Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী জুনে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ আসছে: গভর্নর
    অর্থনীতি

    আগামী জুনে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ আসছে: গভর্নর

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের দুটি কিস্তি হিসেবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাবে। একই মাসে, দেশটি বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), জাইকা, এআইআইবি এবং অন্যান্য কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে আরও ২ দশমিক ২০ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার কথা রয়েছে। এর ফলে জুন মাসে বাংলাদেশ মোট সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ পাবে যা দেশের আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে চলেছে।

    এই তথ্যগুলি বুধবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের লক্ষ্য হলো ব্যাংকগুলোর গর্ভানেন্স (শাসন ব্যবস্থা) নিশ্চিত করা। ইতোমধ্যে ১৪টি ব্যাংকের বোর্ডের পরিবর্তন আনা হয়েছে এবং এর ফলে গুণগত পরিবর্তন এসেছে।” তিনি আরও জানান, “যদি কোনো ব্যাংকের বিতরণ করা ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি হয় তাহলে ওই ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না।”

    গভর্নর আরও উল্লেখ করেন যে, নগদ জমা এবং বিধিবদ্ধ জমার ঘাটতির কারণে যদি কোনো ব্যাংকের ওপর দণ্ডসুদ বা জরিমানা আরোপিত থাকে এবং তা অনাদায়ী থাকে তাহলে সেই ব্যাংকও লভ্যাংশ প্রদান করতে পারবে না। তিনি জানান, ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং এ ক্ষেত্রে যেসব ব্যাংক সমস্যার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, “আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এবং যেসব ব্যাংক উল্টাপাল্টা কাজ করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা ব্যাংক খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করব।” ড. আহসান আরও বলেন, “যদি কোনো ব্যাংকের শর্টফুল (তহবিলের ঘাটতি) থাকে, তবে আমরা সেই ব্যাংকটি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেমন মার্জার বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংক সবসময় আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে এবং রাষ্ট্র সাময়িকভাবে ব্যাংক নিয়ে এটি পরিচালনা করতে পারে যাতে ব্যাংকগুলো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।”

    গভর্নর স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের মালিক হতে চাইছে না তবে ব্যাংকগুলোর পুঞ্জীভূত সমস্যা সমাধান করে আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.