Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চিকিৎসার জন্য বছরে খরচ করা যাবে ১৫ হাজার ডলার
    অর্থনীতি

    চিকিৎসার জন্য বছরে খরচ করা যাবে ১৫ হাজার ডলার

    সিভি ডেস্কUpdated:মে 13, 2025মে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চিকিৎসা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশে চিকিৎসা নিতে আর অনুমতির দরকার নেই। এখন থেকে একজন বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পারবেন চিকিৎসার জন্য। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    এর আগে ভ্রমণ কোটার আওতায় যেকোনো উদ্দেশ্যে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত খরচের অনুমতি ছিল। তবে এবার শুধুমাত্র চিকিৎসার জন্য এই সীমা বাড়িয়ে ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যসব ভ্রমণ ব্যয়ের সীমা আগের মতোই ১০ হাজার ডলার থাকছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যথাযথ চিকিৎসা-সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করলে এই অর্থ সরাসরি বিদেশি হাসপাতালের কাছে পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে। এছাড়া আন্তর্জাতিক ব্যাংক কার্ড ব্যবহার করেও চিকিৎসা ব্যয় মেটানো যাবে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে উন্নত চিকিৎসার অভাব এবং স্বাস্থ্যসেবার প্রতি আস্থার সংকটের কারণে প্রতিবছর অনেক রোগী বিদেশমুখী হন। বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের এক যৌথ গবেষণায় দেখা গেছে, শুধু চিকিৎসা খাতে প্রতি বছর প্রায় ৫০০ কোটি ডলার বিদেশে খরচ হয়। এ প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়তি চাপ তৈরি করছে।

    গবেষণায় আরও উঠে এসেছে, দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় মানোন্নয়ন না থাকাও একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় সরকার গঠিত অর্থনীতি ও সুশাসন বিষয়ক টাস্কফোর্স স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) উন্মুক্ত করার সুপারিশ করেছে।

    উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশগামীদের জন্য নগদ ডলার বহনের সীমা বাড়িয়ে ১০ হাজার ডলার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। আগের সীমা ছিল ৫ হাজার ডলার। ঘোষণার প্রয়োজন ছাড়াই যাত্রীরা এখন এই পরিমাণ ডলার বহন করতে পারেন।

    তবে ভ্রমণ কোটার আওতায় বছরে একজন নাগরিক সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারতেন। মিয়ানমারের ক্ষেত্রে সীমা ছিল ৫ হাজার ডলার এবং সার্কভুক্ত অন্যান্য দেশের জন্য ৭ হাজার ডলার। পরে এ সীমা সমানভাবে কমিয়ে ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়।

    ২০২২ সালের আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রবাসীরা দেশে ফিরে যেকোনো ব্যাংকে বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। এসব অ্যাকাউন্টে নগদ বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে। আবার বিদেশে টাকা নিতে হলে আলাদা কোনো অনুমতির প্রয়োজন হবে না।

    চিকিৎসা ব্যয়ে ডলার সীমা বাড়ানোকে অনেকেই ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে হলে দেশের স্বাস্থ্য খাতেই বড় ধরনের সংস্কার দরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সুপ্রিম কোর্টে নারী বিচারপতি কম, নেপথ্যে কারণ

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    সৌদিকে কোণঠাসা করে ফেলেছে হুথিরা, কম খরচের অস্ত্রেই বদলে দিচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.