Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চলতি অর্থবছরের ১০ মাসে ২৫ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স
    অর্থনীতি

    চলতি অর্থবছরের ১০ মাসে ২৫ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

    ইভান মাহমুদমে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাড়তি গতি পেয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাস ৭ দিনে রেমিট্যান্স ছাড়িয়েছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ। অর্থবছর এখনও শেষ না হলেও ইতোমধ্যে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

    ব্যাংকাররা বলছেন, অতীতের তুলনায় এখন প্রবাসীরা বৈধ চ্যানেলেই টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন। তাদের মতে, আগের সরকার আমলে হুন্ডির ব্যবসা ছিল সক্রিয় কিন্তু বর্তমানে তা অনেকটা কমে এসেছে। এখন ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা বেশি দামে ডলার পাচ্ছেন, ফলে ঝুঁকিপূর্ণ অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা কমেছে। পাশাপাশি আগের মতোই এখনো চালু আছে আড়াই শতাংশ হারে প্রণোদনা। এসব কারণে ব্যাংকিং মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে যার ফলে ব্যাংকগুলোয় দীর্ঘদিনের ডলার সংকটও অনেকটা কাটিয়ে উঠেছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে যা প্রায় ৩৩০ কোটি ডলার। ঈদের সময় এই প্রবাহ তুঙ্গে পৌঁছালেও এরপরও গতি থামেনি। এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। চলতি মে মাসের প্রথম সাত দিনেই এসেছে আরও ৬০১ মিলিয়ন ডলার। সবমিলিয়ে গত ৭ মে পর্যন্ত দেশে এসেছে মোট ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার বেশি। ২০২২-২৩ অর্থবছরের এই সময় পর্যন্ত দেশে এসেছিল ১৯ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

    উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকেই রেমিট্যান্সে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা দেখা যায়। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। এরপর সেপ্টেম্বরে আসে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে আসে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। নতুন বছরেও এই প্রবণতা অব্যাহত থাকে। জানুয়ারিতে দেশে আসে ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার।

    বিশ্লেষকরা বলছেন, সরকারের হস্তক্ষেপ, হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা এবং ব্যাংকিং চ্যানেলে অধিকতর লাভজনক সুযোগ তৈরির ফলে এই ধারা আরও জোরদার হবে বলে আশা করা যায়। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি আসছে তেমনি অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় রেমিট্যান্স বড় ভূমিকা রাখছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.