Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুল্কনীতি নিয়ে বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চাইল ইউএসটিআর
    অর্থনীতি

    শুল্কনীতি নিয়ে বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চাইল ইউএসটিআর

    ইভান মাহমুদUpdated:মে 11, 2025মে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শুল্কনীতি নিয়ে বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চাইল ইউএসটিআর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে আনুষ্ঠানিক দর–কষাকষি শুরু করতে বাংলাদেশ সরকারের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। এই প্রস্তাব পাওয়ার পরই তারা আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

    ৭ মে তারিখে বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বরাবর পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান গ্রিয়ার। এই চিঠি শেখ বশিরউদ্দীনের আগের একটি চিঠির জবাবে পাঠানো হয়েছে। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনায় আগ্রহ প্রকাশ করে এবং কিছু প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। শনিবার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণার পর থেকে বিষয়টি সরকার ও বাণিজ্য মন্ত্রণালয় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে। তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়ে ইউএসটিআরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেছে।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে একটি কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ। ইউএসটিআরের চিঠি পাওয়ার আগেই এই পরিকল্পনার ওপর কাজ শুরু হয়েছিল এবং তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে এ পরিকল্পনা জানানো হবে বলে জানান তিনি।

    চিঠির শুরুতেই জেমিসন গ্রিয়ার পাল্টা শুল্ক কার্যক্রমের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের স্বতঃস্ফূর্ত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, ইউএসটিআর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে প্রস্তুত। কৃষি ও শিল্প খাতে শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা বিষয়েও তারা সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া শ্রম অধিকার লঙ্ঘন ও ডিজিটাল বাণিজ্যে প্রতিবন্ধকতার মতো বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ সরকারের গৃহীত ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধানে তারা বাংলাদেশকে উৎসাহিত করছেন। গ্রিয়ার স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সরকার থেকে একটি লিখিত প্রস্তাব পাওয়ার পরই তারা আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন।

    এর আগে গত ৭ এপ্রিল বাণিজ্য উপদেষ্টার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বর্তমান শুল্ক তালিকায় ১৯০টি পণ্যের ওপর কোনো শুল্ক নেই। আরও ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেই চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয় যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর গড়ে ৬.১০ শতাংশ হারে শুল্ক বসানো হয়। এর মধ্যে কাঁচা তুলা আমদানিতে কোনো শুল্ক নেই আর লোহার স্ক্র্যাপে রয়েছে মাত্র ১ শতাংশ শুল্ক।

    বাংলাদেশ সরকার শুল্কহার কমানো, অশুল্ক বাধা দূর করা এবং পারস্পরিক বাণিজ্য আরও সহজ ও লাভজনক করতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে এ তথ্যও দেওয়া হয়েছে উপদেষ্টার চিঠিতে।

    পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পাঁচ দিন পর, ১২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি পাল্টা শুল্ক তিন মাস স্থগিত রাখার অনুরোধ জানান এবং বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক সুবিধা দিতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসাসামগ্রীর মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর কথাও জানান।

    এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ৫৭টি দেশের ওপর পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর গড়ে ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক বসে। যদিও ৯ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প তিন মাসের জন্য এই শুল্ক স্থগিত করেন তবে ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর করা হয় সব দেশের ওপর।

    এই শুল্ক কার্যকরের প্রভাব বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর ইতিমধ্যে পড়তে শুরু করেছে। অনেক মার্কিন ক্রেতা তাদের পণ্যের অতিরিক্ত শুল্কের অর্ধেকটি রপ্তানিকারকদের কাছ থেকে কেটে নিচ্ছে। কিছু ক্ষেত্রে পুরো ১০ শতাংশ শুল্কই চাপানো হচ্ছে তাদের ওপর।

    শুধু বাংলাদেশ নয়, চীন, ভারত, ভিয়েতনাম, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ১৮টি বাণিজ্যিক অংশীদার দেশের সঙ্গেও এই বিষয়ে দর–কষাকষি করছে যুক্তরাষ্ট্র। আলোচনা চালিয়ে যেতে ইতোমধ্যে তারা একটি কাঠামোও তৈরি করেছে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করাটা সঠিক পদক্ষেপ। ইউএসটিআর অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি। তিনি বলেন, ইউএসটিআরের চলতি বছরের প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যে কী কী প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে ভবিষ্যতে কী নেওয়া হবে এবং অতিরিক্তভাবে বাংলাদেশ কী সুবিধা দিতে পারে তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কী ধরনের ‘অফার’ দেবে এবং যুক্তরাষ্ট্র থেকে কী সুবিধা প্রত্যাশা করবে তা আগে থেকেই নির্ধারণ করা প্রয়োজন। এরপরই আলোচনা শুরু করা উচিত। অতিরিক্ত শুল্ক বাতিল, যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক ছাড় এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া বাংলাদেশের পক্ষে যৌক্তিক হতে পারে।

    বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকদের মতে, এখন দর-কষাকষির জন্য প্রস্তুতি সম্পন্ন করে সময়ক্ষেপণ না করে দ্রুতই লিখিত প্রস্তাব পাঠানোই হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর গুরুত্বপূর্ণ ধাপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.