Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাউথইস্ট ব্যাংকের
    অর্থনীতি

    সাবেক চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাউথইস্ট ব্যাংকের

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাবেক চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাউথইস্ট ব্যাংকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলমগীর কবির, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) জেসমিন সুলতানাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকে লিখিত অভিযোগ জমা দিয়েছে ব্যাংকটি। অভিযুক্ত অন্য দুই পক্ষ হলো ই এম পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধি ওয়াহেদ আলী। তাদের বিরুদ্ধে ব্যাংকের আইন ও নীতিমালা লঙ্ঘনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।

    ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে ২০২৪ সালের ৬ মে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) খোরশেদ আলম চৌধুরী এই অভিযোগ দুদকে দাখিল করেন। সাবেক চেয়ারম্যান এবং বর্তমান পরিচালকের বিরুদ্ধে নিজ ব্যাংক থেকেই আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ আনা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। অভিযোগপত্রে জানানো হয়, টানা দুই দশক ধরে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আলমগীর কবির নানা অনিয়মের সুযোগ তৈরি করেন এবং তাঁর পরিবারও এসব থেকে সরাসরি লাভবান হয়।

    এর আগে, ২০২৪ সালের ৪ মে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়। এর পরপরই আলমগীর কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জানায় ব্যাংকটি। এই অর্থ আত্মসাতের বিষয়টি প্রথমে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শনে ধরা পড়ে। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ এই রিপোর্টকে ভিত্তি করেই তদন্তের আহ্বান জানিয়ে ব্যবস্থা নেয়।

    অভিযোগে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে একে অপরের সঙ্গে যোগসাজশ করে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ‘ই এম পাওয়ার লিমিটেড’ নামের অখ্যাত একটি প্রতিষ্ঠানের প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগ করেন। এ চুক্তিতে কোম্পানি আইন ও শেয়ারবাজার–সংক্রান্ত নীতিমালারও অবজ্ঞা করা হয়। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আইপিওতে অন্তর্ভুক্ত হওয়ার আগেই পাঁচ বছরের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৯ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে ব্যাংকের মোট পাওনা ছিল সাড়ে সাত কোটি টাকা। কিন্তু সেই অর্থ ব্যাংক পায়নি। পরে আসামিরা ২০২৩ ও ২০২৪ সালে মূল বিনিয়োগকৃত ২২ কোটি ৫০ লাখ টাকা ব্যাংককে ফেরত দিলেও লভ্যাংশের অর্থ আত্মসাৎ করেন।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে কোনো উদ্যোগ নেয়নি এবং সে বিষয়ে কোনো আবেদনও জমা দেয়নি। ফলে ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে।

    এই ঘটনার পেছনে আরও বিস্তৃত অনিয়মের চিত্রও উঠে এসেছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, কেনাকাটা, সংস্কার, প্রচারমূলক কার্যক্রম, নিয়োগ, তহবিল ব্যবহার এবং ঋণ প্রদানের ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মে জড়িত তিন কর্মকর্তা ওয়ারেস উল মতিন, মোহাম্মদ তানভীর রহমান এবং এ কে এম নাজমুল হায়দার ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এর মধ্যে ওয়ারেস উল মতিন ব্যাংকের সাতটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন তানভীর রহমান করপোরেট অ্যাফেয়ার্স ও সিএসআর বিভাগের প্রধান এবং নাজমুল হায়দার ছিলেন কোম্পানি সচিব।

    যখন এসব অনিয়ম ঘটছিল, তখন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। তাঁর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বড় অঙ্কের জরিমানাও করা হয় তবুও তিনি চেয়ারম্যানের পদ ছাড়ার আগে পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ ২০ বছর তিনি চেয়ারম্যানের পদে ছিলেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আসে। একই বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

    এই অনিয়মের সঙ্গে আরও একটি রাজনৈতিক প্রভাবের চিত্র উঠে এসেছে। ব্যাংকটি গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের তিন প্রার্থী— সাবের হোসেন চৌধুরী, মোরশেদ আলম ও মামুনুর রশিদ কিরণের ঋণখেলাপির তথ্য গোপন করে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। ওই তিনজনই গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাছাড়া আওয়ামী লীগের আরেক নেতা এবং বেঙ্গল ব্যাংকের পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদারের খেলাপি ঋণের তথ্যও সাউথইস্ট ব্যাংক গোপন রেখেছিল।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিদর্শনে এসব বিষয় তুলে ধরা হয়, যা ব্যাংকটির শাসন ও পরিচালনায় দীর্ঘদিনের দুর্নীতি এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব স্পষ্ট করে দেয়। বর্তমানে এসব অনিয়ম তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.