Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-পাকিস্তান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান: মুডিস
    অর্থনীতি

    ভারত-পাকিস্তান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান: মুডিস

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত-পাকিস্তান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান: মুডিস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নয় সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্যেও। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস এক সতর্কবার্তায় জানিয়েছে, এমন এক সময় পাকিস্তান অর্থনীতি পুনরুদ্ধারের পথে ছিল তখন ভারতের সঙ্গে সংঘাতের কারণে এই পুনরুদ্ধার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। যদিও সংস্থাটির মতে, এই সংঘাত বাড়লেও ভারতের ওপর অর্থনৈতিক প্রভাব সীমিতই থাকবে।

    মুডিস তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, যদি ভারত-পাকিস্তান দীর্ঘমেয়াদে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে এবং সরকারের চলমান আর্থিক খাত সংস্কারও ক্ষতিগ্রস্ত হবে। ফলে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করার যে বহু বছর ধরে প্রচেষ্টা চালানো হচ্ছে তা অনিশ্চয়তায় পড়বে।

    সংস্থাটি জানায়, বর্তমানে পাকিস্তানের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রবৃদ্ধির হার ধীরে ধীরে বাড়ছে, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও উন্নতির পথে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে দেশটির ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি এসব উন্নতির মূল ভিত্তি বলে মনে করে মুডিস। এমন প্রেক্ষাপটে আইএমএফ সম্প্রতি পাকিস্তানকে ১০০ কোটি ডলারের নতুন কিস্তি দিয়েছে।

    তবে চলমান উত্তেজনা যদি দীর্ঘায়িত হয় কিংবা আরও বেড়ে যায় তাহলে পাকিস্তানের জন্য বিদেশি অর্থায়নের পথ আরও কঠিন হয়ে উঠবে বলেই আশঙ্কা করছে মুডিস। যদিও গত কয়েক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে, তবুও তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। যুদ্ধাবস্থা দীর্ঘ হলে রিজার্ভের ওপর নতুন করে চাপ তৈরি হবে।

    এরই মধ্যে পাকিস্তান আরেকটি বড় ধাক্কা খেয়েছে। ১৯৬০ সালে করা সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি ভারতের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। এর ফলে পাকিস্তানে পানির প্রবাহ উল্লেখযোগ্য হারে কমে যাবে এবং কৃষিকাজে বিরূপ প্রভাব পড়বে যা ফসল উৎপাদনকেও হুমকির মুখে ফেলবে বলে সতর্ক করেছে মুডিস।

    অন্যদিকে ভারতের অর্থনীতি সম্পর্কে মুডিস বলছে, সামগ্রিকভাবে তাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী থাকায় চলমান উত্তেজনার ব্যাপক প্রভাব পড়বে না। সরকারের অভ্যন্তরীণ বিনিয়োগ ও ভোগব্যয় প্রবৃদ্ধির গতি ধরে রাখবে। ফলে সামরিক উত্তেজনা দীর্ঘমেয়াদেও ভারতের প্রবৃদ্ধিকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

    তবে সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে এবং এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কিছুটা চাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তা সত্ত্বেও, পাকিস্তানের তুলনায় ভারতের অর্থনীতি বহুগুণ স্থিতিশীল থাকবে।

    মুডিসের ধারণা, পাকিস্তানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত সীমিত হওয়ায় ভারতের ওপর সরাসরি বাণিজ্যিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। ২০২৪ সালে ভারতের মোট রপ্তানির মাত্র ০.৪ শতাংশ গেছে পাকিস্তানে যা সামগ্রিক বাণিজ্য কাঠামোয় একেবারেই নগণ্য।

    ভূরাজনৈতিক দিক থেকেও মুডিস মনে করে, বর্তমান উত্তেজনা সীমিত পরিসরে থাকলেও তা বড় পরিসরে যুদ্ধে রূপ নেবে না। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা দেখা গেছে, কিন্তু তা কখনো পূর্ণমাত্রার যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। এবারও সেই ধারা বজায় থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের।

    ২০২৪ সালে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৫ শতাংশ, যা আগের বছরের চেয়েও কম। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে প্রবৃদ্ধি হতে পারে ৩ শতাংশ। তবে সামরিক সংঘাতের ফলে সেই লক্ষ্যমাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে। বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান নতুন করে অর্থনৈতিক বিপদের মুখে পড়তে পারে।

    এডিবির পূর্বাভাসে বলা হয়েছিল, পাকিস্তানের সরকার সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং এর ফলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে। সেই বিনিয়োগ স্থিতিশীলতা আনবে সামগ্রিক অর্থনীতিতে এবং বৈদেশিক মুদ্রার বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

    কিন্তু বাস্তবে চিত্র বদলে গেছে। সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই পাকিস্তানি মুদ্রা বড় ধরনের পতনের শিকার হয়েছে। শুধু পাকিস্তান নয়, ভারতের মুদ্রা রুপিও কিছুটা দুর্বল হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের শেয়ারবাজারে ব্যাপক ধস দেখা গেছে, যা বিনিয়োগ আস্থায় বড় ধরনের আঘাত হেনেছে। এ অবস্থায় দেশটির পক্ষে নতুন করে আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহ করাও কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা সরাসরি পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছে। অপরদিকে ভারত তুলনামূলক স্থিতিশীল থাকলেও দীর্ঘ মেয়াদে এই সংঘাত যদি বাড়ে, তাহলে তাদের প্রতিরক্ষা ব্যয়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চাপও বাড়বে। তবে তা পাকিস্তানের মতো ভয়াবহ অবস্থায় পৌঁছাবে না বলেই ধারণা বিশ্লেষকদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.