Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ
    অর্থনীতি

    বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি অনিশ্চয়তার মধ্যে থাকলেও, অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তির ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ডলারের একটি বাজেট সহায়তা প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।

    ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট-২’ কর্মসূচির আওতায় এই বাজেট সহায়তার প্রস্তাবনা গৃহীত হয়েছে। বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে আইএমএফের সঙ্গে আলোচনার ভিত্তিতে। ইআরডি সূত্র জানায়, আগামী বুধবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা (নেগোশিয়েশন) অনুষ্ঠিত হবে। আলোচনায় অগ্রগতি হলে বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণ প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে এবং অনুমোদন পেলে জুন মাসের মধ্যেই চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

    বর্তমানে আইএমএফের কিস্তি ছাড় আটকে থাকায় শুধুমাত্র বিশ্বব্যাংক নয় অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার বাজেট সহায়তাও অনিশ্চয়তার মুখে পড়ে। কারণ এসব বহুপাক্ষিক সংস্থা বাজেট সহায়তার সিদ্ধান্ত গ্রহণে আইএমএফের অর্থনৈতিক মূল্যায়নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

    ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইএমএফের মূল্যায়নের ভিত্তিতে সদস্য দেশের সামষ্টিক অর্থনীতির ওপর একটি ডায়াগনস্টিক প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেশটির বৈদেশিক ঋণ পরিস্থিতি ও পরিশোধ সক্ষমতার বিশ্লেষণ থাকে। এজন্য বাজেট সহায়তা অনুমোদনের আগে আইএমএফের ডেট রিপোর্ট দাখিল করা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, আইএমএফের শর্ত বাস্তবায়নে কিছু বিলম্ব হলেও তা বাংলাদেশের ঋণ পরিশোধ সক্ষমতা নিয়ে সংশয় তৈরি করে না। বরং বাংলাদেশ কখনও বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি এমন ইতিহাস তুলে ধরে বিশ্বব্যাংকের সামনে উপস্থাপন করা হয়েছে এবং এ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

    আইএমএফ মূলত দুটি শর্তে বাংলাদেশের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছে। প্রথমত, ডলারের বিনিময় হার সম্পূর্ণভাবে বাজারভিত্তিক না করার কারণে দ্বিতীয়ত, রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমানে সাড়ে ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করার ব্যাপারে সরকারের অনাগ্রহের জন্য। এই দুটি কারণে আইএমএফ তাদের কিস্তি ছাড় প্রক্রিয়া বিলম্বিত করছে।

    তবে, বিশ্বব্যাংকের বাজেট সহায়তার বিষয়ে আলোচনা সফল হলে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও পুনরায় স্থগিত থাকা আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন ইআরডির কর্মকর্তারা। এরই মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সঙ্গে ‘ব্যাংকিং সেক্টর রিফর্মস সাব-প্রোগ্রাম–১’ শীর্ষক একটি ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া আরও কয়েকটি বাজেট সহায়তা প্রস্তাব রয়েছে যেগুলোর আলোচনা নতুন করে গতি পেতে পারে। এর মধ্যে রয়েছে এডিবির ৪০০ মিলিয়ন ডলারের ‘ক্লাইমেট রেসপন্সিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিআরইডি) সাব-প্রোগ্রাম-২’, জাপানের ৪১৮ মিলিয়ন ডলারের ‘ডেভেলপমেন্ট পলিসি লোন ফর ইকোনমিক রিফর্ম অ্যান্ড স্ট্রেংথেনিং ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স প্রোগ্রাম’, এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব।

    চলতি অর্থবছরে সরকার ইতোমধ্যে ১.২ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গত ডিসেম্বরে বিশ্বব্যাংকের ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ কর্মসূচির আওতায় ৫০০ মিলিয়ন ডলার এবং এডিবির সঙ্গে ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স (সাব-প্রোগ্রাম-১)’ কর্মসূচির আওতায় ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি। এছাড়া চলতি বছরের এপ্রিল মাসে ওপেক ফান্ডের সঙ্গে একই ধরনের কর্মসূচির আওতায় আরও ১০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সম্পন্ন হয়েছে।

    সবমিলিয়ে, আইএমএফের চলমান অনিশ্চয়তা সত্ত্বেও বিকল্প উন্নয়ন সহযোগীদের সহায়তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে সরকার। বাজেট সহায়তার এই ধারা অব্যাহত রাখতে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করছেন অর্থনীতিবিদরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.