Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কনীতি সত্ত্বেও চীনের রপ্তানি বেড়েছে
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্কনীতি সত্ত্বেও চীনের রপ্তানি বেড়েছে

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্পের শুল্কনীতি সত্ত্বেও চীনের রপ্তানি বেড়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ১৮৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যার ফলে বৈশ্বিক বাণিজ্যে এক ধরনের স্থবিরতা নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে চীন, যাকে মূল লক্ষ্য করেই ট্রাম্প প্রশাসন শুল্কের খড়্গ চালায়। তবে আশ্চর্যজনকভাবে কঠোর শুল্ক নীতির মধ্যেও চীনের সাম্প্রতিক রপ্তানি পরিস্থিতি অর্থনৈতিকভাবে নতুন বার্তা দিচ্ছে।

    গতকাল শুক্রবার চীন সরকার জানায়, ২০২৫ সালের এপ্রিল মাসে তাদের রপ্তানি বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ। এমন সময়ে এই ঘোষণা এলো, যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শুল্ক নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীনও নিজেদের প্রস্তুতি জোরদার করছে।

    এরই মধ্যে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনের ওপর আরোপিত কিছু শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে তাঁর। যদিও এই ঘোষণার আগপর্যন্ত চীনের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করা ছিল আর পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল।

    চীনের সরকারি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, দেশটির এপ্রিলে সামগ্রিক রপ্তানি বাড়লেও যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, এপ্রিলে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার যেখানে মার্চ মাসে এ পরিমাণ ছিল ৪ হাজার কোটি ডলার।

    অন্যদিকে আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণী সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিল মাসে চীনের সামগ্রিক রপ্তানি বৃদ্ধির হার ছিল ২ শতাংশ যদিও চীন সরকার এর প্রায় চারগুণ বেশি হার দাবি করছে।

    এই পার্থক্যের মধ্যে দিয়ে বোঝা যায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নীতির প্রভাব চীনের ওপর একদিকে যেমন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ সৃষ্টি করেছে অন্যদিকে চীন সেই চাপ মোকাবিলায় বিকল্প বাজার খোঁজা ও রপ্তানিতে বৈচিত্র্য আনতে শুরু করেছে। ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমলেও সামগ্রিকভাবে চীনের রপ্তানি প্রবৃদ্ধি টিকে আছে এবং তা দেশটির অর্থনীতিকে স্থিতিশীল রাখার সংকেত দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.