Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। রিয়াদে মঙ্গলবার (১৫ মে) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। চুক্তির মোট মূল্য নির্ধারিত হয়েছে ১৪২ বিলিয়ন ডলার। হোয়াইট হাউস একে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে।

    বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে এক ডজনেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক নিরাপত্তা সরঞ্জাম এবং সীমান্ত রক্ষা প্রযুক্তিসহ আধুনিক সামরিক সেবা ও উপকরণ সরবরাহ করবে। মূলত সৌদি আরবের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করা এবং তাদের মহাকাশ সক্ষমতা বাড়ানোই এই চুক্তির অন্যতম উদ্দেশ্য।

    হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় পাঁচটি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে: বিমানবাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা বৃদ্ধি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত রক্ষা ও স্থলবাহিনীর আধুনিকায়ন, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। এসব খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও সরঞ্জাম সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। সামরিক খাত ছাড়াও দুই নেতা জ্বালানি, খনিজ সম্পদ ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন এবং একাধিক নতুন চুক্তিতে সই করেন।

    প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি স্বাক্ষরিত হয়েছে আরও কয়েকটি রূপান্তরমূলক বিনিয়োগ চুক্তি, যার আর্থিক মূল্য ৬০০ বিলিয়ন ডলার। এই বিনিয়োগ চুক্তিগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি, শক্তি এবং খনিশিল্পে বড় ধরনের অংশীদারিত্ব। মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বাদশাহ সালমান বিমানবন্দর, বাদশা সালমান পার্ক এবং কিদিয়া সিটি-সহ বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে কাজ করবে।

    সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি স্বাক্ষরের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, “সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আজ ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী মাসগুলোতে এই পরিমাণ বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা হবে।”

    চুক্তি স্বাক্ষরের পর সৌদি যুবরাজের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, “মোহাম্মদ বিন সালমান একজন অসাধারণ মানুষ। সৌদি আরব একটি চমৎকার জায়গা যেখানে চমৎকার মানুষ বসবাস করেন।”

    এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই সঙ্গে সৌদি আরবের সামরিক ও প্রযুক্তি খাতের ভবিষ্যত বিকাশেও এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.