Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কেরুর চিনি প্রকল্পে ১৩ বছরেও শেষ হয়নি কাজ ফের বাড়ছে মেয়াদ
    অর্থনীতি

    কেরুর চিনি প্রকল্পে ১৩ বছরেও শেষ হয়নি কাজ ফের বাড়ছে মেয়াদ

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের একমাত্র চিনি ও মদ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনি উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া প্রকল্পের কাজ ১৩ বছরেও শেষ হয়নি। একাধিকবার সময় ও বাজেট বাড়ানোর পরও এখনো শুরু হয়নি পরীক্ষামূলক উৎপাদন। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও আবারও সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

    ২০১২ সালে এই প্রকল্পের যাত্রা শুরু হয় দুই বছর মেয়াদে, ৪৬ কোটি ৫৭ লাখ টাকার সরকারি অর্থায়নে। উদ্দেশ্য ছিল কেরুর পুরনো চিনি ইউনিট প্রতিস্থাপন এবং আখ মাড়াই ও উৎপাদন সক্ষমতা বাড়ানো। প্রকল্পের প্রথম দু’বছরের পর একাধিকবার সময় ও বাজেট সংশোধন করা হয়। সর্বশেষ ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত এবং ব্যয় বাড়িয়ে ১০২ কোটি ২১ লাখ টাকা অনুমোদন দেয়। এই অতিরিক্ত অর্থ সরকার ও কেরু যৌথভাবে প্রদান করে।

    তবে একনেক অনুমোদনের পরও কাজ শেষ হয়নি। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ৯৮ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৭.২৪ শতাংশ। এরপরও প্রকল্পটি এখনো পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব হয়নি। মূলত যন্ত্রপাতির ত্রুটি ও আখ মাড়াই মৌসুম শেষ হয়ে যাওয়ায় ট্রায়াল রান সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    এই অবস্থায় গত ২৪ মার্চ শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রকল্পের সময় আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, ট্রায়াল রান চালানোর জন্য আখ প্রস্তুত রাখা হয়েছিল তবে যন্ত্রপাতির কিছু সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি। এখন আগামী আখ মাড়াই মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে কারণে সময় বাড়ানোর সুপারিশ করে প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

    প্রকল্প পরিচালক ফিদা হাসান বলেন, “প্রকল্পের প্রায় সব কাজ শেষ হলেও কিছু যন্ত্রাংশের সমস্যা দেখা দেওয়ায় ট্রায়াল রান করা যায়নি। আখের মৌসুম শেষ হয়ে যাওয়ায় আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। এজন্যই মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।”

    কেরুর আর্থিক প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটির চিনি ইউনিট প্রতি বছরই লোকসানে চলেছে। ২০২৩-২৪ অর্থবছরে এই ইউনিটে লোকসান হয়েছে ৬১ কোটি টাকা। তবে প্রতিষ্ঠানটি মদ উৎপাদনে একচেটিয়া ব্যবসা করায় সামগ্রিকভাবে লাভে রয়েছে। একই অর্থবছরে কেরুর ডিস্টিলারি ইউনিট থেকে মুনাফা হয়েছে ১৪৪ কোটি টাকা। সবমিলিয়ে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ কোটি টাকা বেশি।

    ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরুর চিনি ইউনিটের যন্ত্রপাতি অত্যন্ত পুরনো হয়ে যাওয়ায় এতে উৎপাদন ব্যাহত হচ্ছে ফলে উৎপাদন ব্যয় বাড়ছে এবং বাড়ছে লোকসান। একমাত্র মদ উৎপাদনেই প্রতিষ্ঠানটি লাভে থাকলেও মূল চিনি উৎপাদন খাতে ধারাবাহিক ব্যর্থতা প্রকল্পের কার্যকারিতা ও আর্থিক সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছে।

    স্টিয়ারিং কমিটির মতে, প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন করতে হলে একটি পূর্ণাঙ্গ মাড়াই মৌসুমে পুরোপুরি ট্রায়াল রান করতে হবে। এই কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করছেন।

    এই প্রকল্পের ভবিষ্যৎ কার্যকারিতা ও বিনিয়োগের প্রতিফল কেমন হবে, তা নির্ভর করছে এখন প্রকৃত ট্রায়াল রানের সফল বাস্তবায়নের ওপর। দীর্ঘসূত্রতা ও প্রকল্প বাস্তবায়নে বারবার সময় ও ব্যয় বৃদ্ধির বিষয়টি কেরুর ব্যবস্থাপনা দক্ষতা ও সরকারি প্রকল্প পরিচালনার কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.