Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বর্ধিত ঋণচাপ ও কম রাজস্বে বাজেটে সংকোচনের ছাপ
    অর্থনীতি

    বর্ধিত ঋণচাপ ও কম রাজস্বে বাজেটে সংকোচনের ছাপ

    ইভান মাহমুদমে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অন্তর্বর্তী সরকারের বাজেটে কমছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ২ জুন অন্তর্বর্তী সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে তা হবে একটি সংকোচনমূলক বাজেট। ক্রমবর্ধমান ঋণের সুদ পরিশোধের চাপ এবং প্রত্যাশার তুলনায় রাজস্ব আদায় কম হওয়ায় বাজেটের আকার কমাতে বাধ্য হয়েছে সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম।

    চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছিল এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। তবে টাকার মান অব্যাহতভাবে কমতে থাকায় এই খাতে ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুদ পরিশোধে ব্যয় প্রায় ২০ হাজার কোটি টাকা বাড়তে পারে। ফলে এ বাবদ মোট ব্যয় দাঁড়াতে পারে এক লাখ ৩৩ হাজার কোটি টাকা যা প্রস্তাবিত বাজেটের ১৬ দশমিক ৮ শতাংশ।

    এছাড়া, মূল ঋণ পরিশোধ সংযুক্ত করলে বাজেটের মোট ব্যয়ের চাপ আরও তীব্র হয়ে উঠবে। ঋণ পরিশোধে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে অন্যান্য খাতে সরকারের ব্যয় সীমিত হচ্ছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, উন্নয়ন বাজেট কমিয়ে দুই লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতে পারে। যা চলতি বছরের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। অন্যদিকে পরিচালন বাজেট ২৮ হাজার কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ৬০ হাজার কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন ভর্তুকি খরচ চলতি বছরের মতোই অপরিবর্তিত রাখা হবে। বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের নিচে থাকবে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়।

    রাজস্ব আদায়ে ধীরগতির পরিপ্রেক্ষিতে আগামী বাজেটে কাঠামোগত সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী বাজেট উপস্থাপন করবেন। একটি টেলিভিশন ভাষণে তিনি জানান, “পরবর্তী সরকারের জন্য এই বাজেট গুরুত্বপূর্ণ হবে। আমরা চাই তারা সংস্কার চালিয়ে যাবে।”

    এবারের বাজেটে কাঠামোগত সংস্কারের আওতায় ব্যয় না বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। মূল সংস্কারের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি ও কর প্রশাসনকে পৃথক করার প্রস্তাব রয়েছে। প্রশাসনিক দ্বন্দ্ব, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কমানোর লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হবে। এসব সংস্কারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে এবং করদাতাদের হয়রানি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

    সরকার একক ১৫ শতাংশ হারে সব পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনা করছে। বর্তমানে ভ্যাট আরোপে অসামঞ্জস্যতা থাকায় তা সংস্কার করে কর কাঠামোকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে চায় রাজস্ব কর্তৃপক্ষ। এ লক্ষ্যে এনবিআর কর ছাড় কমিয়ে, প্রশাসনিক দক্ষতা উন্নত করে এবং কর ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় সাত দশমিক ছয় শতাংশ বেশি। তবে বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত মাত্র সাত দশমিক চার শতাংশ যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। বিশ্বব্যাংকের সাম্প্রতিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটেও বলা হয়েছে, রাজস্ব আদায় কম থাকায় সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করতে পারছে না।

    এ পরিস্থিতিতে বিশ্বব্যাংক বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে কর আয়ের স্বচ্ছ ব্যয় কাঠামো নিশ্চিত করা, অভিন্ন ভ্যাট হার প্রয়োগ, শুল্ক ও অশুল্ক বাধা কমানো।

    এবারের বাজেটে দেশের দুর্বল ব্যাংকিং খাত সংস্কারের জন্য আলাদা বরাদ্দ রাখা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই সংস্কার এজেন্ডায় প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেবে বলে সরকারের প্রত্যাশা।

    সার্বিকভাবে, সংকোচনমূলক এই বাজেট রাজস্ব আহরণ, ঋণ পরিশোধ ও কাঠামোগত সংস্কারের মধ্যে ভারসাম্য রক্ষা করে রাষ্ট্রীয় অর্থব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টেকসই করে তোলার লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.