Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর ভাঙার উদ্যোগে ক্ষোভে ফুঁসছে কর্মকর্তারা
    অর্থনীতি

    এনবিআর ভাঙার উদ্যোগে ক্ষোভে ফুঁসছে কর্মকর্তারা

    ইভান মাহমুদমে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার সরকারি উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তারা। আলোচনা ছাড়াই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর ক্ষোভ চরমে উঠেছে। আজ সোমবারই এটি গেজেট আকারে প্রকাশ হতে পারে—এমন খবরে নড়েচড়ে বসেছেন সংশ্লিষ্টরা।

    কর্মকর্তারা বলছেন, গেজেট প্রকাশ হলে তাঁরা মাঠে নামবেন। শুরুতে কর্মবিরতি, এরপর গণ-ইস্তফার মতো কঠোর পদক্ষেপ নিতে পারেন তাঁরা। কালের কণ্ঠ এই বিষয়ে আয়কর ও কাস্টমস ক্যাডারের অন্তত ৫০ জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। সবাই এক মত এটা শুধু একটি সংস্কার নয় বরং এটি তাঁদের ক্যাডার সার্ভিস টিকিয়ে রাখার লড়াই।

    এনবিআরের খসড়া বিল নিয়ে আগেও অসন্তোষ ছিল। কিন্তু এবার আলোচনা ছাড়াই তা অনুমোদন হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ মূলত এনবিআরকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পনা।

    এই সংকট মোকাবেলায় আয়কর ও কাস্টমস ক্যাডারের দুই সংগঠন জরুরি সভা করেছে। খসড়া বাতিলের দাবি জানানো হয়েছে। তাঁরা বলছেন, এনবিআর ভেঙে নতুন কিছু গড়ার পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।

    খসড়া অনুমোদনের পর থেকেই মাঠপর্যায়ে কাজের গতি কমে গেছে। কর্মকর্তারা আগের মতো আর মনোযোগ দিতে পারছেন না। অনেকেই বলছেন, এক শ্রেণির প্রভাবশালী মহল এই অন্তর্বর্তী সরকারের সময়ে রাজস্ব খাতকে সংকটে ফেলতে চায়। তাঁদের মতে, এর পেছনে রয়েছে বিদেশি চাপে নেওয়া একটি গোছানো পরিকল্পনা।

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটি উন্নত বাংলাদেশের রূপরেখা তৈরির কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ উঠছে কিছু মহল অর্থনীতির চালিকাশক্তি রাজস্ব খাতকে দুর্বল করতে চায়। পরিকল্পিতভাবে এনবিআরের ভিত নড়বড়ে করার চেষ্টা চলছে।

    বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, এনবিআর বিলুপ্তির মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা জরুরি ছিল। তাঁর মতে, হঠাৎ করে এমন সিদ্ধান্তে জাতি বিভ্রান্ত হচ্ছে। রাজস্ব আদায়েও বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

    ২০২৪ সালের ৯ অক্টোবর সরকার এনবিআর সংস্কারের জন্য পাঁচ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করে। কমিটিতে ছিলেন সাবেক দুই চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ ও ড. নাসিরউদ্দিন আহমেদ এবং সাবেক তিন সদস্য দেলোয়ার হোসেন (আয়কর), ফরিদ উদ্দিন (কাস্টমস) ও আমিনুর রহমান (আয়কর)।

    তবে শুরু থেকেই এই কমিটির কাজ ঘিরে গোপনীয়তা ছিল। অন্যান্য সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ পেলেও এই কমিটির রিপোর্ট গোপন রাখা হয়। অভিযোগ আছে, সরকার যে খসড়া তৈরি করেছে তা কমিটির সুপারিশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

    কমিটির সদস্য ড. নাসিরউদ্দিন আহমেদ ও আমিনুর রহমান বলেন, তাঁরা যে রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতে খসড়া হয়নি। তাঁদের প্রস্তাব অনেকটাই উপেক্ষা করা হয়েছে। তবে সরকারের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে তাঁরা এটিও স্বীকার করেন।

    এনবিআর সংস্কার প্রসঙ্গে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, এনবিআর সংস্কার অবশ্যই প্রয়োজন। কিন্তু কমিটির প্রস্তাব উপেক্ষা করে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়নি। এমন সিদ্ধান্তের আগে আরও আলোচনা দরকার ছিল।

    উল্লেখ্য ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এনবিআরকে নীতি ও প্রশাসন ভাগ করার প্রস্তাব দিয়েছিল। তখন আইএমএফ ও বিশ্বব্যাংকের চাপ ছিল এই পরিবর্তনের পক্ষে। ২০০৯ সালে জাতীয় সংসদে আইন পাস হলেও বাস্তবায়ন হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.