Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা
    অর্থনীতি

    এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তে প্রতিষ্ঠানের ভেতরে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান ভেঙে দুটি পৃথক বিভাগ ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা’ গঠনের প্রস্তাবে শঙ্কিত ও হতাশ এনবিআরের কর্মকর্তারা। বিশেষ করে ভবিষ্যতে প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের পথ সুগম হয়ে যাওয়ায় কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

    পাকিস্তান আমল থেকেই এনবিআর বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে আসছে। এরকম একটি পুরনো এবং প্রতিষ্ঠিত সংস্থা ভেঙে ফেলার সিদ্ধান্ত সহজভাবে নিতে পারছেন না কর্মকর্তারা। তাঁদের মতে, সরকারের যদি সত্যিই মনে হয় দেশের স্বার্থে এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ করা দরকার তাহলে তা করা যেতে পারে। তবে এমন একটি বড় ও কাঠামোগত পরিবর্তন আনার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ যারা মাঠপর্যায়ে এই কাজগুলো বাস্তবায়ন করবেন তাদের আস্থা অর্জন না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বরং এতে কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন যা রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ কাজে নেতিবাচক প্রভাব ফেলবে।

    তাঁদের মতে, কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে পূর্বপর্যায়ের আলোচনা এবং তাঁদের মতামতের প্রতিফলন থাকলে সিদ্ধান্তটি আরও গ্রহণযোগ্য হতো। এতে করে প্রশাসনিক স্বচ্ছতা ও নীতি বাস্তবায়নে সমন্বয় নিশ্চিত করা সম্ভব হতো।

    বিলুপ্তির সিদ্ধান্তে এনবিআরের বিদ্যমান কাঠামো নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এতদিন কর ও শুল্ক ক্যাডার থেকে এনবিআরের সদস্য হিসেবে যাঁরা দায়িত্ব পালন করতেন, তাঁদের ভবিষ্যৎ অবস্থান এখন অনিশ্চিত। সচিব পদমর্যাদার যে পদগুলো ছিল সেগুলোর নিয়তি নিয়েও রয়েছে ধোঁয়াশা। কর্মকর্তাদের আশঙ্কা, নতুন কাঠামোয় তাঁদের পদোন্নতির সুযোগ কমে যাবে যা দীর্ঘমেয়াদে তাঁদের কর্মস্পৃহা ও প্রশাসনিক দক্ষতায় প্রভাব ফেলতে পারে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ দুটির মধ্যে সমন্বয় কীভাবে হবে সে বিষয়েও এখনো সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। অথচ মূল লক্ষ্য হওয়া উচিত রাজস্ব আয় বৃদ্ধি এবং করজালের পরিধি বিস্তৃত করা। কিন্তু নতুন কাঠামোতে এসব লক্ষ্য কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়েও সংশয় দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।

    প্রতিষ্ঠানের পুনর্গঠন যদি একপাক্ষিকভাবে হয় এবং মাঠপর্যায়ে থাকা দক্ষ কর্মকর্তাদের মতামত উপেক্ষা করা হয় তাহলে তা শুধু প্রশাসনিক জটিলতাই নয় বরং দেশের রাজস্ব আদায় ব্যবস্থার মূল উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। এজন্য সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিত আলোচনা করে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ কর্মকর্তারা।

    সৈয়দ আমিনুল করিম
    সাবেক সদস্য, কর নীতি, এনবিআর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.