Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত ও পাকিস্তানের সংঘাতে ক্ষতির পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার
    অর্থনীতি

    ভারত ও পাকিস্তানের সংঘাতে ক্ষতির পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার

    ইভান মাহমুদUpdated:মে 11, 2025মে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতীয় বাজারে পাকিস্তানি পণ্যের প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত দুই দেশের সামরিক এবং অর্থনৈতিক কাঠামোতে অভাবনীয় ক্ষতির চিহ্ন এঁকে দিয়েছে। মাত্র চার সপ্তাহের এই উত্তেজনা ও লড়াইয়ে দুই দেশের সম্মিলিত ক্ষতির পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। যুদ্ধ যতটা না সীমান্তে, আকাশে বা মিসাইলের লঞ্চার থেকে হয়েছে তার চেয়েও বেশি এর অভিঘাত পড়েছে শেয়ারবাজার, বৈদেশিক বিনিয়োগ, এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে।

    ১০ মে শনিবার জিও নিউজ এক বিশ্লেষণাত্মক প্রতিবেদনে জানায়, ভারতের সামরিক বাহিনী প্রতিদিন গড়ে ১০০টি যুদ্ধাভিযান পরিচালনা করছে। এতে ব্যবহৃত হচ্ছে রাফাল, মিরাজ ২০০০, সু-৩০ এমকেআই এবং তেজস যুদ্ধবিমান। প্রতিটি অভিযানে গড়ে ব্যয় হচ্ছে ৮০ হাজার ডলার। প্রতি দিনে ৩০ থেকে ৪০টি নির্ভুল অস্ত্র ব্যবহারের ফলে মাস শেষে এই খাতেই খরচ হয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার। পাশাপাশি নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধের জন্য ব্যবহৃত হরপ, হারন ও সার্চার ড্রোনগুলো চালাতে প্রতিদিন ১০০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। যা চার সপ্তাহে গিয়ে দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ডলারে। এছাড়া প্রতিদিন ১০টি ব্রাহ্মোস এবং ১০ থেকে ২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হচ্ছে ১৫০ মিলিয়ন ডলার মাস শেষে এটি ৪.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সেনা মবিলাইজেশন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এস-৪০০, আকাশ, বারাক-৮) এবং নৌবাহিনীর প্রস্তুতিতে প্রতিদিন খরচ হচ্ছে ১১০ মিলিয়ন ডলার, চার সপ্তাহ শেষে যার পরিমাণ হয়েছে ৫.৪ বিলিয়ন ডলার।

    অন্যদিকে পাকিস্তানের বিমান হামলা ও আকাশ প্রতিরক্ষা খাতে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ২৫ মিলিয়ন ডলার। এতে মাস শেষে ব্যয় হয়েছে ১ বিলিয়ন ডলার। এছাড়া বায়রাকতার ড্রোন, রা’আদ ও হাতফ-৭ ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্ত হয়েছে আরও ৪৫০ মিলিয়ন ডলারের ব্যয়। সীমান্ত নজরদারি, রাডার, গোয়েন্দা কার্যক্রম ও সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবস্থাপনায় প্রতিদিন ১৫ মিলিয়ন ডলার করে চার সপ্তাহে ব্যয় হয়েছে আরও ৪৫০ মিলিয়ন ডলার।

    সরাসরি সামরিক ব্যয়ের বাইরেও দুই দেশই অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের পক্ষ থেকে জিডিপিতে ক্ষতি হয়েছে ১৫০ বিলিয়ন ডলারের মতো, আর্থিক বাজার ও মুদ্রার অস্থিরতায় গেছে ৯০ বিলিয়ন ডলার, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ক্ষতি হয়েছে ৮০ বিলিয়ন ডলার এবং সরাসরি বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে ১০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ। অন্যদিকে পাকিস্তানে জিডিপি ক্ষতি হয়েছে ২৫ বিলিয়ন ডলার, আর্থিক বাজার ও মুদ্রা খাতে ১৫ বিলিয়ন ডলার, বাণিজ্য বিঘ্নে ১২ বিলিয়ন ডলার এবং বিদেশি বিনিয়োগ ও আইএমএফ সহায়তা কমে গেছে ৫ বিলিয়ন ডলার।

    ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে একটি হামলা শুরু করে যেখানে মাত্র ২৩ মিনিটে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ব্যবহৃত হয় দাসো নির্মিত রাফাল যুদ্ধবিমান, যা স্ক্যাল্প ইজি (স্টর্ম শ্যাডো) ক্রুজ মিসাইল এবং এএএসএম হ্যামার বোমায় সজ্জিত ছিল। প্রায় ৫৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলো। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা দুর্বলতা নিরূপণের জন্য ব্যবহৃত হয় ইসরায়েলি প্রযুক্তির হারোপ এবং স্কাইস্ট্র্যাইকার ড্রোন।

    এই আক্রমণের জবাবে ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক প্রতিক্রিয়া জানায়, যেখানে তাদের বিমান, সেনা ও ক্ষেপণাস্ত্র ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়। এই প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধান প্ল্যাটফর্ম ছিল চীনা নির্মিত জে-১০সি যুদ্ধবিমান, যা পিএল-১৫ দূরপাল্লার মিসাইল বহন করত। এছাড়াও কোরাল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মাধ্যমে ভারতের রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে দেয়।

    ৭ মে রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যেই পাকিস্তান এক ঐতিহাসিক সাফল্য দাবি করে, তারা ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। যা বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের ধ্বংসের ঘটনা। সেই সঙ্গে পাকিস্তান আরও দাবি করে, তারা ভারতের ১২টি ড্রোনও গুলি করে নামিয়েছে, যেগুলো মোকাবেলায় ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক জ্যামিং, অ্যান্টি-এয়ারক্রাফট গান ও শর্ট-রেঞ্জ মিসাইল।

    এই তিন দিনের উত্তেজনায় ভারতের অর্থনীতি প্রচণ্ড ধাক্কা খায়। নিফটি ৫০ এবং বিএসই সেনসেক্সে বাজার মূলধন থেকে ৮২ বিলিয়ন ডলার হ্রাস পায়। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় গড়ে ৮ মিলিয়ন ডলার। আইপিএল স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ক্ষতি হয় ৫০ মিলিয়ন ডলার। এই সময়ের সামরিক খরচ ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, আর তিনটি রাফাল যুদ্ধবিমানের ক্ষতি হয় ৪০০ মিলিয়ন ডলারের সমান। সরবরাহ চেইনে বিঘ্ন এবং পরিবহন খাতে ক্ষতি হয় ২ বিলিয়ন ডলার। সবমিলিয়ে এই সময়ের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৩ বিলিয়ন ডলার।

    অন্যদিকে পাকিস্তানও একই সময়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। কেএসই-১০০ সূচক ৪.১ শতাংশ কমে গিয়ে ২.৫ বিলিয়ন ডলারের বাজারমূলধনের ক্ষতি করে। পাকিস্তান সুপার লীগ (পিএসএল) স্থগিত হওয়ায় সম্প্রচার ও অন্যান্য বাবদ ক্ষতি হয় ১০ মিলিয়ন ডলার। আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমান চলাচলে ক্ষতি হয় ২০ মিলিয়ন ডলার। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় ৩০০ মিলিয়ন ডলার এবং প্রতিদিনের সামরিক ব্যয় ছিল প্রায় ২৫ মিলিয়ন ডলার। সবমিলিয়ে পাকিস্তানের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার।

    এই সামরিক সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি প্রমাণ করেছে আধুনিক যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। শেয়ারবাজার ধস, বিমানের চলাচল বন্ধ, পণ্য পরিবহনের বিলম্ব, বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে ফেলা এসবই দেখিয়ে দিয়েছে যুদ্ধ কেবল অস্ত্রের নয় বরং অর্থনীতির মাটিতেও লড়াইয়ের এক নির্মম রূপ।

    এই ৮৭ ঘণ্টা ২৫ মিনিটের সংঘাত প্রতিঘণ্টায় প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতির যে চিত্র এঁকেছে। তা গোটা বিশ্বের কাছে যুদ্ধের আসল মূল্য কত ভয়াবহ হতে পারে সেই বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সুপ্রিম কোর্টে নারী বিচারপতি কম, নেপথ্যে কারণ

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    সৌদিকে কোণঠাসা করে ফেলেছে হুথিরা, কম খরচের অস্ত্রেই বদলে দিচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.