Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকিং কার্যক্রমে আয় কমলেও ট্রেজারি বন্ডে চাঙা এনসিসি ব্যাংক
    অর্থনীতি

    ব্যাংকিং কার্যক্রমে আয় কমলেও ট্রেজারি বন্ডে চাঙা এনসিসি ব্যাংক

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যাংকিং কার্যক্রমে আয় কমলেও ট্রেজারি বন্ডে চাঙা এনসিসি ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য পরিমাণে সুদ আয় করেছে এনসিসি ব্যাংক। যার ইতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটির সামগ্রিক মুনাফার ওপর। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ প্রথম প্রান্তিকে ব্যাংকটি এই খাত থেকে আয় করেছে ২১৩ কোটি টাকা যা আগের বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে এই খাত থেকে ব্যাংকটির আয় বেড়েছে ৮১ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ।

    ব্যাংকিং কার্যক্রমে আয় কমলেও ট্রেজারি বন্ডে চাঙা এনসিসি ব্যাংক

    এই প্রবৃদ্ধির ফলে চলতি বছরের প্রথম তিন মাসে এনসিসি ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে ২৮ কোটি টাকায় যেখানে গত বছর এই সময়ে মুনাফা ছিল ১৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১১ কোটি টাকা বা ৬৫ শতাংশ। এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২৫ পয়সা যা আগের বছর ছিল ১৫ পয়সা।

    গত সোমবার প্রকাশিত ব্যাংকটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত শনিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে এনসিসি ব্যাংক ঋণের সুদ থেকে আয় করেছে ৬২৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বেড়েছে ৮৩ কোটি টাকা বা প্রায় ১৫ শতাংশ। তবে ঋণের সুদের আয়ের পাশাপাশি আমানতের সুদ বাবদ ব্যয়ও বেড়েছে। এ সময়ে ব্যাংকটি আমানতের সুদ বাবদ ব্যয় করেছে ৪৮০ কোটি টাকা যা গত বছর ছিল ৩৬৫ কোটি টাকা। এই হিসাবে সুদ ব্যয় বেড়েছে ১১৫ কোটি টাকা বা প্রায় ৩১.৫ শতাংশ।

    ঋণের সুদ আয় বাড়লেও, আমানতের সুদ ব্যয় আরও বেশি বেড়ে যাওয়ায় মূল ব্যাংকিং কার্যক্রম থেকে প্রকৃত সুদ আয় কমেছে। চলতি প্রান্তিকে এনসিসি ব্যাংকের প্রকৃত সুদ আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি টাকায় যেখানে আগের বছর ছিল ১৭৯ কোটি টাকা। ফলে প্রকৃত আয় কমেছে ৩১ কোটি টাকা। তবে সরকারি ট্রেজারি বিল ও বন্ড থেকে উল্লেখযোগ্য পরিমাণে আয় বৃদ্ধিই এ ঘাটতি পূরণ করে ব্যাংকটির মুনাফা বাড়াতে সহায়ক হয়েছে।

    এনসিসি ব্যাংকের পরিচালন মুনাফাও বেড়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৩২১ কোটি টাকা যা আগের বছর ছিল ২৯০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে পরিচালন মুনাফা বেড়েছে ৩১ কোটি টাকা। তবে ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং বাবদ ব্যয়ও বেড়েছে। চলতি সময়ে ব্যাংকটি এ বাবদ সংরক্ষণ করেছে ২২৯ কোটি টাকা যেখানে আগের বছর তা ছিল ১৯৮ কোটি টাকা। এ দিক থেকেও ব্যয় বেড়েছে ৩১ কোটি টাকা।

    মুনাফা বৃদ্ধির এই খবরে শেয়ারবাজারেও ব্যাংকটির প্রতিফলন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এনসিসি ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২০ পয়সা বা প্রায় পৌনে ২ শতাংশ দাঁড়িয়েছে সাড়ে ১১ টাকায়। ওইদিন ১৯ লাখের বেশি শেয়ার হাতবদল হয়। এর আগে, ২০২৪ অর্থবছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল। এখন প্রথম প্রান্তিকে মুনাফা বৃদ্ধির তথ্য সেই আস্থাকে আরও জোরদার করল।

    সরকারি বন্ড ও বিল থেকে উচ্চ আয় ব্যাংকটির সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা, যদিও মূল ব্যাংকিং কার্যক্রম থেকে প্রকৃত আয়ের ঘাটতি তাদের নজরে এসেছে। সামনের প্রান্তিকগুলোতে এ ব্যবধান কমিয়ে আনা ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.