Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
    অর্থনীতি

    সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার (১২ মে) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৫ অনুযায়ী, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকার ভেতর ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা—অর্থাৎ ইসিএ’র মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণ নিষিদ্ধ করা হলো।

    তবে এই নিষেধাজ্ঞার আওতার ভেতরেও পরিবেশের ক্ষতি না করে, বরং সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার উদ্দেশ্যে যেসব পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম রয়েছে—সেগুলো গ্রহণের সুযোগ থাকবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে নেওয়া এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে, দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনকে ঘিরে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোর কারণে ইতোমধ্যেই এলাকায় পরিবেশগত চাপ বেড়েছে। নতুন প্রকল্প গড়ে উঠলে এই চাপ আরও বহুগুণে বাড়বে এবং এর প্রভাব পড়বে জলবায়ু ও প্রাণবৈচিত্র্যের ওপরও।

    পর্যবেক্ষকদের মতে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন, যাতে কোনোভাবেই পরিবেশ সংরক্ষণের নীতিমালা উপেক্ষা করে বনাঞ্চলঘেঁষা এলাকায় বাণিজ্যিক প্রকল্প গড়ে না ওঠে। সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে হলে কেবল আইন প্রণয়ন নয়, তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.