Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর বিলুপ্তির প্রতিবাদে তিন দিনের কলমবিরতিতে স্থবিরতা কর প্রশাসনে
    অর্থনীতি

    এনবিআর বিলুপ্তির প্রতিবাদে তিন দিনের কলমবিরতিতে স্থবিরতা কর প্রশাসনে

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর বিলুপ্তির প্রতিবাদে তিন দিনের কলমবিরতিতে স্থবিরতা কর প্রশাসনে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের কর, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোতে শুরু হয়েছে তিন দিনের কলমবিরতি কর্মসূচি। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে প্রতিদিন দুপুর ১টা পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন দেশের সব কাস্টমস, ভ্যাট ও কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।

    কলমবিরতির অংশ হিসেবে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ফ্লোরে বসে থাকলেও কেউ অফিসিয়াল কাজ করছেন না। কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছেন কিংবা গল্পে মগ্ন রয়েছেন। ভবনের নবম তলায় গিয়ে দেখা যায়, সেখানে একটি ব্যানার টানিয়ে কর্মসূচির আশপাশে জড়ো হয়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। তাঁদের একজন জানান, সকাল ১০টা থেকেই তাঁরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

    অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কণ্ডু সাংবাদিকদের বলেন, “আজ সকাল থেকেই কলমবিরতি শুরু হয়েছে। তিন দিন চলবে। এরপরও যদি সরকার দাবি না মানে, তবে পরবর্তী কর্মসূচি নির্ধারণে আমরা আলোচনা করব।” তিনি আরও বলেন, “এখনো সরকারের ওপর মহল থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে আমরা আশা করি, গণমাধ্যমের মাধ্যমে তারা আমাদের অবস্থান সম্পর্কে অবগত হয়েছেন এবং সাড়া দেবেন।”

    এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করা হয় গত সোমবার রাতে। এর পরপরই এনবিআরের অধীনস্থ সব কাস্টমস, কর ও ভ্যাট কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে কলমবিরতির ডাক দেওয়া হয়।

    ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে অনুষ্ঠিত সেই অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এই কর্মবিরতি চলাকালীন কেবল আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট প্রস্তুতির কাজ এবং রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকবে। বাকি সব নিয়মিত কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন না।

    কর্মসূচির আয়োজকেরা বলছেন, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত হঠাৎ এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দুর্বলভাবে নেওয়া হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলবে। তাই তারা সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

    এনবিআর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কর আদায়, ভ্যাট ও শুল্ক ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে ছিল এতদিন। হঠাৎ করে এর বিলুপ্তি এবং নতুন দুটি বিভাগ গঠনের পদক্ষেপ প্রশাসনের বিভিন্ন স্তরে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করেছে। কর্মসূচির কারণে কর প্রশাসনে দেখা দিয়েছে এক ধরনের স্থবিরতা। পরিস্থিতির উন্নতি না হলে করসেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.