Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজস্ব পেমেন্ট সুইচ চালু করলো সোনালী ব্যাংক
    অর্থনীতি

    নিজস্ব পেমেন্ট সুইচ চালু করলো সোনালী ব্যাংক

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিজস্ব পেমেন্ট সুইচ চালু করলো সোনালী ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন কার্ড লেনদেন নিশ্চিত করতে নিজস্ব পেমেন্ট সুইচ চালু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এই নতুন ব্যবস্থার ফলে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড ও ভার্চ্যুয়াল কার্ডে লেনদেন হবে আরও নির্ভরযোগ্য এবং তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করেই স্বতন্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে সেবা প্রদান সম্ভব হবে।

    ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পেমেন্ট সুইচ চালুর ফলে কার্ড লেনদেনের তথ্য আরও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে ব্যাংক ও গ্রাহকের খরচও কমে আসবে। আগের তুলনায় কম সময়ে কার্ড ইস্যু ও প্রক্রিয়াকরণ সম্ভব হবে কারণ সব কার্যক্রম এখন থেকে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এর ফলে গ্রাহকের সেবাগ্রহণ প্রক্রিয়া হবে দ্রুততর ও সহজতর।

    সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান জানান, “সম্প্রতি আমরা নিজস্ব পেমেন্ট সুইচ বাস্তবায়ন করেছি। এর মাধ্যমে আমাদের গ্রাহকেরা খুব সহজেই দ্রুত ও নিরাপদ কার্ড সেবা পাবেন। এই পেমেন্ট সুইচ গ্রাহকসেবায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে।”

    তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সংযুক্তি ব্যাংকিং খাতকে আরও উন্নত, নিরাপদ, টেকসই ও প্রতিযোগিতামূলক করে তোলে। এ লক্ষ্যেই গ্রাহকবান্ধব এই ডিজিটাল পেমেন্ট সেবা চালু করা হয়েছে। যাতে ডেবিট, ক্রেডিট কার্ড বা বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন করা যায়। একই সঙ্গে গ্রাহকের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে কার্ড সরবরাহও সম্ভব হবে।

    বর্তমানে সোনালী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ যারা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। এত দিন এসব কার্ডসেবা তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতো যা সময়সাপেক্ষ এবং ব্যয়সাপেক্ষ ছিল। তবে এখন নিজস্ব পেমেন্ট সুইচ চালুর ফলে ব্যাংকের খরচ যেমন কমবে, তেমনি গ্রাহকরা আরও দ্রুত সেবা পাবেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রাহকদের ২৪ ঘণ্টা সেবা দিতে সারা দেশে এটিএম বুথ সম্প্রসারণ করা হচ্ছে। চলতি বছর বিভিন্ন এলাকায় আরও ১৫৫টি এটিএম বুথ স্থাপন করা হবে। পাশাপাশি ২০২৩ সাল থেকে চালু হওয়া বাংলা কিউআর কোড ব্যবহারের বিস্তারের ফলে নগদবিহীন লেনদেনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে যা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে।

    সোনালী ব্যাংকের এই পদক্ষেপকে আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যা দেশের ব্যাংকিং সেবায় নতুন মাত্রা যোগ করবে এবং গ্রাহকসেবায় গতি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.