Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষ জনশক্তি গড়তে জাপানের সহায়তা কামনা বাণিজ্য উপদেষ্টার
    অর্থনীতি

    দক্ষ জনশক্তি গড়তে জাপানের সহায়তা কামনা বাণিজ্য উপদেষ্টার

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দক্ষ জনশক্তি গড়তে জাপানের সহায়তা কামনা বাণিজ্য উপদেষ্টার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করে আন্তর্জাতিক শ্রমবাজারে বিশেষ করে জাপানে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য সামনে রেখে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে জাপানি ভাষা শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

    রবিবার (১১ মে) জাপানের ওসাকায় ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এর ভেন্যুতে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বাংলাদেশের বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রফতানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই তরুণ, যাদের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। এই তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে জাপানের শ্রমবাজারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে জাপানি ভাষায় দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ আন্তরিক। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (এপিএ) সইয়ের বিষয়ে ইতোমধ্যে পঞ্চম রাউন্ডের আলোচনা সফলভাবে শেষ হয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, জাপানে বর্তমানে দক্ষ শ্রমিকের চাহিদা অনেক। বাংলাদেশ যদি প্রশিক্ষিত জনশক্তি সরবরাহ করতে পারে, তবে এটি দুদেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। তিনি বাংলাদেশকে এ বিষয়ে সবধরনের সহায়তার আশ্বাস দেন।

    বৈঠকে বাণিজ্য উপদেষ্টা জাপানে বাংলাদেশি পণ্যের প্রবেশে আরও সহজতর প্রক্রিয়া তৈরি, শুল্কহারের যৌক্তিকতা পর্যালোচনা এবং জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর জন্য উৎসাহ জোগাতে জাপান সরকারের প্রতি আহ্বান জানান। তিনি জানান, মিতসুবিশি করপোরেশন ইতোমধ্যে বাংলাদেশে একটি সার কারখানায় বিনিয়োগ করেছে, যা বাংলাদেশের শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ।

    জাপানের প্রতিমন্ত্রী এ সময় বলেন, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের পথে যেসব মতপার্থক্য রয়েছে, তা আলোচনার মাধ্যমে দূর করে দ্রুত সময়ের মধ্যেই চুক্তিটি কার্যকর করা হবে।

    বৈঠকে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক শিমানো তোশিয়ুকি, ইকোনমিক পার্টনারশিপ ডিভিশনের পরিচালক উচিনো হিরুতো এবং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোরারজী দেশাই বর্মনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

    বৈঠকে অংশগ্রহণকারী উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেছেন যে, প্রশিক্ষিত জনশক্তি রফতানি এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.