Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন নয়টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়ে উদ্বেগ
    অর্থনীতি

    নতুন নয়টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়ে উদ্বেগ

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নতুন নয়টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার দেশের শিল্পোন্নয়নের গতি বাড়াতে সম্প্রতি নয়টি নতুন অর্থনৈতিক অঞ্চলকে ভূতাপেক্ষ (রেট্রোস্পেকটিভ) অনুমোদন দিয়েছে। এর মধ্যে দুটি সরকারি, দুটি সরকারি-সরকারি (জিটুজি) অংশীদারিত্বে এবং পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এসব অঞ্চলের মোট জমির পরিমাণ প্রায় ৪ হাজার ৫৭৪ একর। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরিচালনা পর্ষদের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। যদিও অঞ্চলগুলো আগেই নীতিগত বা প্রাথমিক পর্যায়ে অনুমোদন পেয়েছিল এবার তারা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত স্বীকৃতি পেল।

    নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ভোলা সদর ও দৌলতখানে চীনা মালিকানাধীন লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃক প্রতিষ্ঠিত ‘ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’, যা ২০২৪ সালের ৪ জুলাই নীতিগত অনুমোদন পায়। ১০২ একর জমিতে এই অঞ্চল গড়ে তোলা হচ্ছে। নরসিংদী সদরে আমানত শাহ গ্রুপ প্রায় ৩৬ একর জমিতে ‘আমানত শাহ স্পেশাল ইকোনমিক জোন’ স্থাপন করছে, যা ২০২৪ সালের ২২ অক্টোবর প্রাক-যোগ্যতা পেয়েছে।

    এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপ ৯৩ একর জমিতে ‘পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠা করছে, যা ২০২২ সালে নীতিগত ও ২০২৪ সালের ৫ মার্চ চূড়ান্ত অনুমোদন পায়। কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) দুটি অঞ্চল অনুমোদন পেয়েছে— ‘কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল’ (৩৬০ একর) এবং ‘তিতাস ইকোনমিক জোন’ (১৬০ একর)। কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল ২০২২ সালে চূড়ান্ত লাইসেন্স পায়, যেখানে প্রায় ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিতাস ইকোনমিক জোন ২০২৩ সালে প্রাক-যোগ্যতা পেয়েছিল।

    জিটুজি ভিত্তিক দুটি অঞ্চলের মধ্যে চাঁদপুরে চীন সরকার ৩ হাজার ৩৭ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়বে। এ অঞ্চলের আগ্রহ জানিয়ে ২০২৩ সালে ঢাকাস্থ চীনা দূতাবাস প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি দেয়। অন্যদিকে, কুড়িগ্রামে ২০০ একর জমিতে ভুটান সরকার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। এ বিষয়ে গত বছরের ২৫ মার্চ দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

    সরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সাতক্ষীরা সদরে ১১৩ একর জমিতে ‘সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল’ ২০২২ সালে নীতিগত অনুমোদন পায়। রংপুরের কাউনিয়া উপজেলায় ৪২৮ একর জমিতে ‘রংপুর অর্থনৈতিক অঞ্চল (কাউনিয়া)’ ২০২৫ সালের জানুয়ারিতে নীতিগত অনুমোদন লাভ করে।

    তবে এই নতুন অঞ্চলগুলোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগে দীর্ঘসূত্রতা নিয়ে। উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা বলছেন, অবকাঠামোয় বড় অঙ্কের বিনিয়োগ করেও বছরের পর বছর অপেক্ষায় থাকতে হচ্ছে, শুধু গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে।

    বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের এসব উদ্বেগ স্বীকার করে বলেন, ভবিষ্যতে নতুন অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি নিশ্চিত করা হবে। তিনি জানান, এখন থেকে সামাজিক ও পরিবেশগত মানদণ্ড মেনে, পরিবেশগত আধুনিকায়নের নীতির ভিত্তিতে অঞ্চল অনুমোদন দেওয়া হবে এবং সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া কোনো অঞ্চলকে প্রাক-যোগ্যতা লাইসেন্স দেওয়া হবে না।

    চলমান জিটুজি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে বেজা জানিয়েছে, চীন, ভুটান ও নেপালের হাইকমিশনের সঙ্গে তাদের নিয়মিত সমন্বয় চলছে। তবে দ্বিপাক্ষিক জটিলতার কারণে এসব প্রকল্প ধীরগতিতে এগোচ্ছে। অন্যদিকে, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো নিজস্ব গতিতে এগোবে বলেও জানানো হয়। যদিও বেসরকারি উদ্যোক্তাদের হতাশা বাড়ছে।

    এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, তারা কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেও এখনও গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাননি। ‘আমরা বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি বিনিয়োগে অথচ নিজের দেশের উদ্যোক্তারা জ্বালানি সংকটে ভুগছেন— এটা অত্যন্ত হতাশাজনক,’ বলেন তিনি।

    চট্টগ্রামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বেজার চেয়ারম্যান জানান, ‘গ্যাস সরবরাহ এখন বড় সমস্যা। সম্প্রতি জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনের গ্যাস সরবরাহ কমিয়ে শিল্প খাতে সরবরাহ বাড়ানো হবে। তবে এটুকু যথেষ্ট নয় আমাদের আরও পদক্ষেপ নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে বিনিয়োগকারী প্রস্তুত, কিন্তু অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রস্তুত নয় এটা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এসব সমস্যা কাটিয়ে উঠতে হবে।’

    এ সংকট নিরসনে জ্বালানি বিভাগ ইতোমধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং পরিকল্পিত শিল্পনগরীতে অবস্থিত রপ্তানিমুখী কারখানাগুলোকে গ্যাস সংযোগ ও লোড বাড়ানোর বিষয়ে নির্দেশনা দিয়েছে। বিতরণ কোম্পানিগুলোকেও এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ২০২৬ সালের জুনের মধ্যে গ্যাস প্রেশার ঠিক রাখা এবং সিস্টেম লস অর্ধেকে নামিয়ে আনার সময়াবদ্ধ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে জানুয়ারিতে বেজা একটি দুই বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করে, যার মাধ্যমে সিলেট, জামালপুর, মহেশখালী, ন্যাশনাল স্পেশাল ও জাপানি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়। পরিকল্পনার লক্ষ্য ৫.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ২.৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির।

    বেজার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, এখন থেকে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন ও সেবাপ্রদান নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে পরিচালিত হবে যাতে ভবিষ্যৎ বিনিয়োগকারীরা আস্থা পান এবং শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.