Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকিং খাতে আস্থা ফিরছে সাথে বেড়েছে নগদ টাকার প্রবাহ
    অর্থনীতি

    ব্যাংকিং খাতে আস্থা ফিরছে সাথে বেড়েছে নগদ টাকার প্রবাহ

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলমান মূল্যস্ফীতি, ঈদুল ফিতরের বাড়তি খরচ এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরে আসার চিত্র এই তিনটি ভিন্ন বাস্তবতা ২০২৫ সালের মার্চ মাসে দেশের অর্থনীতিকে বিপরীতমুখী দুটি ধারায় টেনে নিয়েছে। একদিকে যখন ব্যাংকগুলোতে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ আমানতের প্রবৃদ্ধি দেখা গেছে, তখন অপরদিকে মাত্র এক মাসেই ব্যাংকিং খাতের বাইরে নগদ টাকার প্রবাহ বেড়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই দ্বিমুখী প্রবণতা অর্থনীতিবিদদের যেমন আশাবাদী করেছে তেমনি উদ্বেগেও ফেলেছে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মার্চ মাসে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১৮০ কোটি টাকা যা আগের বছরের মার্চের তুলনায় ৮ দশমিক ৫১ শতাংশ বেশি। ওই সময় আমানতের পরিমাণ ছিল ১৬ লাখ ৭৫০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এই প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ১১ শতাংশ। তবে বছরের মাঝামাঝি সময়ে এ হার নেমে আসে ৭ দশমিক ০২ শতাংশে, যা ছিল পূর্ববর্তী ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এই পতনের প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা দায়ী করছেন দুর্বল ব্যাংকগুলোর অনিয়ম, আমানত ফেরত দিতে ব্যর্থতা এবং গ্রাহকদের আস্থাহীনতাকে।

    এই আস্থা ফিরিয়ে আনতে গত আগস্টে দায়িত্ব নেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নেতৃত্বে বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়। তার অধীনে অন্তত ১৩টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। বন্ধ করা হয় বেনামী ঋণের সুযোগ এবং তারল্য সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক গৃহীত হয় ‘অর্থ সরবরাহ’ কৌশল। এসব উদ্যোগ ধীরে ধীরে গ্রাহকের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, মার্চে আমানত প্রবৃদ্ধির পেছনে চারটি কারণ বিশেষভাবে কাজ করেছে। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সুদহার বৃদ্ধির কারণে ব্যাংকগুলো গ্রাহকদের বেশি সুদ দিতে শুরু করে যা আমানতকারীদের আকৃষ্ট করে। দ্বিতীয়ত, যেসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত (এডিআর) বেশি ছিল তারা নতুন আমানত সংগ্রহে বিশেষ উদ্যোগ নেয়। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের সুশাসনমূলক পদক্ষেপে কিছুটা হলেও গ্রাহক আস্থা ফিরে এসেছে। আর চতুর্থত, মার্চ মাসেই দেশে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে যার বড় একটি অংশ ব্যাংকিং ব্যবস্থায় জমা হয়েছে।

    তবে এই ইতিবাচক ধারার বিপরীতে এক মাসেই নগদ অর্থের বাইরে চলে যাওয়ার চিত্র অর্থনীতিবিদদের উদ্বিগ্ন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের শেষে সাধারণ মানুষের হাতে বা বাজারে চলমান নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৯৬ হাজার ৪৩১ কোটি টাকা। অথচ ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ২ লাখ ৭১ হাজার ৪৯৬ কোটি টাকা। অর্থাৎ এক মাসেই বেড়েছে ২৪ হাজার ৯৩৫ কোটি টাকা বা ৯ দশমিক ১৮ শতাংশ।

    সাম্প্রতিক এই প্রবণতা আগের বছরের তুলনায়ও বেশি উদ্বেগজনক। ২০২৪ সালের মার্চে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে বেড়েছে ৩৫ হাজার ২৩৬ কোটি টাকা বা ১৩ দশমিক ৪৯ শতাংশ।

    অর্থনীতিবিদদের মতে, এত বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা নয়। এটি কর ফাঁকি অনানুষ্ঠানিক লেনদেন এবং আর্থিক খাতে আস্থার ঘাটতির প্রতিচ্ছবি। একইসঙ্গে নগদ টাকার প্রবাহ বেড়ে গেলে অর্থের গতি (ভেলোসিটি অব মানি) কমে যায় যা অর্থ সৃষ্টির হারকে ব্যাহত করে। আর যদি এই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসতো তাহলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি উন্নত হতো, ঋণ বিতরণের সুযোগ বাড়তো এবং বিনিয়োগ ও উৎপাদন খাতে ইতিবাচক প্রভাব ফেলতো।

    বিশ্লেষকরা বলছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে কেনাকাটার মৌসুমে সাধারণ মানুষ প্রয়োজনীয় ব্যয়ের জন্য হাতে নগদ অর্থ রাখে। এ কারণেই মার্চ মাসে নগদ টাকার প্রবাহে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এ প্রসঙ্গে পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ঈদ সামনে রেখে মানুষ হাতে নগদ অর্থ রাখতে পছন্দ করে যাতে তারা প্রয়োজনমতো কেনাকাটা ও খরচ করতে পারেন।

    তবে শুধু মৌসুমি চাহিদা নয় অর্থনীতিবিদরা মনে করেন দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানে ব্যাংকিং খাতে আরও আস্থা ফিরিয়ে আনা জরুরি। তাদের মতে, দুর্বল ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করা, সুদহারে প্রতিযোগিতা এবং স্বচ্ছতা বজায় রাখা গ্রাহকসেবার মান বাড়ানো এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোই হতে পারে টেকসই সমাধান।

    কারণ ব্যাংক খাতের তারল্যই দেশের প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। আর সেই তারল্য ধরে রাখতে হলে প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হলো আমানত টিকিয়ে রাখা। আমানতের প্রবাহ কমে গেলে ব্যাংকগুলোর ঋণ সক্ষমতা কমে যার ফলে উৎপাদন ও বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়ে।

    বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নগদ টাকার ওপর মানুষের নির্ভরতা বাড়লে ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং লেনদেন এবং করদাতা সংখ্যা হ্রাস পায়। এর ফলে দেশের আনুষ্ঠানিক অর্থনীতি সংকুচিত হয়, যা সরকারের রাজস্ব আহরণ এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

    তাদের পরামর্শ, নগদ লেনদেন নিরুৎসাহিত করতে হলে ব্যাংকিং খাতে আস্থা বাড়ানো, মোবাইল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, নির্ভরযোগ্য ও জনপ্রিয় করা এবং কার্যকর নীতিমালার মাধ্যমে নগদ লেনদেন সীমিত করার উদ্যোগ নেওয়া জরুরি। তাহলেই অর্থনীতির প্রবাহ সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.