Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে ক্ষুব্ধ কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তারা
    অর্থনীতি

    এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে ক্ষুব্ধ কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তারা

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর প্রশাসনে শতবর্ষের প্রাচীন ধারা ভেঙে আধুনিক কাঠামোর পথে বাংলাদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর থাকছে না। রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করে নতুন কাঠামো চালু করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত সোমবার (১২ মে) রাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করার পর থেকেই এই কাঠামো কার্যকর হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে দেশে রাজস্ব সংস্থার মূল কেন্দ্র হিসেবে দায়িত্ব পালনকারী এনবিআরের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

    নতুন কাঠামোয় রাজস্ব খাত পরিচালিত হবে দুইটি ভিন্ন বিভাগ ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ এর মাধ্যমে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এনবিআরের আওতাধীন কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নতুন অধ্যাদেশে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় স্বাধীনতা নিশ্চিত না করে বরং এনবিআরের মূল কর্তৃত্ব প্রশাসন ক্যাডারের হাতে তুলে দেওয়া হয়েছে।

    অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকেই কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা নিয়মিতভাবে নিজেদের উদ্বেগ ও আপত্তি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের মতামত উপেক্ষা করেই সরকার প্রায় অপরিবর্তিত খসড়ার ভিত্তিতেই চূড়ান্ত অধ্যাদেশ জারি করেছে। শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

    নতুন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক বিভিন্ন পদে প্রশাসন ক্যাডারের পাশাপাশি কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তাদের যুক্ত থাকার সুযোগ রাখা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এসব পদে কার্যত প্রশাসন ক্যাডারই আধিপত্য বজায় রাখবেন। এতে তাদের ভূমিকা খর্ব হবে এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগও সংকুচিত হয়ে যাবে।

    এই পরিস্থিতিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) এনবিআরের কর্মকর্তারা রাজধানীতে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন। তাদের ভাষ্য, এই অধ্যাদেশ কাস্টমস ও আয়কর ক্যাডারের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে জারি করা হয়েছে যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

    নাম প্রকাশ না করার শর্তে এক এনবিআর কর্মকর্তা জানান, “কাস্টমস ও আয়কর ক্যাডারের দুইটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মঙ্গলবার বৈঠকে বসবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।” তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে আমরা অর্থ উপদেষ্টাসহ সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিক্রিয়া মেলেনি। এতে করে আমাদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং এর প্রভাব চলতি অর্থবছরের রাজস্ব আহরণে পড়তে পারে।”

    অধ্যাদেশের বিষয়বস্তু পর্যালোচনায় দেখা যাচ্ছে, রাজস্ব নীতি বিভাগ মূলত কর আইন প্রয়োগের অবস্থা এবং কর আদায়ের কার্যকারিতা মূল্যায়নের কাজ করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত থাকবে। কিন্তু এই ব্যবস্থাপনায়ও অধিকাংশ প্রশাসনিক দায়িত্বে প্রশাসন ক্যাডারের কর্তৃত্বই থাকছে বলে জানা গেছে।

    রাজস্ব আদায়ে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া এই কাঠামোগত পরিবর্তন এখন প্রশাসনিক বাস্তবতা এবং পেশাগত স্বার্থের টানাপোড়েনে পড়ে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। এনবিআরের দীর্ঘদিনের কাঠামো ভেঙে নতুন যাত্রা শুরু হলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা না হওয়ায় এর কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.