Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্তর্বর্তী সরকারের অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার আবেদনে সহযোগীদের নেই সাড়া
    অর্থনীতি

    অন্তর্বর্তী সরকারের অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার আবেদনে সহযোগীদের নেই সাড়া

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অন্তর্বর্তী সরকারের অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার আবেদনে নেই সাড়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডলারের তীব্র সংকট, ব্যাংক খাতের অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ এবং অর্থ পাচারের মতো চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতির হাল ধরেছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক সহায়তা চেয়ে জাতির উদ্দেশে ভাষণে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ সহায়তার আবেদন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দাতা সংস্থাগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া আসেনি।

    ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সফরে গিয়ে দাতা সংস্থাগুলোর কাছে অর্থনৈতিক পুনর্গঠন ও কাঠামোগত সংস্কারে সহায়তা চেয়েছেন। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আগের সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের দায় মেটানো এবং আর্থিক খাতের সংস্কারে আন্তর্জাতিক মহল থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় পূর্বে প্রতিশ্রুত সহায়তার বাইরে আরও অতিরিক্ত ৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ১ বিলিয়ন ডলার করে বিশ্বব্যাংক ও জাপানের উন্নয়ন সংস্থা জাইকাকে অনুরোধ জানানো হয়েছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই থেকে মার্চ) বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি এসেছে মাত্র ৩০০ কোটি ৫৩ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৮ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭২৪ কোটি ২১ লাখ ৭০ হাজার ডলার।

    চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি এসেছে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, জাইকা ও অন্যান্য কিছু দেশ ও সংস্থার কাছ থেকে। বিশ্বব্যাংক দিয়েছে ৯৪ কোটি ৪৫ লাখ ডলার, এডিবি দিয়েছে ৭০ কোটি ডলার, জাইকা দিয়েছে ৮৩ কোটি ৪১ লাখ ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক দিয়েছে ১৬ কোটি ডলার এবং অন্যান্য উৎস থেকে এসেছে ৩৬ কোটি ৬৬ লাখ ডলার।

    তবে প্রতিশ্রুত ঋণের পাশাপাশি অর্থ ছাড়ের পরিমাণও আগের চেয়ে কমেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দাতা সংস্থাগুলো ঋণ ছাড় করেছে ৪৮০ কোটি ৮৮ লাখ ডলার, যেখানে আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৫৬৩ কোটি ১৬ লাখ ডলার। এই অর্থের মধ্যে প্রকল্প ঋণ ছিল ৪৪৭ কোটি ৫৮ লাখ ডলার এবং অনুদান এসেছে ৩৩ কোটি ২৯ লাখ ডলার।

    বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সরকারের নতুন কোনো বড় প্রকল্প না থাকা। এছাড়া রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগের অভাবও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানান, বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি আসে মূলত বাজেট সহায়তা ও প্রকল্পভিত্তিক সহায়তার মাধ্যমে। কিন্তু সরকার নতুন প্রকল্প নিচ্ছে না ফলে বৈদেশিক ঋণ প্রবাহ কমেছে।

    অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান মনে করেন, প্রকল্প বাস্তবায়নের গতি শ্লথ, প্রশাসনিক জটিলতা এবং বিগত সরকারের আমলে প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে বর্তমান সরকার দাতা সংস্থাগুলোর সঙ্গে নেগোসিয়েশনেও পিছিয়ে পড়েছে। তিনি বলেন, “এই সরকার আসার পর সময় ছিল যেখানে উন্নয়ন সহযোগীদের সঙ্গে দর কষাকষি করে কম সুদে ঋণ নেওয়ার সুযোগ ছিল। সেটা কাজে লাগানো যেত।”

    ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ২৪ দশমিক ২৭ শতাংশ যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৩১ দশমিক ১৭ শতাংশ। চলতি বছর মোট ১ হাজার ৩৫৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকা যার মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা। অর্থাৎ বাকি ২ লাখ ১০ হাজার কোটি টাকা চার মাসে খরচ করতে হবে যা অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ।

    অন্যদিকে ঋণ গ্রহণের তুলনায় বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৩২১ কোটি ২০ লাখ ডলার ঋণ পরিশোধ করা হয়েছে, যার মধ্যে আসল ২০১ কোটি ১০ লাখ এবং সুদ ১২০ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময়ে এই পরিমাণ ছিল মোট ২৫৭ কোটি ১৫ লাখ ডলার।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী মনে করেন, রাজস্ব আয়ের ঘাটতি পূরণে বাজেট সহায়তা অত্যন্ত জরুরি আর তা আসে প্রধানত বৈদেশিক ঋণ থেকেই। তিনি বলেন, “দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, স্থবিরতা এবং কর্মসংস্থান সংকটে জনগণের সঞ্চয় কমে গেছে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক দাতারা সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নজর রাখে। স্থিতিশীলতা না এলে ঋণের প্রতিশ্রুতি বৃদ্ধির আশা করা বাস্তবসম্মত নয়।”

    অর্থাৎ দেশের আর্থিক চাহিদা মেটাতে ইউনূস সরকারের উদ্যোগ থাকলেও তা বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, সুসংহত প্রকল্প পরিকল্পনা এবং দাতা সংস্থাগুলোর আস্থা অর্জনে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা। তা না হলে বিদেশী সহায়তা আরও হ্রাস পেতে পারে যা দেশের অর্থনীতিকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.