Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পরিবেশবান্ধব কারখানার শীর্ষে বাংলাদেশের তাসনিয়া ফেব্রিকস
    অর্থনীতি

    পরিবেশবান্ধব কারখানার শীর্ষে বাংলাদেশের তাসনিয়া ফেব্রিকস

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পরিবেশবান্ধব কারখানার শীর্ষে বাংলাদেশের তাসনিয়া ফেব্রিকস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প পরিবেশবান্ধব শিল্পায়নের পথে একটি নতুন মাইলফলকে পৌঁছেছে। গাজীপুরের কাশিমপুরে অবস্থিত তাসনিয়া ফেব্রিকস লিমিটেডের প্রশাসনিক ভবন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে বিশ্বের সেরা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ইউএসজিবিসির ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সার্টিফিকেশনের সর্বোচ্চ স্কোর, অর্থাৎ ১০৭ নম্বর পেয়ে ‘লিড প্লাটিনাম’ ক্যাটাগরিতে এই মর্যাদা অর্জন করে, যা এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ স্কোর হিসেবে বিবেচিত।

    তাসনিয়া ফেব্রিকসের শুধু প্রশাসনিক ভবন নয়, তাদের গার্মেন্টস উৎপাদন ভবনও পেয়েছে ১০৬ নম্বর। এই স্কোরে তারা যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসএম সোর্সিংয়ের সঙ্গে। ফলে ‘লিড’ স্বীকৃতির শীর্ষ দুই অবস্থান এখন বাংলাদেশেরই দখলে।

    ইউএসজিবিসির পক্ষ থেকে ৮ মে যেসব কারখানাকে নতুন করে ‘লিড’ সনদ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ভবন (১০৭ নম্বর), তাসনিয়া ফেব্রিকসের গার্মেন্টস ভবন (১০৬ নম্বর) এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কমফিট গোল্ডেন লিফ (৮০ নম্বর)। এই সনদগুলো ‘লিড ভি ফোর.১’ সংস্করণের আওতায় দেওয়া হয়েছে।

    ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসির ‘লিড’ সার্টিফিকেশন বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ভবন নির্মাণে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই স্বীকৃতি মূলত জ্বালানি দক্ষতা, পানির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, নির্মাণ উপকরণের ব্যবহার, এবং পরিবেশগত প্রভাবসহ ৯টি মানদণ্ডের ভিত্তিতে দেওয়া হয়। কোনো ভবন ১১০ নম্বরের মধ্যে ৮০ বা তার বেশি পেলে তা ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ নম্বর পেলে ‘গোল্ড’, ৫০-৫৯ হলে ‘সিলভার’, এবং ৪০-৪৯ পেলে ‘সার্টিফায়েড’ হিসেবে স্বীকৃত হয়।

    বর্তমানে বাংলাদেশ বিশ্বের মধ্যে ‘লিড’ সনদপ্রাপ্ত পোশাক ও টেক্সটাইল কারখানার সংখ্যায় শীর্ষ অবস্থানে রয়েছে। বিজিএমইএ এবং ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ২৪৩টি কারখানা ‘লিড’ সার্টিফিকেশন অর্জন করেছে। এর মধ্যে ১০১টি কারখানা ‘প্লাটিনাম’, ১২৮টি ‘গোল্ড’, ১০টি ‘সিলভার’ এবং ৪টি ‘সার্টিফায়েড’ পর্যায়ে রয়েছে।

    বিশ্বের সেরা ১০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে বর্তমানে ৯টিই বাংলাদেশের। এসব কারখানার মধ্যে রয়েছে—তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ও গার্মেন্টস ভবন, এসএম সোর্সিং, গ্রিন টেক্সটাইল, নিট এশিয়া, ইন্টিগ্রা ড্রেসেস, রেমি হোল্ডিংস, ফতুল্লা অ্যাপারেলস এবং একটি প্রতিষ্ঠান, যার নাম এখনও প্রকাশ করা হয়নি।

    বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রাক্তন পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল এই অর্জনকে বাংলাদেশের টেকসই শিল্প উন্নয়নের পথে একটি ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি শুধু একটি কারিগরি সফলতা নয়, বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করার একটি বড় ধাপ।

    রুবেল আরও জানান, ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে হলে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) ভিত্তিক মানদণ্ড পূরণ করা অপরিহার্য হয়ে উঠবে। বাংলাদেশের এই অগ্রগতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়াবে এবং শুধুমাত্র তৈরি পোশাক শিল্পেই নয়, বরং অন্যান্য শিল্পখাতেও পরিবেশবান্ধব ভবন নির্মাণে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.