নতি না হলে এ চাপ কমার সম্ভাবনা শীঘ্রই দেখা যাচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.