Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারের ন্যূনতম কর বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ
    অর্থনীতি

    সরকারের ন্যূনতম কর বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকারের ন্যূনতম কর বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশি-বিদেশি বিনিয়োগকারীদের তীব্র সমালোচনার মধ্যেও সরকারের অন্তর্বর্তী বাজেটে কোম্পানির টার্নওভারের ওপর বাধ্যতামূলক ন্যূনতম কর বাড়ানোর প্রস্তাব এসেছে। বর্তমানে এই কর হার ০.৬ শতাংশ যা আগামী বাজেটে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে। অন্যদিকে ব্যক্তিগত করদাতাদের ন্যূনতম করও চারগুণ বাড়ানো হতে পারে এমন আভাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, ট্যাক্স ফাঁকি রোধ এবং রাজস্ব আদায়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কর আদায়ে দক্ষতার অভাব এবং কিছু কোম্পানির মুনাফা ও লেনদেনের সঠিক হিসাব না দেওয়ার কারণে এই ন্যূনতম কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সূত্রে জানা গেছে, “রাজস্ব আদায় বাড়ানোর জন্য আইএমএফের পক্ষ থেকে চাপ রয়েছে। এ ছাড়া অনেক কোম্পানি তাদের লেনদেন ও মুনাফার সঠিক হিসাব দেয় না। এই কারণে ন্যূনতম কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা আরও জানান, “বর্তমানে ব্যক্তি করদাতার টার্নওভারের ওপর ০.২৫ শতাংশ কর নেওয়া হয় যা বাড়িয়ে ১ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। তবে আগামী বাজেটে এই কর পরবর্তী বছরগুলিতে সমন্বয়ের লক্ষ্যে ক্যারি ফরোয়ার্ড ব্যবস্থা রাখা হতে পারে।”

    বর্তমানে কোম্পানি এবং ব্যক্তিগত টার্নওভারে ন্যূনতম কর থেকে সরকার প্রায় ২,৫০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। প্রস্তাবিত কর হার বাড়ানো হলে অতিরিক্ত ৩,৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে এমন আশা এনবিআরের। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে, এই ন্যূনতম কর কম মুনাফা করা এমনকি লোকসানি প্রতিষ্ঠানকেও ট্যাক্স দিতে বাধ্য করে ফলে সৎ ও নিয়মিত করদাতাদেরই শাস্তি দেওয়া হয়।

    বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) দীর্ঘদিন ধরে এই করের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই সিদ্ধান্ত কমপ্ল্যায়েন্ট প্রতিষ্ঠানগুলোর প্রকৃত কর হার বাড়িয়ে দেয় এবং এটি ব্যবসার পরিবেশের জন্য ক্ষতিকর। ফিকির সভাপতি মোহাম্মদ জাভেদ আখতার বলেন, “আমরা আশা করেছিলাম এনবিআর ধীরে ধীরে এই কর তুলে দেবে কিন্তু এখন তা বাড়ানো অপ্রত্যাশিত এবং ভুল পদক্ষেপ।”

    সাবেক এনবিআর সদস্য (আয়কর নীতি) এবং রাজস্ব সংস্কার কমিটির সদস্য আমিনুর রহমান টিবিএসকে বলেন, “যারা আয় করে তারা কর দেবে এটাই করনীতির মৌলিক নীতি। কিন্তু এই পদ্ধতিতে ট্যাক্স আদায় করের মূল নীতির বিরোধী এবং এটি বৈশ্বিক মানদণ্ডের সঙ্গেও সাযুজ্যপূর্ণ নয়।” তিনি আরও বলেন, “রাজস্ব সংস্কার কমিটি যে প্রতিবেদন তৈরি করছে তাতে আমরা ন্যূনতম কর বাতিলের প্রস্তাব করতে যাচ্ছি।”

    এদিকে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং এফআইসিসিআই’র সাবেক সভাপতি রূপালী চৌধুরী বলেন, “বাংলাদেশে কোনো কোম্পানি প্রতিষ্ঠা করার পর ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগে। সেই সময়ে ন্যূনতম কর বসানো যুক্তিসঙ্গত নয়।”

    রাজস্ব বোর্ডের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে নিবন্ধিত ২ লাখ ৮৮ হাজার কোম্পানি ও প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৪ হাজার ৩৮১টি রিটার্ন দাখিল করেছে। বর্তমানে পাঁচ ধরনের ব্যক্তি ও কোম্পানি করদাতার ওপর ০.২৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত ন্যূনতম কর হার রয়েছে। এর মধ্যে কার্বোনেটেড বেভারেজ কোম্পানির ক্ষেত্রে ৫ শতাংশ, তামাক কোম্পানির ওপর ৩ শতাংশ, মোবাইল ফোন অপারেটরদের ২ শতাংশ এবং ০.২৫ শতাংশ হল তাদের জন্য যাদের বার্ষিক টার্নওভার ৩ কোটি টাকা অতিক্রম করে। এছাড়া অন্য কোম্পানির জন্য ০.৬০ শতাংশ এবং রপ্তানিকারকদের জন্য ১ শতাংশ ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে।

    এনবিআরের তথ্যমতে, বর্তমানে প্রায় ২৪ হাজার কোম্পানি ০.৬০ শতাংশ ন্যূনতম করের আওতায় রয়েছে কিন্তু এর মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ কোম্পানি, বা প্রায় ৮ হাজার কোম্পানি ন্যূনতম কর দিচ্ছে। অর্থাৎ প্রস্তাবিত হারে কর বাড়লে মূলত এই ৮ হাজার কমপ্ল্যায়েন্ট কোম্পানির ওপরই চাপ বাড়বে।

    চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির পার্টনার এবং কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া জানান, “গ্রস রিসিপ্ট বা মোট লেনদেনের ওপর ন্যূনতম কর বৃদ্ধির ফলে প্রকৃত টার্নওভার নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লেখকারী সৎ করদাতারা আরও চাপে পড়বেন।” তিনি সতর্ক করে বলেন, “এটি তাদের সরবরাহকারীদের ওপরও খরচ হিসেবে পড়বে যার ফলে উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।”

    একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলে, যদি একটি কোম্পানির বার্ষিক টার্নওভার ১০০ কোটি টাকা হয় এবং বর্তমান ০.৬ শতাংশ ন্যূনতম করের হিসাব করা হয় তবে কোম্পানির ওপর টার্নওভার ট্যাক্স হবে ৬৬ লাখ টাকা। কিন্তু কোম্পানির মুনাফার উপর যে কর আসার কথা তা হবে প্রায় ৫০ লাখ টাকা (২৭.৫ শতাংশ হিসাবে)। অর্থাৎ প্রকৃত করের তুলনায় অতিরিক্ত ১৬ লাখ টাকা কর দিতে হবে। যদি কর হার ১ শতাংশে বৃদ্ধি পায়, তবে ১ কোটি টাকা কর নিতে হবে যদিও মুনাফার ভিত্তিতে কর হওয়ার কথা ছিল ৫০ লাখ টাকা। এর ফলে প্রকৃত করের হার ৫৫ শতাংশে পৌঁছাবে।

    এই প্রস্তাবিত ন্যূনতম কর বৃদ্ধির ফলে কমপ্ল্যায়েন্ট কোম্পানিগুলোর ওপর আরও চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির পার্টনার স্নেহাশীষ বড়ুয়া বলেন, “প্রকৃতপক্ষে অনেক কোম্পানি লোকসানে থেকেও কর দিতে বাধ্য হচ্ছে যা ব্যবসার জন্য আরও চাপ সৃষ্টি করবে।”

    এনবিআরের কর্মকর্তারা এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, “কোম্পানিগুলোর বিরুদ্ধে মুনাফা না দেখানোর অভিযোগ রয়েছে। যদি এই ন্যূনতম কর আদায় না করা হয় তবে সরকারের রাজস্ব ক্ষতি হবে।” তবে সাবেক এনবিআর কর্মকর্তা আমিনুর রহমান পাল্টা যুক্তি দিয়ে বলেন, “সৎ কোম্পানিগুলোর ওপর এমন চাপ চাপানোর কোনো কারণ নেই।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.