Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টানা তিন অর্থবছরে বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি
    অর্থনীতি

    টানা তিন অর্থবছরে বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টানা তিন অর্থবছরে বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি খাতে ঋণপ্রবাহে টানা তিন অর্থবছর ধরে কমতি দেখা যাচ্ছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারির মধ্যে এই খাতে ঋণপ্রবাহ বেড়েছে মাত্র ২ দশমিক ৬৩ শতাংশ, যেখানে গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কমে গেছে ঋণপ্রবাহের গতি। এতে করে শিল্প খাতে উৎপাদন হ্রাস, কর্মসংস্থানে স্থবিরতা ও সামগ্রিকভাবে অর্থনীতিতে মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

    টানা তিন অর্থবছরে বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি

    কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে যে অনিশ্চয়তা ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। রপ্তানি খাতে ইতিবাচক গতি ফিরে এসেছে, ডলার সংকট অনেকটাই নিরসন হওয়ায় আমদানি আগের তুলনায় সহজতর হয়েছে। এতে করে আমদানি বাড়ছে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামীতে এই প্রবণতা আরও জোরদার হতে পারে বলে আশা করা হচ্ছে।

    তবে প্রতিবেদনটিতে বেসরকারি ঋণপ্রবাহ কমে যাওয়ার চারটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলার সংকটে আমদানি বাধাগ্রস্ত হওয়া, ব্যাংকগুলোর তারল্য সংকট এবং সরকারের পতনের পর দেশে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা। বিশেষ করে চলতি অর্থবছরের শুরুতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ নেতিবাচক হয়ে দাঁড়িয়েছিল দশমিক ৫৭ শতাংশে।

    সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক সংস্কার ও ডলার সংকট মোকাবেলায় কিছু কার্যকর পদক্ষেপ নেয়। এর প্রভাবে সেপ্টেম্বর মাস থেকে ঋণপ্রবাহ কিছুটা বাড়তে থাকে। জুলাই-সেপ্টেম্বরে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ছিল দশমিক ৬৭ শতাংশ, যা অক্টোবর পর্যন্ত গিয়ে পৌঁছায় ১ শতাংশের নিচে। নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় দেড় শতাংশে। এরপর থেকে ধারাবাহিকভাবে ঋণপ্রবাহ বাড়লেও তা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

    বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ একাধিক সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। এর ফলে টাকার প্রবাহ সীমিত করা হয়েছে এবং ঋণের সুদের হার বাড়ানো হয়েছে। তাই চাইলেও এখন বেসরকারি খাতে বড় পরিসরে ঋণ বিতরণ সম্ভব হচ্ছে না। তারা মনে করেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসলে সুদের হার কমানো ও টাকার প্রবাহ বাড়ানো হবে। তখন বেসরকারি খাতেও ঋণপ্রবাহ বাড়ার সুযোগ তৈরি হবে।

    বর্তমানে ডলার সংকটের অবসান ঘটায় আমদানি সহজ হয়েছে। আগে যেখানে আমদানির প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, সেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে আমদানি বেড়েছে সাড়ে ৫ শতাংশ। একই সময়ে নতুন এলসি খোলা বেড়েছে সাড়ে ৪ শতাংশ। বিশেষভাবে রপ্তানির জন্য কাঁচামাল আমদানি বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ এবং এলসি খোলা বেড়েছে সাড়ে ১৩ শতাংশ। এসব তথ্য থেকেই বোঝা যায়, অর্থনৈতিক গতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা মনে করছেন, তবু নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা রয়ে গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, কৃষি খাতে ঋণপ্রবৃদ্ধি কমেছে। শিল্প খাতে ঋণপ্রবৃদ্ধি থাকলেও প্রকৃত অর্থে নতুন ঋণ বিতরণ বাড়েনি। আগের ঋণের সুদসহ মোট ঋণ বেড়ে যাওয়ায়, নতুন ঋণের জন্য ব্যাংকগুলো তেমন আগ্রহ দেখাচ্ছে না। করোনা মহামারির সময় থেকেই বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি দেখা যায়। ২০২০-২১ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে ঋণপ্রবৃদ্ধি ছিল মাত্র ৫ দশমিক ১৩ শতাংশ। পরের বছর ২০২১-২২ তে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৫৭ শতাংশে। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি আবার নেমে আসে ৬ দশমিক ১৩ শতাংশে এবং চলতি অর্থবছরে তা আরও কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৩ শতাংশে।

    বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক বাণিজ্য খাতে ঋণপ্রবাহও কমেছে। এর পেছনে প্রধান কারণ হলো, এই খাতে ঋণের বড় অংশ দেওয়া হয় ডলারে। টাকার মান কমে যাওয়ায় ডলারের বিপরীতে ঋণের পরিমাণ টাকায় বাড়লেও বৈদেশিক মুদ্রায় তার প্রকৃত পরিমাণ কমে গেছে। ফলে বৈদেশিক বাণিজ্যের ঋণপ্রবাহে প্রকৃত প্রবৃদ্ধি হয়নি। এর প্রভাব পড়েছে শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে।

    ব্যাংক খাতের সামগ্রিক অভ্যন্তরীণ ঋণপ্রবাহের চিত্রও আশাব্যঞ্জক নয়। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ঋণপ্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ। চলতি অর্থবছরে এই হার আরও কমে দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ২১ শতাংশে। একই সময়ে ক্ষুদ্রঋণ খাতেও ব্যাপক ধীরগতি দেখা গেছে। ২০২২-২৩ অর্থবছরের সংশ্লিষ্ট সময়ে যেখানে ক্ষুদ্রঋণ বিতরণ বেড়েছিল ২৩ শতাংশ, সেখানে গত অর্থবছরে তা কমে দাঁড়ায় ৯ শতাংশে এবং চলতি অর্থবছরে তা আরও কমে ২ দশমিক ০৯ শতাংশে পৌঁছেছে।

    সার্বিকভাবে এসব পরিসংখ্যান ইঙ্গিত দেয়, বেসরকারি খাতে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ধীরগতি এখনো অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সুদের হার, মুদ্রানীতি ও আর্থিক খাত সংস্কারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি হয়ে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.