Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বার্ষিক উন্নয়ন বাজেট ১৪ শতাংশ কমানোর পরিকল্পনা সরকারের
    অর্থনীতি

    বার্ষিক উন্নয়ন বাজেট ১৪ শতাংশ কমানোর পরিকল্পনা সরকারের

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লিস্টেড-নন লিস্টেড কোম্পানির কর ব্যবধান বাড়িয়ে ৭.৫% করার প্রস্তাব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ১৪ শতাংশ কমিয়ে আনতে যাচ্ছে সরকার। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন অর্থবছরের জন্য এডিপির প্রস্তাবিত আকার ধরা হয়েছে দুই লাখ ৩৮ হাজার কোটি টাতা যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরে এডিপির আকার ছিল দুই লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এই বাজেট কমানোর প্রস্তাব নিয়েই সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগামী ১৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

    প্রস্তাবিত এডিপির মধ্যে এক লাখ ৪৪ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে, আর বিদেশি সহায়তা থেকে আসবে ৮৬ হাজার কোটি টাকা। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের উন্নয়ন প্রকল্পে ব্যয় করবে প্রায় আট হাজার কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছিল ১৩ হাজার ২৮৯ কোটি টাকা, যা তুলনামূলকভাবে অনেক বেশি।

    বিশ্লেষকদের মতে, বাজেট সংকোচনের পেছনে রয়েছে দুর্বল রাজস্ব আহরণ, বাজেট ঘাটতির আশঙ্কা এবং বিদ্যমান তহবিলের অপ্রতুল ব্যবহার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬ দশমিক ৬৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানানো হয়েছে।

    এ পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বরাদ্দ সংকোচনকে স্বাগত জানিয়ে একে ‘বাস্তববাদী সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন। তারা বলছেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং একইসঙ্গে সামাজিক সুরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন, সরকার রাজস্ব আহরণে সীমাবদ্ধতার কারণে উন্নয়ন ব্যয় হ্রাস করছে। একই সঙ্গে, তিনি মনে করিয়ে দেন যে গত কয়েক বছরে রাজনৈতিক বিবেচনায় গৃহীত বহু প্রকল্প ছিল ব্যয়বহুল, যেগুলো থেকে তাড়াতাড়ি সুফল পাওয়া কঠিন।

    তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক সূচকের বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হার কমানোর দিকে নজর দিতে হবে। খরচ কমানো গেলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে, তবে তার প্রভাব পড়বে কর্মসংস্থানে। তাই মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করাকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তার মতে, একটি সূচক জোর করে বাড়ানোর চেষ্টা করলে অন্য সূচক ক্ষতিগ্রস্ত হতে পারে, যা এড়ানো উচিত।

    অন্যদিকে, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাজেট সহায়তা পাওয়া অনিশ্চিত হওয়ায় এডিপিকে বাস্তবভিত্তিক রাখা উচিত। তিনি আরও বলেন, দেশের রাজস্ব আদায় দীর্ঘদিন ধরেই লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে আছে। গত ১৫ বছরের প্রবণতা পর্যালোচনা করলে দেখা যায়, রাজস্ব প্রবৃদ্ধি উন্নয়ন ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারেনি।

    তার মতে, সরকার যদি এবারের প্রস্তাবিত এডিপি থেকে দুই লাখ কোটি টাকার মতো বাস্তবায়ন করতে পারে, তাহলে সেটিই হবে একটি উল্লেখযোগ্য অর্জন। বাস্তবায়নের হার হিসেব করলে তা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ শতাংশ কম হতে পারে।

    আশিকুর রহমান মনে করেন, সীমিত বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। সামাজিক সুরক্ষা খাতে বিশেষভাবে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক ইউনিয়ন পরিষদ অকার্যকর হয়ে পড়েছে এবং বরাদ্দ স্থগিত থাকায় দরিদ্র মানুষের ওপর চাপ বাড়ছে। তাই আগামী বাজেটে উন্নয়ন প্রকল্প গ্রহণে অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

    তার মতে, এ বছরের বাজেটের ক্ষেত্রে নমনীয়তার সুযোগ নেই। কারণ রাজস্ব আদায় অত্যন্ত দুর্বল। এ পরিস্থিতিতে একটি শক্তিশালী ও দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা ছাড়া সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।

    সব মিলিয়ে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট শুধু একটি সংখ্যাতাত্ত্বিক পরিকল্পনা নয়, বরং এটি হবে অর্থনৈতিক বাস্তবতা ও আর্থিক নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে নেওয়া একটি সংযত ও লক্ষ্যভিত্তিক সিদ্ধান্ত। এখন প্রয়োজন এই সংকুচিত বাজেটের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অন্তত গুরুত্বপূর্ণ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.